গুপ্ত সমুদ্র [মুমূর্ষু কবি সমুদ্র গুপ্তের জন্য এলিজি]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গুপ্ত সমুদ্র
[মুমূর্ষু কবি সমুদ্র গুপ্তের জন্য এলিজি]
ঘুটঘুটে অন্ধকার বলে আদৌ কি আছে কিছু ?
অন্ধ চোখের ফ্রেমে ভাঙা অক্ষরে মাখা
টুকরো জানালা দিয়ে
আমি তো পষ্টই দেখছি সব-
চারদিকে ঘিরে থাকা অলৌকিক অক্ষমতা,
আলোহীন দৈবিক পৌরুষ
ছিটেফোটা বেদনার কৌটা পোরা টুপটাপ বৃষ্টি
আর ওল্টে পড়ে ভিজে যাওয়া চেনা চেনা নাম
যাকে নাকি কেউ কেউ ভালোবাসা বলেই ডাকে !
বাতাসের বিপরীতে কী নিঃস্ব ফুসফুসগুলো
খিল এঁটে বুঝে নেয় বাতাসের দাম্পত্য কলহ !
আমি তো দেখছি সবই-
ঘুটঘুটে অন্ধকার বলে আদৌ কি আছে কিছু ?
নদীটা কখন যে লুকিয়েছিলো বুকে
উৎস থেকে নিয়েছে সে বিনাশের জল
গুপ্ত সমুদ্র হয়ে ফুঁসলো কখন ! বুকের নিথর পাড়
কী এমোন এসে যায় তাতে ! নদীর গন্তব্য থাকে,
ল্ক্ষ্যহীন সমুদ্র যদি খুঁজে ফেরে পাখির আবাস
লোকালয় নতজানু হলোই না হয় !
পাড়ে বসে কাঁহার আরোগ্য চাও ? পাখিদের হাসপাতাল নেই
থাকেনা আরোগ্যের আগাম চিকিৎসার বিল !
ওগুলো মানুষের যাপনের অংশীদার কেবল ;
কবি তো মানুষ নয়, অন্য কিছু,
অন্যকোন অনুষঙ্গেই মানানসই এরা !
তবু
অমরত্বের এই অসহ নির্বাসন
কবিকেই কেন পোহাতে হয় বার বার !
(০১/০৬/২০০৮)
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।