আমার প্রিয় পোস্ট

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

মুক্ত-মনা ই-সংকলন, 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত না কি সমন্বয় ?'

০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৪১

শেয়ারঃ
0 0 0

ধর্ম ও বিজ্ঞান, এ দুয়ের মাঝে আদৌ কি সমন্বয় হওয়া সম্ভব ? না কি এদের মধ্যে সতত বিরাজ করছে এক নিরন্তর সংঘাত ?

এ প্রশ্নকে উপজীব্য করেই মুক্ত-মনা ডটকমের উদ্যোগে এর অন্যতম মডারেটর মুক্তচিন্তক অভিজিৎ রায়ের সম্পাদনায় প্রাথমিকভাবে 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত নাকি সমন্বয় ?' শিরোনামে যে ই-বুক প্রস্তাবনা বা সংকলনটি অন-লাইনে প্রকাশ করা হয়েছে, বিজ্ঞান ও দর্শনের অনুরাগী যুক্তিশীল পাঠকের কাছে ইতোমধ্যেই তা বেশ সাড়া ফেলেছে।

ইতিপূর্বে বিবিধ সাহিত্য, কবিতা, অনুগল্প এবং মুক্তিযুদ্ধ বা ফিরেদেখা৭১ নিয়ে অন-লাইনে আমরা চমৎকার কিছু বাংলা ই-বুক পেয়েছি। এই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হিসেবে বিজ্ঞান ও দর্শনের উপর যুক্তিনির্ভর বাংলা ই-সংকলন এটাই বোধ করি প্রথম। যদিও পোর্টেবল ই-বুক হিসেবে তা এখনো ছাড়া হয় নি, তবু নীচে দেয়া লিঙ্কে ক্লিক করে হাইপারলিঙ্ক করা সূচিপত্রগুলো চেখে নিলেই কৌতুহলী পাঠক নিমেষেই ধারণা করে নিতে পারবেন সংকলনটি প্রাসঙ্গিক বিষয়ের ব্যাপ্তি, গভীরতা আর গুরুত্ব কতটুকু ধারণ করতে পেরেছে। ইচ্ছে করলে হাইপারলিঙ্ক ধরে ভেতরেও ঢুকে যেতে পারেন। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আয়োজন ! আশা করছি হতাশ হবেন না।

[লিঙ্ক: 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত না কি সমন্বয় ?']

/ইমেজ: মুক্ত-মনা ই-সংকলনের প্রচ্ছদ থেকে নেয়া/

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্ত-মনা ;
প্রকাশ করা হয়েছে: দর্শন ও যুক্তিবাদ  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৫০
বিগব্যাং বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ...
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:১৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখানে নাস্তিক্যবাদের জয়জয়কার। ধর্মকে যেনতেন প্রকারে হেয় প্রতিপন্ন করাই লেখকদের উদ্দেশ্য। কিন্তু যাঁরা বিভিন্ন ধর্মের অনুসারী (জেনে বুঝে বা না বুঝে) এমন ধরনের লেখালেখির মাধ্যমে তাঁদেরকে আঘাত করা হয় বলে মনে করি। তাই ধর্মের অসারতা অনুভব করতে পারলেও আমি এ ধরনের বিতর্কিত বিষয় থেকে সব সময়ই দূরে থাকি। এবং সজ্ঞানে এ ধরনের পোস্টকে যতদূর সম্ভব এড়িয়ে চলি।
পোস্টের জন্য ধন্যবাদ।

