দুপুরের পদ্য
কবিতাকে খুঁজতে গিয়ে
এলোচুলে যাকেই পেয়েছি
দৌঁড়ে গিয়ে দাঁড়িয়েছি ঠায়, মুখোমুখি ;
সদ্য-উন্মাদ ভেবে পাশ কেটে গেছে,
কেউ কেউ বসিয়েছে ঘৃণার থাপ্পড়।
কবিতা কি এলোকেশি নয় !
তনুলতা দেহলীর খাঁজে
ক্ষীণকটি সাগরের তুমুল ঢেউয়ের স্রোতে
একে একে দিয়ে গেছি অবাধ্য নির্বোধ ঝাঁপ-
তীব্র-ক্ষার নোনাজলে রয়ে গেছে শেষতক
জলেরই অভাব।
ঢেউ-ভাঙা বুকে বুকে
কবিতা কি ক্ষীণকটি কায়াদেহি নয় !
তুখোড় বৃক্ষের মতো পল্লবিত সবুজের মোহে
আকাশকে বেঁধে রাখা উন্মনা চোখে
যতই রেখেছি চোখ-
গনগনে দুপুরের লাভা-ঢালা রোদ
বুকের জমিনটাকে পুড়ে পুড়ে করে গেছে
নিদাঘ বৈশাখ।
আকাশে-বৃক্ষে মাখা কবিতা কি স্বপ্নজীবী নয় !
খলবলে জ্যোৎস্নায় হেঁটে যাওয়া ছায়াদের ভীড়ে
কী করে বুঝবো আর
ঈষৎ কটাক্ষ ছুঁড়ে ওই দূরে চলে গেছে কে ?
বিদ্রূপ-স্পৃষ্টতায় জেনে যাই-
কবিতাকে চেনে না কেউ।
তবু বলে যাই জনে জনে চিৎকার করে
কবিতা আমার সেই অদেখা প্রেয়সীর নাম !
নিজে এসে না দেয় ঠিকানা যদি
কীভাবে খুঁজবো তাঁকে, কোথায় ?
(০১/০৫/২০০৮)
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।