ফিনিক্স পাখীর গল্প বলি শুনুনঃ
------------------------------- ডঃ রমিত আজাদ
গ্রীক পূরাণে ফিনিক্স নামক এক ধরণের পাখী আছে। এরা অগ্নিরাগ ধরে। তখন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, আর ফিনিক্স নিজের আগুনে নিজেই পুরে মরে ছাই হয়ে যায়। তারপর কোন এক সময় সেই ছাইয়ের উপর বৃষ্টি ঝরলে, সেখান থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। ২০০৬ সালে দেশের রাজনৈতিক দলগুলো অগ্নিরাগ ধরেছিলো। তারপর ১/১১ -এ নিজেদের আগুনে নিজেরাই পুরে ছাই হয়েছিলো। পরবর্তি নির্বাচনে বৃষ্টি ঝরে সেই ছাই থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। দেশের রাজনৈতিক দলগুলো আবারো সেই অগ্নিরাগ ধরেছে।
দোহাই আপনাদের অগ্নিরাগ বন্ধ করুন।
দেশের মানুষের অর্থনৈতিক ও শিক্ষাগত দৈন্য বা অজ্ঞানতার সুযোগ নিয়ে তাদেরকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার না করে, বরং এইসব দৈন্য দূর করে তাদের ভাগ্য উন্নয়ন করুন।
রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল হলেও, সেটা কোন বিশেষ ব্যক্তি, দল বা গোষ্ঠির জন্য না। বরং রাজনীতির উদ্দেশ্য দেশের সর্বস্তরের মানুষের জন্য পরম শুভ অর্জন।
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।