somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ডায়েরীটা লেখা হবে না আর...(০৮)

০৯ ই মে, ২০০৮ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ডায়েরীটা লেখা হবে না আর...(০৮)

তারিখ: নেই (অনুমান এপ্রিল,১৯৯৩)


রবীন্দ্রনাথ বলেছিলেন- ‘ আবেগ ছাড়া কাজ, আর কাজ ছাড়া জীবন চলে না।’ এই আবেগই তো মানুষ আর যন্ত্রের মধ্যে সীমারেখা টানে। একমাত্র জড়বস্তুর আবেগ থাকতে নেই। জীবজগতে আবেগকে অস্বীকার করা মানে আপন অস্তিত্বকে অস্বীকার করা নয় কি ? অথচ মেয়েটি যখন ঐ যুবকের অন্তর থেকে বেরিয়ে আসা সত্যি কথাগুলোকে ভাবাবেগ বলে উড়িয়ে দেয়, কী যন্ত্রণায় যুবকটি যে তখন নিজকে অভিশাপে জর্জরিত করে কেন সে যন্ত্র হলো না বলে, তা-কি তুমি বুঝবে রূপা ? না কি এই যন্ত্রণাকেও ভাবাবেগ বলে উড়িয়ে দেবে ! তুমি উড়িয়ে দিলেও দিতে পারো, কিন্তু ঐ যুবক তা পারে না। কেননা সে যা বলে তা-ই বিশ্বাস করে, যা বিশ্বাস করে তা-ই বলে। এজন্যেই বোধ করি বিভিন্ন সময়ে চোখে পড়া অনেক বাক্যবন্ধকেই সে হেলা করতে পারে না, কুড়িয়ে রাখার চেষ্টা করে। এই যেমন-

‘প্রত্যেক মানুষেই আছে একজন আমি ; সেই অপরিমেয় রহস্যের অসীম মূল্য জোগায় ভালোবাসায়। অহঙ্কারের মেকি পয়সা তুচ্ছ হয়ে যায় এর কাছে। ওর নিখিল জগতের মর্মস্থান অধিকার করে আছি আমি, সেজন্যে আমাকে আর কিছু হতে হয়নি সাধারণ জগতের যে-কেউ হওয়া ছাড়া। সাধারণকেই অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা।’
- রবীন্দ্রনাথ (সানাই)-

মেয়েটির উদাসীনতা যখন খুব পীড়া দেয় যুবককে, তখন সে মরিয়া হয়ে এভাবেই সান্ত্বনা দেয় নিজকে-
‘ ব্যর্থ প্রেম বা ব্যর্থ প্রেমিক বলে কোনো কথা কখনও আছে বা ছিল বলে আমি বিশ্বাস করি না। প্রেম, সে যার প্রেমই হোক, সে যদি সত্যিকারের প্রেম হয় তা কখনই ব্যর্থ হয় না। প্রেমের সমস্ত সার্থকতা প্রেমাস্পদকে পাওয়ার মধ্যেই সীমিত নয়। তাকে পাওয়া যেতে পারে ; নাও যেতে পারে। প্রেমের সবচেয়ে বড় গৌরব প্রেমই। মানুষের জীবনে আর কোনো অনুভূতিই তাকে এমন এক আত্মিক উন্নতির চৌকাঠে এনে দাঁড় করায় না। যে ভালোবাসে সে নিজের অজানিতে কখন যে নিজের মনের আঁটসাঁট গরীব কাঠামোর চেয়ে অনেক বড় হয়ে যায়, সে নিজেও তা বুঝতে পারে না। অন্য কোনো অনুভূতিই তাকে এমন করে মহৎ, উদার ও উন্নত করে না। ভালো যে বাসে, সে ভালোবেসেই কৃতার্থ হয়; যাকে ভালোবাসে তার কৃপণতা বা উদারতার উপর তার ভালোবাসার সার্থকতা কখনও নির্ভরশীল হয় না।’
- বুদ্ধদেব গুহ (একটু উষ্ণতার জন্যে)-

রূপা, কথা ক’টা আমি পুরোপুরি বিশ্বাস করি, একেবারে সমগ্র অস্তিত্ব দিয়ে। কিন্তু তোমাকে আমি পাবো না, এটা বিশ্বাস করতে হলে তার আগেই যেনো আমার মৃত্যু হয়। অন্তত এই দয়াটুকু কোরো তুমি। প্রাগুক্ত গ্রন্থকারের আরেকটি কথা ভেবে দেখো তুমি-
‘একদিন আমি, ... আমরা সকলে এবং প্রত্যেকেই এমনি নিঃসংশয় এক অস্তিত্বহীন অসহায়তায় নিশ্চিহ্ন হয়ে যাবো। অথচ কী আশ্চর্য ! যতদিন অস্তিত্ব আছে এবং থাকে ততদিন এই অমোঘ অস্তিত্বহীনতার কথা আমাদের কারোই একবারও মনে হবে না।’

এখানে অমোঘ মৃত্যুকেই চিহ্নিত করা হয়েছে। রূপা, একটাই তো মাত্র জীবন আমাদের। চলো না, এই দুটি জীবনকে এক করে আমরা সার্থক ও পরিপূর্ণ করে তুলি এবং পরিপূর্ণ হয়ে যাই।

তুমি নাই ; বেঁচে থেকে এই অনুভূতি আমি চাই না, চাই না, চাই না !


চলবে...

আগের পর্ব (০৭): Click This Link
পরের পর্ব (০৯): Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ রাত ১২:১০
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×