প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব
------------------------------- ডঃ রমিত আজাদ
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব,
ঘুমাও সৈনিক, ঘুমাও নীরবে, ঘুমাও,
আমি জেগে রব অবিরত নির্ঘুম,
আর অভিশাপ দেব ঐ সব পশুদের,
যাদের গভীর ষড়যন্ত্র
অকালে ঝরিয়েছে তোমাদের প্রাণ
মাথার খুলিতে মদ পান করেছে, যেসব নষ্ট মাতাল পশু,
হন্তারক কো্ন্ নতুন মীর্জাফর।
তোমার নির্ভীক নিশঙ্ক কন্ঠ আজ রুদ্ধ কেন সৈনিক?
তোমাদের জীবন্ত চোখে অনেক স্বপ্ন ছিলো,
তোমাদের অন্তিম বাসনাগুলো এক এক করে সাজালে,
বসন্তের ফুল হয়ে ফুটবে।
এমন বসন্তের আগুন রাঙা রঙ, মানুষের রক্তে রঙিন হলো!
আর মানুষের আলখেল্লার পিছনে দাঁড়িয়ে উল্লাস করেছে
হিংস্র পশুর রূপ, ভয়াবহ এক ষড়যন্ত্রের কোপানলে,
একি ষড়যন্ত্র না অঘোষিত কোন যুদ্ধ?
যে রমনী অলস অবসরে তোমার বাহুডোরে বন্দী হয়ে সুখ খুঁজে পেত,
সে আজ কলঙ্কের টিপ কপালে ধারন করে শিউরে উঠেছে
প্রিয় রমণীর তপ্তশ্বাসের উষ্ণতা আর নেই,
তোমার জন্য কাঁদে মেঘবতী নারী,
বৃষ্টি ঝরে ডাগর কালো চোখে!
হাহাকার করে উঠেছে,
ফুটপাতবাসী শীতার্ত কিশোর,
বয়সের ভারে ন্যুজ হয়ে যাওয়া বৃদ্ধ রহীম,
বুড়িগঙ্গার মাঝি ইয়াকুব মোল্লা,
মাদ্রাসার পরহেজগার শিক্ষক আবদুল করিম
শ্রমে ও ঘামে ঠেলে নেয়া জীবন,
বিপন্ন, বিদ্ধস্ত, জননী ও জন্মভূমি,
পৃথিবীর সব অস্ত্রাগার নিশ্চুপ রইলো,
সৈনিকের দক্ষ হাতে, কেবলই ছিলো শূণ্যতা,
হে কাপুরুষ, তুই নিরস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধরলি!
এক অন্তর্ভেদী চিৎকারে
আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে চাই,
তুমি কি আর জাগবে না সৈনিক?
দেখনা চেষ্টা করে,
যদি লিখতে পারো আরেকটি নির্মম কবিতা,
শিরায় শিরায় ধমনিতে ধমনিতে,
প্রবাহিত লাল রক্তে আর একবার জেগে উঠুক দ্রোহ!
আমার কন্ঠস্বর রুদ্ধ নয়,
কেবল চেপে ধরে আছে কে যেন!
দেখবি একদিন প্রবল শক্তিতে
সেই হাত ছাড়িয়ে নেব,
যদি শক্তি থাকে কারো
সেদিন আমাকে ফেরাস্।
(রক্তাক্ত বিডিআর বিদ্রোহের (পিলখানা হত্যাকাণ্ড) চতুর্থ বার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারী, সেই নির্মম হত্যাকান্ডে নিহত সকল শহীদদের আমার এই কবিতাটি উৎসর্গ করলাম)
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৩
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।