somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ডায়েরীটা লেখা হবে না আর...(১৫)

১৬ ই মে, ২০০৮ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ডায়েরীটা লেখা হবে না আর...(১৫)

তারিখ: নেই (অনুমান এপ্রিল,১৯৯৩)


‘খেল লড়কোঁকা সমঝতে যে মুহব্বতকে তৈঁ,
হ্যয় বড়া হৈফ হমেঁ অপনী ভী নাদানীকা।’


(প্রেমকে আমি ছেলেখেলা ভেবেছিলাম, আজ বড় আশ্চর্য লাগছে নিজের বোকামীর কথা ভেবে।)
-মীর তকী মীর।

কথাটি বড় বেশী করে সত্য রূপা। ঐ যুবকটির ভাবনাও তো একই সমান্তরালেই চলে। কিন্তু সে তা প্রকাশে অক্ষম বলেই ‘মীর’-এর কাছে ঋণী হয়ে যায়। তার মনের কথা তো মীর’ই বলে দেন এভাবে-
‘হোশ ও সব্র্ ও খ্যয়র ও দীন ও হরাস ও দিল ও তাব,
উসকে এক আনেমেঁ কেয়া কেয়া নহ্ গয়া মৎ পুছো।’


(শুধু তাঁর আসাতেই আমার যে কী কী গেলো জানতে চেও না, আমার শান্তি ও ধৈর্য, শক্তি ও স্বাস্থ্য, যৌবন ও উদ্যম, আরো কত কী !)
তাই বুঝি হারানোর কষ্টে মীর কেঁদে ওঠেন ঐ যুবকের মনে-
‘দিলকী বিরানীকা কেয়া মজকুর হ্যয়,
ছহ্ নগর সও মরতয়া লূটা গয়া।’


(আমার উজাড় হৃদয়ের কথা কী আর বলব, এই নগরীটি বার বার লুণ্ঠিত হয়েছে।)
এ কী সত্যিই হারানোর কষ্ট ? না কি অন্য কিছু !

জানো রূপা, যে যুবকটি তার প্রিয়তমের কাছে কখনও অভিনয় করেনি বা করতে পারতো না, হয়তো করার ক্ষমতাও রাখে না, সেও কিন্তু একটা দুর্দমনীয় অনুভূতি বহু কষ্টে গোপন করার চেষ্টা করে এসেছে- এরিয়ে যেতে চেয়েছে। সেটা তার ঈর্ষা। কত যন্ত্রণার হলাহলে মন্থিত হয়ে ঈর্ষার জন্ম আমি জানি না। হয়তো মানুষ সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়লেই ঈর্ষাতুরতায় আক্রান্ত হয়, কিছুই আর পাবার নেই বলে। কেন এমন হয় বলো তো ? আমি ঠিক বুঝাতে পারছি না রূপা, তুমিই বুঝে নিও। যুবকটি যখন দেখে তার প্রিয়তমের একটি অলৌকিক হাসি স্বয়ং ঈশ্বরকেও কিনে নেয়ার ক্ষমতা রাখে, সেখানে সমস্ত পৃথিবীটাই তার দিকে আকৃষ্ট হলেও দোষের তো কিছু নয়। তবু সে কেন এমোন ঈর্ষার আগুনে পুড়ে যায়, যদি কেউ একজনও তার প্রিয়তমের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় ! খুব কষ্ট হয় যুবকের তখন। খুব কষ্ট ! এ জন্যেই কি মীর বলেন-

‘হমারে আগে জব কিসীনে তেরা নাম লিয়া,
দিল-এ সিতম জ্দহ কো হমনে থাম থাম লিয়া।’

(আমার সামনে যখন কেউ তোমার নাম মুখে আনল, এই নিপীড়িত হৃদয়কে আমি দুই হাতে চেপে ধরলাম।)

ভালোবাসা তাকে এ কী বানালো, রূপা ! পৃথিবীর আর কিছুই যেখানে তার ঈর্ষাকে ছুঁতে পেলো না কোনদিন, ভালোবাসায় এ কী হাল তার ! ভালোবাসাই কি ঈর্ষার জন্ম দেয় ! কষ্ট পেয়ো না রূপা, তুমিই তো আমাকে এই ঈর্ষার দাহনে পুড়াচ্ছো। তাই-

‘য়সীয়ৎ মীরনে মুঝকো য়হী কী
কেহ্ সব কুছ হোনা তূ, আশিক নহ্ হোনা।’


(মৃত্যুকালে মীর আমাকে সাবধান করে দিয়ে গেল ; আর যা কিছু হতে চাও হোয়ো, কিন্তু প্রেমিক কিছুতেই নয়।)...--মীর তকী মীর।



চলবে...


আগের পর্ব (১৪): Click This Link
পরের পর্ব (১৬): Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৮ রাত ১০:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×