somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকাই পরিচয়

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। আমি একবার বাড়ী ভাড়ার জন্য এক মালিককে ফোন করেছিলাম। বাড়ীর মালিক নির্বাচন করার ক্ষেত্রে আমি আবার একটু সাবধান থাকি। ফোনে উনাকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? বাড়ীর মালিকের উত্তর: “আমার পরিচয়ে কি হবে? আপনার পরিচয় বলুন।” আমি বললাম, “যার বাড়ী ভাড়া নেব তার পরিচয় আমার কাছে ইমপর্টেন্ট”। তিনি বললেন, “কি রকম পরিচয় দরকার?”। আমি বললাম, “আপনি শিক্ষিত কি অশিক্ষিত, আপনার পেশা কি, ইত্যাদি আর কি।” এবার তিনি একটু জোর গলায় বললেন, “এই বাড়ী আমার, সব মিলিয়ে বিশ কোটি টাকার সম্পত্তি, এর বেশী আর কি পরিচয় দরকার?”

২। পাত্রের পিতাকে জিজ্ঞাসা করা হলো, ছেলে (মানে পাত্র) কি করে????

উত্তর আসল- ………… (রাজনৈতিক দল) করে। বিস্তর টাকা-পয়সা।

৩। একটি উপন্যাস থেকে কোট করছি: সমাজের ভয় দেখিও না। কিসের সমাজ? কার সমাজ? টাকা যার আছে, সমাজ তার।

৪। কিস্তিতে জমি কিনতে গিয়েছি। বললাম
: আমি আপনাদের জমি খরিদ বাবদ মাসে মাসে টাকা দিব। এর বিপরিতে আপনারা আমাকে কি দিবেন?
: আমরা আপনাকে এই মানি রিসিপ্টটি দিব।
মানি রিসিপ্ট আমার পছন্দ হলোনা। আমি বললাম
: এটা তো সামান্য জিনিস। এতে তো কাজ হবেনা। আপনি আমাকে শক্ত চুক্তিপত্র দিন। যাতে আমি প্রয়োজনে আইনের সাহায্য নিতে পারি।
: হা, হা, হা আইন। আইনের সাহায্য পাবেন ভেবেছেন? আপনি সেখানে দেবেন এক লাখ টাকা, আর আমি দেব দশ লাখ টাকা। আমার সাথে টাকায় আপনি পারবেন না।


৫। : আপনার গাড়ীটির চাইতে আমার গাড়ীর দাম অনেক বেশী।
: আপনি যে চাকরী করেন তাতে তো এমন গাড়ী কেনার সামর্থ্য থাকার কথা না। এত টাকা কোথায় পেলেন?
: (উদ্ধত: কন্ঠে) আমি ডাকাতি করছি।

৬। একটি ব্লগে এমন মন্তব্য পেয়েছি: আমাদের সমাজ এখন আর দুর্নীতি বা অসদোপায়ে সম্পদ অর্জনকে আর খারাপ চোখে দেখে না, শুধুমাত্র দেখে কে কত সম্পদশালী আর ক্ষমতাবান। সবাই যদি এই সব দুই নম্বর মানুষদেরকে ঘৃণার চোখে দেখা শুরু করে সৎ মানুষদের শ্রদ্ধা করা শুরু করতো তাহলে অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যেত।
: চল এখন থেকে কাউকে দামী গাড়ি চালাতে দেখলে জিজ্ঞেস করি – আচ্ছা আপনি এটা কিভাবে কিনেছেন?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫১
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×