somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষরে আমার অংশগ্রহন এবং......

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর একুশে বইমেলা শুরু হলে আমার চিন্তা থাকে একদিন হলেও বই মেলায় যাবো। আমি যেহেতু বরিশাল থাকি, তাই ইচ্ছা থাকা সত্তেয় বই মেলায় আর যাওয়া হয়না। এবার আমি মোটামুটি রেডি, যেভাবেই পারি যাবো। ৩টি কারনে বইমেলায় যওয়ার প্রয়োজন অনুভব করলাম। এক: রণদীপম বসুর কবিতার বই কেনা ,তার অটোগ্রাফ নেয়া ও তার সাথে এক কাপ চা খাওয়া, দুই: সামহোয়ারের স্টলে যেয়ে বই কেনা এবং ব্লগারদের পেলে একটু আলাপ করা, তিন: যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গন স্বাক্ষরে একটি স্বাক্ষর করা। কিন্তু অনেকটা অর্থনৈতিক কারনে এবারও আমার বইমেলায় যাওয়া হলো না। গণ স্বাক্ষরে শরিক না হতে পারাটা ছিল আমার জন্য খুব কষ্টের। পরে ভেবে দেখলাম কাজটা এখনও সম্ভব। সামহোয়ারের সাইট থেকে ফরম ডাউনলোড করে তাতে স্বাক্ষর করে পাঠিয়ে দেয়া সম্ভব। অতএব তাড়াতাড়ি লেগে গেলাম কাজে। কমপক্ষে ৫০ জনের স্বাক্ষর সংগ্রহ করার টার্গেট করলাম। ফর্ম ডাউনলোড আর ৩কপি প্রিন্ট করতেই আমার ৬০টাকা চলে গেল। আমার টোটাল বাজেট ছিল স্বাক্ষর সংগ্রহ করে ফর্ম কুরিয়ার করা পর্যন্ত ৫০টাকা। কালার লেজার প্রিন্ট করাতেই এই বারতি টাকা...। যাই হোক, ৫০ জনের স্বাক্ষর আর আমার নেয়া হবেনা বুঝলাম। ৩০ জনই আমার টার্গেট। শুরু করলাম বি.এম কলেজের সামনো থেকে। প্রথম দিন কারো স্বাক্ষরই নিতে পারলাম না। প্রায় হাল ছেড়েই দিচ্ছিলাম। বন্ধু চুন্নু আস্বাস দিলো, কেউ যদি না দেয় তবে সে আর আমি, এই দুটো স্বাক্ষর দিয়ে সে তার নিজের খরচে কুরিয়ার করে পাঠিয়ে দিবে। কিছুটা ভরসা পেয়ে ২য় দিনে আবার শুরু করলাম। কোন ব্যানারের ব্যবস্থা করতে পারিনি। তাই Flexi Load এর দোকানে আস্তানা গেড়ে স্বাক্ষর সংগ্রহ চললো। ২য় দিন থেকে বিচিত্র প্রতিক্রিয়া পেলাম। কেউ খুব আগ্রহ করে স্বাক্ষর করলো আবার কেউ মনে হয় আমাকে চিনে রাখলো, চান্স পেলে সাইজ করবে টাইপ দৃষ্টি দিয়ে। আবশেষে ৩০টি স্বাক্ষর সংগ্রহ করে তা কুরিয়ার করে দিলাম।
সবকিছুর জন্য বন্ধু চুন্নুর জন্য কৃতজ্ঞ। তার দোকানে বসে পুরো কাজটি করতে পেরেছি। আশে-পাশের কিছু ছোট ভাইও আমাকে অনেক সাহায্য করেছে। এ লেখার মাধ্যমে তাদেরকে থ্যাঙ্কস দিলাম।
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×