আমাগো আবুল হুচন একবার আমেরিকা গেছেন বিল ক্লিনটনের সাথে দেখা করতে। কিন্তু সমস্যা হলো, তিনি ইংরেজি জানেননা। তাই তাঁকে ক্লিনটনের সঙ্গে কথা বলার মতো কয়েকটি ইংরেজি শিখিয়ে দেওয়া হলো।
যেমন, প্রথমেই যেন তিনি ক্লিনটনের সঙ্গে হ্যান্ডশেক করে বলেন, ‘হাউ আর ইউ?’ তখন ক্লিনটন বলবেন, ‘ফাইন, অ্যান্ড ইউ?’
তখন তিনি বলবেন,‘মি টু।’
যথাসময়ে তিনি আমেরিকা পৌঁছালেন। ঠিক সময়ে বিল ক্লিনটনও তাঁর সামনে এলেন।
কিন্তু সমস্যা হলো, এর মধ্যে তিনি যা শিখে এসেছিলেন, সেসব বেমালুম ভুলে গেছেন। ক্লিনটন এসে করমর্দন করলেন। আবুল হুচন সাথে সাথে বললেন, ‘হু আর ইউ?’
ক্লিনটন ব্যাপারটা বুঝতে পেরে একটু রসিকতা করে বললেন, ‘আই অ্যাম হিলারিস হাসব্যান্ড। হা হা হা, অ্যান্ড ইউ?’
জবাবে আবুল হুচন হাসতে হাসতে - ‘মি টু’, হা হা হা ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


