কৌতুক- ৫ (মূল্য বৃদ্ধি সংক্রান্ত)
ক্রেতা: তোর আমের দাম কত?
বিক্রেতা: ২০০ টাকা কেজি।
ক্রেতা: বলিস কি! আগে তো ১০০ টাকায় দিতি।
বিক্রেতা: আগে দিতাম স্যার, এখন আর দেওন যায়না।
ক্রেতা: ঠিক আছে দে, ২ কেজি আম দে।
বিক্রেতা ২ কেজি আম মেপে দিল। আম নিয়ে নি:শব্দে ক্রেতা চলে যাচ্ছে। পিছন থেকে বিক্রেতা ডাক দিল।
বিক্রেতা: স্যার
ক্রেতা: কি?
বিক্রেতা: দাম দিলেন না? ক্রেতা মৃদু হেসে বলেন
ক্রেতা: আগে দিতাম, এখন আর দেয়া যায়না।
(বহু বছর আগে কৌতুকটি বিটিভিতে দেখেছিলাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



