হতচ্ছাড়া কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তিনি একজন ডাকসাইটে কবিতা বিশ্লেষক;
ব্যবচ্ছিন্ন করতে করতে কী এক অদ্ভুত দক্ষতায়
গোটা শরীরটাকে খুলে ফেলেন অনায়াসে
প্রতিটা বাক্যের খাঁজে খাঁজে সেটে থাকা শব্দ অক্ষর এবং
রূপ রস গন্ধ বর্ণ মাত্রা তাল ছন্দ আর
সংযোজিত অনামিক উপকরণ যতো
পলকেই ছিন্ন ভিন্ন করে
অলৌকিক বিজ্ঞতার আঙুলে দেখিয়ে দেন তিনি
কবিতার রহস্য তন্ত্র মন্ত্র সব !
গণিতের সূত্র টেনে আমরা যারা দর্শক
অর্থাৎ ইতোমধ্যেই শ্রোতা থেকে দর্শকের কাতারে হাজির
এক অভূতপূর্ব বিস্ময়ে বুঝে ফেলি-
চিত্রকল্প মানেই কি তবে অযাচিত কতকগুলো
যুক্তিহীন অক্ষরের নির্বোধ বিন্যাস !
যুক্তিতে অবজ্ঞা এলে মানুষ কি সুস্থতা হারায় !
তুমুল বিশ্লেষণে সেদিন
শ্রোতা থেকে আগাগোড়া দর্শক হয়েছিলাম যারা-
সেই থেকে কবিতার খাতাটা রয়ে গেলো ফাঁকাই।
(৩১/০৩/২০০৮)
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
বাঁশি

হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
হুলো বেড়াল

গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন
আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।