নারীও ছায়ার মতো
--------------------- ডঃ রমিত আজাদ
তুমি কি ছায়া দেখেছো?
আলো আঁধারীর খেলায় ফুটে ওঠা ছায়া?
কেমন পিছুপিছু হেটে যায় তোমার সাথে,
বাতাসে দোল খাওয়া বুনো বেতের মতো দোলে,
তোমার দোল খাওয়া শরীরের সাথে।
আর ঝট করে তুমি দাঁড়িয়ে পড়লে,
সেও থমকে যায় তোমার সাথে।
অটল, অবিচল, এক চুলও নড়বে না কিন্তু!
ছুটে পালাতে চাও?
পালাও তো দেখি কেমন পারো?
তোমার পিছু নেবে ছায়া,
কিছুতেই ছাড়বেনা।
চোখ বন্ধ করলেও
স্পষ্ট দেখতে পাবে তার অবয়ব।
ওহ্ কি জ্বালাতন এই ছায়াটাকে নিয়ে!,
অষ্টপ্রহর আমার পিছু পিছু ছোটে!
মুক্তি পেতে চাও ওর কাছ থেকে?
তোমাকে একটা ট্রিক শিখিয়ে দেই।
ওকে ফলো করো, পিছু নাও ওর।
কি দেখলে?
কেমন ছুটে পালাতে চায় ছায়া তোমার কাছ থেকে!
জেনে রেখো,
নারীও ছায়ার মতো।
যদি তুমি পালাতে চাও তার কাছ থেকে,
সে তোমার পিছু নেবে।
যদি তুমি পিছু নাও তার,
সে ছুটে পালিয়ে যাবে।
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।