আর্থিক নিরাপত্তা বনাম দাঁড়ি রাখা সমাচার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আর্থিক নিরাপত্তা বনাম দাঁড়ি রাখা সমাচার
আর্থিক নিরাপত্তা নিশ্চিৎ হলেই এ দেশে সম্প্রদায়গতভাবে কিছু মানুষ কেন জানি হঠাৎ করে দাড়ি রাখা শুরু করে দেন। আগে থেকেই যারা কঠোর ধর্মীয় অনুশীলনের মধ্যে বেড়ে উঠেছেন তাদের বেলায় আগে থেকে এই দাড়ি রাখার বিষয়টাকে ব্যাখ্যা করায় কোন জটিলতা দেখি না। বুঝে বা না বুঝেই হোক, ধর্মীয় অনুশাসন বা ধর্মাচ্ছন্নতার বিষয়টিই এখানে সহজ সূত্র। কিন্তু বৈধ অবৈধ উপায়ে টাকা পয়সা কামিয়ে জমিয়ে তুলে আপাত সন্তুষ্টি নিয়ে হঠাৎ করে ধার্মিক হিসেবে নিজেকে প্রদর্শন করার বিষয়টাকে আমরা কীভাবে দেখবো ? আর ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেই বা এর কী ব্যাখ্যা থাকতে পারে ?
ব্যক্তিগত কৌতূহল থেকেই বেশ কিছুদিন যাবৎ পরিচিত মানুষদের মধ্যে এই প্রবণতাটা পর্যবেক্ষণ করছিলাম। প্রাপ্ত বিমূর্ত কিছু উপাত্ত এই কৌতূহল উদ্দীপক বিষয়টাকে নজরে নিয়ে এলো। এর পেছনে কি কোন লজিক কাজ করে ? আর্থিক নিরাপত্তাই কি মানুষের প্রদর্শনযোগ্য ধর্মবোধ জাগ্রত করে ? ধর্মভীরু সহজ সরল অশিক্ষিত আম-সাধারণের কথা বলছি না আমি। অফিস আদালতগুলোতে তথাকথিত শিক্ষিত ভারী ভারী মানুষগুলোর মধ্যে চোখের সামনে এই দ্রুত পরিবর্তনটা নিশ্চয় অন্যদেরও চোখ এড়িয়ে যায় না। এ ক্ষেত্রে মনোদর্শনগত ভূমিকাটাই বা কী, এটা নিয়েও হয়তো ভেবেছেন বা ভাবছেন কেউ।
আপনিও একটু ভেবে দেখুন তো, কোন উত্তর পান কি না ?
(২২/০৫/২০০৮)
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন
আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।