আমার প্রিয় পোস্ট
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- ই-পুস্তকে মুক্তগদ্য সংকলন: প্রিয় লেখকদের দৃষ্টি আকর্ষণ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (২য় অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- শেয়ার বাজারে বিনিযোগ - রাজু
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- শেয়ার বাজারের মূল্য সিক্রেট - মুহাম্মদ ফয়সল
- ঢাকা শেয়ার বাজারের ভাল মৌল ভিত্তির শেয়ারগুলো ক্রয় করবেন কখন - তৌফিক কামাল
- স্টক মার্কেট নিয়ে কিছু কথা ...... (ভূমিকা) - দিনমজুর
- বাজারের নাম শেয়ার বাজার - শওকত হোসেন মাসুম
- শেয়ার বিনিয়োগ: নিট সম্পদ, বোনাস ও শেয়ার প্রতি আয় - শিরোনামহীন..........
- ড. ইউনুসের সামাজিক ব্যাবসার ব্যাবসা - দিনমজুর
- সেকেন্ডারিতে যারা শেয়ার ব্যাবসা করতে চান , তাদের জন্য লিখা। **নবীন শেয়ার ব্যাবসায়ীদের বলছি। - কগচডড
- শেয়ার বাজারে আসতে হলে - বিগ ব্রাদার
- শেয়ার বাজার সম্পর্কে জানতে কিছু দরকারী বই - কুবামু
- ঢাকার শেয়ার বাজার কোন শেয়ার এর মুল্য বাড়বে বুঝবেন কিভাবে? সহজ কৌশল! - তৌফিক কামাল
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- রিপোস্ট: বাংলা লিনাক্স ফোরাম! - লিনাক্স
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- আসুন ছবি দেখে আম চেনার চেষ্টা করি ( ছবি ব্লগ ) ১ম পর্ব - জুয়েল ফুজি
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাইট বাংলাদেশ/All Educational Site in Bangladesh - মাসুদ চৌধুরী
- বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতির ওয়েব সাইটসমূহ - মাসুদ চৌধুরী
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…।১ম পর্ব |-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- | ইয়োগা, সুস্থতায় যোগচর্চা | একটু সুলুক-সন্ধান | - রণদীপম বসু
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- বাংলা উইকিপিডিয়া সহায়িকা - নাসির খান
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- খনা ও খনার বচন...... - মুহাম্মদ মোহেব্বুর রহমান
- জেনে নিন বাংলাদেশের সংবিধানে কি আছে। - হা...হা...হা...
- আকস্মিক আন্তঃবল্গীয় আড্ডা... - বৃত্তবন্দী
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- ব্যাবিলন - ইমন জুবায়ের
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- [Yoga] আপনি কেন ইয়োগা চর্চা করবেন... (হাইপার-লিঙ্কড ইয়োগা-সমগ্র) - রণদীপম বসু
- ২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েবসাইট - দারাশিকো
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- বাংলার ফুল - ফুলবাগান - রাজামশাই
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- আমার পছন্দের পোস্টসমূহ। - নাজিম উদদীন
- আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+ - সীমন্ত ইসলাম
- ল্যামপোস্টের আলোয়: আরো কিছু জরুরী কথা-বার্তা - রিফাত হাসান
- ব্লগ, ইমেইল, অনলাইনে বাংলা পত্রিকা প্রিন্ট / পিডিএফ করুন প্রিন্টার ছাড়াই !!! - গুরুদেব
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- ই-বুক কালেকশনঃ পর্ব-৩ - বিডি আইডল
- কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন - হাসান
- আর মাত্র ৫ দিন...... - তানহা তাবাসসুম
- গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯ - হাসান
- ফেসবুকের সেরা একটি ট্রিক, ফেসবুক ইউজারদের কাজে আসবেই ! ! ! - পাপী
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস # ২
- নাফিস ইফতেখার
- উইন্ডোজ এর জন্য মুক্ত সফ্টওয়্যার- - টানিম
- অভ্র সম্পর্কে কিছু কথা... - মৃত হাসানের প্রেতাত্মা
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- প্রিয় ব্লগার রণদীপম বসু... স্রষ্টা আপনাকে শোক সইবার ক্ষমতা দিক... - ইশতিয়াক অাহমেদ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যে অমূল্য কথাগুলো সব সময় ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করেছে - হাসান বিপুল
