somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌতুক ৭ (পাগলা বৃষ্টি)

২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। দেশের মানুষও সুখেই ছিল। হঠাৎ সেই দেশে দুর্যোগ নেমে এলো। অনাবৃষ্টি ও খরা চলল দীর্ঘদিন। প্রজাদের ত্রাহী ত্রাহী অবস্হা।
প্রজাবৎসল বাদশা গণক ডাকলেন, এই দুর্যোগ থেকে দেশ কবে মুক্তি পাবে, কবে বৃষ্টি হবে তাই জানতে। গণক গণনা করে বলল, যে খুব শীগগিরই একটা বৃষ্টি আসবে, তবে সাবধান! এটা পাগলা বৃষ্টি। এই বৃষ্টির পানি যেন কেউ না খায়, কেউ যেন এই পানিতে গোসল না করে। করলেই সর্বনাশ! যে করবে সে পাগোল হয়ে যাবে। তবে তার একমাস পরে আরেক দফা বৃষ্টি হবে, যা হবে স্বাভাবিক। এবং এর পর থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।
বাদশা, গণকের সাবধানতা উল্লেখ করে সারা রাজ্যে ঢোল বাজিয়ে দিলেন। ' প্রজাসকল খুব শীগগিরই বৃষ্টি আসবে, তবে সাবধান এই বৃষ্টির পানি কেউ খাবেন না, বৃষ্টির পানিতে গোসল করবেন না, এটা পাগলা বৃষ্টি। তবে পরবর্তি বৃষ্টি হবে স্বাভাবিক। আপনারা ধৈর্য্য ধরুন'।
এদিকে বাদশা তার মন্ত্রিকে বলে রাখলেন বৃষ্টির এক বালতি পানি ধরে রাখতে।

কিছুদিন পর ঠিক ঠিক বৃষ্টি এলো। অনেক দিন পর বৃষ্টি পেয়ে, কে শোনে বাদশার কথা, সবাই মহা উল্লাসে বৃষ্টির পানিতে গোসল করল, পানি খেল। তারপর যা হওয়ার তাই হলো। দেশের সবাই পাগল হয়ে গেল।
এখন প্রজারা কোন একটি বিচার নিয়ে বাদশার কাছে গেলে, বাদশা ন্যায়বিচার করে দেন। আর প্রজারা দরবারের বাইরে এসে বলে, "বাদশাটা একটা পাগল!'
এরকম করতে করতে যখন বিষয়টা চরমে পৌছালো, বাদশা তখন মন্ত্রিকে ডেকে বললেন, ঐ এক বালতি পাগলা বৃষ্টির পানি কি ধরে রেখেছিলেন? মন্ত্রি বললেন, "জ্বী জাঁহাপনা"। বাদশা বললেন, "তবে নিয়ে আসুন পানি, আমিও খাই আপনিও খান"।
দুজনেই খেলেন এবং যথারিতি পাগোল হলেন। এবার প্রজারা কোন একটি বিচার নিয়ে বাদশার কাছে গেলে, বাদশা পাগলা বিচার করে দেন। আর প্রজারা দরবারের বাইরে এসে বলে, "এতদিনে বাদশার মাথা ঠিক হয়েছে"।
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×