somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৮ বছর পর বাংলাদেশে বই প্রকাশ হলো নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নতুন বই !!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নতুন বই প্রায় ১৮ বছর পর গত বৃহস্পতিবার বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এর মাত্র এক দিন আগে মৌলবাদী গোষ্ঠীর হুমকির কারণে ৩৬তম কলকাতা বইমেলায় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘নির্বাসন’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিল করে মেলা আয়োজক কর্তৃপক্ষ। নির্বাসিত এই লেখক এসব বিষয় নিয়ে বার্তা সংস্থা টিএনএনের সঙ্গে কথা বলেছেন।

প্রশ্ন: কলকাতার বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিল হলেও বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই বইটি প্রকাশিত হয়েছে। বিষয়টি কেমন লাগছে?
উত্তর: আমার আত্মজীবনী নির্বাসনের সপ্তম খণ্ডের প্রকাশনা অনুষ্ঠান কলকাতায় বাতিল হয়েছে। কিন্তু এ ঘটনার পরের দিনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তা সফলভাবে প্রকাশিত হয়েছে। আমি খুবই আনন্দিত। ঢাকার বাংলা একাডেমীর চত্বরে লেখক সৈয়দ আবুল মকসুদ আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতের যা করা উচিত ছিল, বাংলাদেশ তা-ই করেছে।’

প্রশ্ন: তাহলে আপনি কি এখন বাংলাদেশে ফিরে আসার কথা ভাবছেন ?
উত্তর: না। দেশটিতে আমার বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বা প্রকাশের ব্যাপারে তারা (মৌলবাদীরা) ভ্রূক্ষেপ করে না। এটা কেবল একটা অনুষ্ঠান। তারা এখনই আমাকে বাংলাদেশে আসতে দেবে না। এটা কোনো উন্নতির লক্ষণ নয়। বাংলাদেশি মৌলবাদীরা আমার ব্যাপারে এখনো নমনীয় নয়। তারা এটাও জানে, সরকার আমার প্রতি রূঢ়। আমি অনুমান করি, মৌলবাদীরাও আশা করে না, সরকার আমাকে দেশে ফিরিয়ে আনুক। শেখ হাসিনা বা খালেদা জিয়া বা অন্তর্বর্তীকালীন সরকার আমার দেশে আসা অনুমোদন করবে না। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু ব্যাপারে শেখ হাসিনা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমার ব্যাপারে তিনি কিছুই করেননি। মৌলবাদীরা আমাকে ‘ইসলামবিরোধী’ বলে চিহ্নিত করেছে। একজন ইসলামবিরোধীকে দেশে আসতে দেওয়ার ব্যাপারে সরকার সম্ভবত ভীত। বাংলাদেশ আমাকে ১৮ বছর ধরে দেশের বাইরে রেখেছে। আর পশ্চিমবঙ্গের ঘটনা তো সাম্প্রতিক। একজন লেখকের প্রতি এটা চরম অবিচার। কিন্তু আমি স্বপ্ন দেখি কোনো একদিন কলকাতায় ফিরতে পারব।’
প্রশ্ন: ১৮ বছর পর বাংলাদেশে বই প্রকাশ হলো।
উত্তর: হ্যাঁ। ২০১১ সালের ডিসেম্বরে বাংলাদেশের আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি আমার সঙ্গে দেখা করেছেন। বইয়ের সব স্বত্ব দিয়ে আমি তাঁর সঙ্গে একটি চুক্তি করেছি। তিনি ঢাকায় নির্বাসন প্রকাশের এই ঝুঁকি নিয়েছেন। বাংলাদেশ ছেড়ে আসার পর আমার বইয়ের প্রকাশকেরা লেখক সম্মানী হিসেবে আমাকে একটি টাকাও দেননি। বাংলাদেশে আমার বই প্রিন্ট ও বিক্রি হচ্ছে। বইয়ের কভারে আমার নাম ও ছবি যুক্ত করে সেখানে অনেকের বাজে লেখা বিক্রি হচ্ছে। কিন্তু আমার প্রকাশকেরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বা আমার বইয়ের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো প্রতিবাদও করেনি।
প্রশ্ন: নির্বাসিত জীবনে কী করে সময় কাটছে?
উত্তর: লেখালেখি, পড়া এবং আমার পোষা বিড়াল মিনুর সঙ্গে খেলা করে অধিকাংশ সময় পার করি। যখন ভারতে ছিলাম, তখন সেখানকার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে আসত। আমি তাঁদের সঙ্গে আড্ডা দিতাম। সেই সব আড্ডা ভীষণ মিস করি।
সুত্র
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×