পুনশ্চ: আমার মা, ভাইবোন এবং স্ত্রী যদি জানে যে আমি ধর্মের প্রতি বীতশ্রদ্ধ তাহলে মনে হয় কেউ আমার মুখদর্শন করবে না।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: জুলিয়ান ভাই, আপনার বক্তব্যের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ পরস্পরবিরোধী হয়ে গেছে। সে যাক্, আপনি এভাবে নিচ্ছেন কেন যে এমন ধরনের লেখালেখির মাধ্যমে আঘাত করা হয় ?
পাঠের ক্ষেত্রে সম্ভবত বিষয় ও প্রেক্ষিত নির্ধারণ করতে গিয়ে শুরুতেই আমরা যে ভুলটা করে ফেলছি, তা হলো আমরা এটাকে প্রথমেই ধর্মীয় দৃষ্টিতে দেখছি। এটা তো কোন ধর্মীয় আলোচনা নয়। দর্শনগত আলোচনায় দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছি না কেন ?
শুরুতেই স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত আরোপ করে নিলে শর্তহীন বিশ্বাসের আনুগত্য প্রকাশই ঘটবে, কোন দার্শনিক আলোচনা টানা যায় না। এ ক্ষেত্রে তাদের পক্ষে বিপক্ষে যেভাবেই হোক আলোচনায় না আসাই শ্রেয়। কেননা তাদের ক্ষেত্রে যুক্তি অচল। আর যুক্তিহীন আলোচনা আসলে কোন আলোচনাই নয়। অনর্থক অগরবগর মাত্র।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:১৯
রাতমজুর বলেছেন: ফাইলগুলা ডাউনলোড করলাম, পড়বো অবসরে।
৫. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
সবাক বলেছেন: আমি মুক্তমনার নিয়মিত পাঠক......... আমার পিসিতে মুক্তমনার ফোল্ডারটি ৬ গি.বাইট।

খালি রাতজাগি আর পড়ি:):)
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: সর্বনাশ ! আপনিই তো সব দখল কইরা নিছেন দেখি ! আপনার রাতজাগাকে অভিনন্দন জানাই।

ধন্যবাদ।

৬. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:০১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: মুক্তমনায় একটাই লেখা পাঠিয়েছিলাম, এই সংকলনে ওই লেখাটি (সংশয়ীদের ঈশ্বর) নেয়া হয়েছে দেখলাম। ভালো লাগলো। :)

কিন্তু সম্পাদক মহোদয় আমাকে একটু জানালেনও না!
দুঃখ পাইলাম। :(
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: দুঃখ চিরন্তন, সুখ সাময়িক। মারিফতি কথা ! হা হা হা !

০২ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: কী ঠিক আছে জেডা ?

৯. ০২ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
লুকার বলেছেন:

কাল রাত্রে অনেকক্ষণ ধইরা একটা একটা কইরা পিডিএফ নামাইলাম,
আজ দেখি কোনটাই ওপেন হয় না! পন্ডশ্রম। সবগুলারে একটা পিডিএফে আনলে ভাল হইত।
১০. ০২ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩১
রণদীপম বসু বলেছেন: সম্ভবত বইটার কলেবর আরো বাড়বে। তাই বোধকরি এখনি সে উদ্যোগ নেননি তারা। এখনতো সবগুলো লেখা মূলত হাইপার লিঙ্ক করা। বইটার লিঙ্ক সেভ করে অনলাইনে থেকে পড়তে হবে মনে হয় এখন।
ধারণা করছি আগামীতে এটা হার্ড কপি অর্থাৎ প্রিণ্টেড বই হিসেবেই বেরোবে।
১১. ০২ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮
মাহবুব সুমন বলেছেন: বইটা পড়ার মতো, অবশ্যই পড়বো। আমি আস্তিক, তার পরো পড়বো।
০২ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ। যে যেই মতেরই হই, জানার জন্যেই আমাদেরকে পড়তে হয়।
শুভেচ্ছা আপনাকে।

১২. ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
সরকার আমিন ১৯৬৭ বলেছেন: ১৯৭১ সালে ইসলামের নামে মানুষকে খুন করা হয়েছে। ধর্ষিত হয়েছে মা-বোন। স্বাধীনতার স্পৃহাকে শেষ করে দেবার চেষ্টা হয়েছে। সবই ইসলামের নামে। হয়তো এ কারণেই ইসলাম আজ সন্দেহজনক। কারণ খুনিরা আজো বেঁচে আছে, রাজনীতি করছে তাও ইসলামের নামে। আল্লাহর দায়িত্ব বান্দা নিতে চায়! হরদম মুরতাদ ঘোষিত হচ্ছে। বিচার করার জন্য আল্লাহ আখেরাত তক সময় দিয়েছেন মানুষকে। কিন্তু ধর্ম-উন্মাদগণের তর সয় না।

আমি নিজে বিশ্বাসী । আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তিনি ধর্মান্ধ ও রাজনৈতিক-খুনিদের বিরুদ্ধে মানুষকে এক হবার মন্ত্রণা দান করেন। আমিন।
১৩. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫
আহমেদ হেলাল ছোটন বলেছেন: অনেক দেরীতে হলেও পড়লাম।
ভালো লাগল।
ধন্যবাদ।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৪৭৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