অর্থহীন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মালিবাগ মোড় ফেলে ডানে ঘুরে আরেকটু এগুলেই
বায়ে যে সুদৃশ্য ভবন, মেয়েটির বুকের মতোই
টান টান উঁচু হয়ে আছে,
তার বুক বরাবর চয়িতার বাস।
ওটা যে আসল ঠিকানা নয়-
হয়তো সে জানে, হয়তো জানে না।
লিফটের বাটন চেপে উদ্ভ্রান্ত বেরিয়ে এলে
তখুনি সে হয়ে ওঠে নারী, না অপূর্ণ রমণী,
কী করে জানবে সে ? কখনো কি এসেছে তার
এলোমেলো করে দেয়া
লুঠেরা-সময় ভাঙা তুখোড় বিকেল ?
পাখির সবুজ শীষে ওঠেনি কেঁপে যার গোপন শরীর
বৃক্ষের বাকল ছুঁয়ে পায়নি যে শিকড়ের ছুঁয়ে থাকা মোহন গরল
বা
আয়নার জলভাষা এখনো খোলেনি যার আপন বিস্ময়,
সে কি জানে ?-
লুণ্ঠন স্পৃহাতেই শুধু পুরুষেরা হয়ে ওঠে আকণ্ঠ প্রেমিক;
আর প্রেমিকা হবে তো সেই-
রক্তে যার জেগে ওঠে লুণ্ঠিত হবার সাধ !
এসব না জানলেও-
লিফটের বাটন চেপে কতোবার উঠে যাবে সে,
অথবা নামবে আরো নীচে আরো নীচে আরো নীচে !
মাটির সমান্তরেখায় তার কখনো কি ঠাঁই হবে আর ...?
(০২/০৪/২০০৮)
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।