তুমি আর কবিতা
(রূপা-কে)
নিঃসঙ্গ দুপুরেরা বুঝে ফেলে
ঘরে নেই তুমি,
মন্থর প্রহরগুলো দুর্বোধ্য বিলাপ হয়ে
কী যেনো খুঁজে আর
নিঃশব্দ সংলাপ কিছু এঘর-ওঘর করে
ভরে তোলে নিপাট শূন্যতা সবই।
তুমি নেই
তবু অন্য এক তুমি এই বুকের কোটরে শুয়ে
প্রথাহীন সঙ্গমে আমাকে কাতর করে
তোমারই প্রতিরূপে
ফিরে আসে প্রিয়তমা কবিতা আমার।
এবং বিরতির রেশ কেটে
সকালের সোনারোদে অকস্মাৎ ফিরে এলে তুমি,
অবিকল তোমার ধারায়
ঈর্ষাময় চোখে তার নেমে আসে অভিমান ;
বেসাতির পাট তুলে
বিস্রস্ত শরীরটাকে ছুঁড়ে দেয় সুদীর্ঘ আড়ালে আবার।
অতঃপর
আরেক শূন্যতা ভুলে
ডুবে যাই আমি ফের গভীর শীৎকারে তোমার।
তুমি আর কবিতা, দুঃসহ সতীন আমার-
একই ঘরে পাশাপাশি
তবু দুর্লঙ্ঘ্য ব্যবধান খুব !
(২২/১১/২০০৩)
আলোচিত ব্লগ
চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন
গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন
মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন
একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।