কৌতুক-৬ (হাজী ও আলহাজ্ব-এর মধ্যে পার্থক্য)
হজ্ব সেরে ফিরলেন এরশাদ সাহেব।
তার নামের পূর্বে আগে থেকেই কিছু উপাধি যুক্ত ছিল, এবার আরো একটি বাড়লো। তিনি হয়ে গেলেন আলহাজ্ব এরশাদ।
একজন বেয়াড়া প্রশ্ন করেই বসল।
: স্যার, আগে তো দেখতাম যারা হজ্ব করে তারা নামের পূর্বে হাজী লাগায়। আপনি লাগালেন আলহাজ্ব। হাজী ও আলহাজ্ব-এর মধ্যে পার্থক্য কি?
: বিব্রত এরশাদ সাহেব বললেন, "কোনই পার্থক্য নেই, একই বিষয়"।
পাশ থেকে আরেকজন বলে উঠল, " না পার্থক্য আছে। যে ব্যক্তি নিজ খরচায় হজ্ব করেন, তিনি হলেন হাজী, আর যে ব্যক্তি রাস্ট্রের খরচায় হজ্ব করেন, তিনি হলেন আলহাজ্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