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- নবীনদের জন্য - নাদান
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ২০০৮ সাল পর্যন্ত সকল বাংলাদেশী আইন - রাজন সান
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- আরজ আলী মাতুব্বর এবং কিছুমিছু... - পান্থ বিহোস
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৬ ( চাবি --শক্তি চট্টোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- একটি প্রার্থনা - পারভেজ
- খেরোখাতার আসন্ন পৃষ্ঠাটি - রহমান হেনরী
- কাঙ্গাল মুরশীদের হুরতত্ত্ব এবং কিছু কথা - নাস্তিকের ধর্মকথা
- 'মানুষই মানুষের গা ঘেঁসিয়া বসিয়া থাকে' - আহমাদ মোস্তফা কামাল
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- বাই পাস প্রক্সি সার্ভার ও সচলায়তন - দুঃখবিলাস
- অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং প্যাড (দ্বিতীয় সংস্করন) - ত্রিভুজ
- বাংলাদেশ থেকে সচলায়তন পড়তে চাইলে আমার কথা শুনুন
- মাসুদ যা বলেছেন ঠিকই
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- এবার ফলাফল : শ্রেষ্ঠ প্রোফাইল ছবির অধিকারী ব্লগারগণ - হিমু রুদ্র
- π (পাই) এর মান - তাজুল ইসলাম মুন্না
- সফটওয়্যার রিভিউ: AVG Antivirus 8 (Free) - ত্রিভুজ
- ফ্রী ইবুক - শিমুল
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- মুক্ত বার্তা - বৈশাখ ১৪১৫/মে ২০০৮ - মুক্ত হোক জ্ঞানের আলো - রাগিব
- চার পাঁচ হাজার পিঁপড়ার দুঃখ - সরকার আমিন ১৯৬৭
- টিপস এন্ড ট্রিকস: স্মার্ট কম্পিউটিং - ত্রিভুজ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ) - আবদুর রাজ্জাক শিপন
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- এবার নমিনেশন এর পালা : ভোট দিয়ে যোগ্য ব্লগারকে জয়যুক্ত করুন ! - হিমু রুদ্র
- প্রেম নয়, প্রেমের সন্ধান করাটাই জীবন! - আহমাদ মোস্তফা কামাল
- রবীন্দ্রনাথ ঠাকুর - বাংলা উইকি থেকে - রাগিব
- আমার নতুন সাইট - কার্টুন পাগল
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- সাময়িক পোষ্ট: আপনার জন্মদিন কবে?? (সবাইকে অংশগ্রহন করার বিনীত অনুরোধ) - শফিউল আলম ইমন
- স্বপ্নগুলো ছড়িয়ে পড়েছিল যেখান থেকে (সামহোয়ারইন এর ৩য় বর্ষপূর্তিতে সামহোয়ারইন অফিস থেকে) - একরামুল হক শামীম
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- প্রিয় ব্লগারদের লেখার সন্ধানে.... - একরামুল হক শামীম
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- আপনার আইকিউ যাচাই করুন - হুমায়ুন
- ব্যক্তি লেখকের স্টাইল বনাম কথ্য ভাষার অকথ্য মর্মযাতনা - মাহবুব মোর্শেদ
- বাংলার সংবাদ মাধ্যমগুলো দেখুন - আগন্তুক
- Christine M. Griffin's Paintings.... - রানা
- Nice Art... - রানা
- বাংলা বই পড়ুন - শরীফ উদ্দীন
- rePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব ২ - কাকতারু্য়া
- RePost: পোষ্ট মর্টেম জামাতে ইসলাম : পর্ব-১ - কাকতারু্য়া
- আগামীর ইতিহাস আজ থেকেই শুরু হোক (সকল ব্লগারদের অংশগ্রহন একান্তভাবে কাম্য) - প্রলয় হাসান
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- একজন রাগিব ভাই ও আন্তর্জালে বাংলায় বিশ্বকোষ -উইকিপিডিয়া - একরামুল হক শামীম
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- জাপানী ভাষায় আপনার নাম কেমন হয় দেখুন............... - লুলুপাগলা
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- ব্লগারদের দৃষ্টি আকর্ষণ!! বৈশাখী সংকলন ১৪১৫: অনুমতি প্রদান ও লেখার লিঙ্ক দেবার জন্য আহবান - রাশেদ
``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১০। আসন: পদ্মাসন।
২৭ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৭
![]()
# পদ্মাসন (Padmasana):
ইয়োগা চর্চায় বহুল ব্যবহৃত এ আসনটিকে দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো মনে হয় বলে একে পদ্মাসন (Padmasana) বলা হয়। সব্জির মধ্যে আলু যেমন সকল কাজের কাজী, সব কিছুতেই মানিয়ে যায়, তেমনি যোগ-ব্যায়ামের যে কোন আসনের সাথে জুড়ে যাবার প্রয়োগযোগ্যতার কারণে লব্ধ জনপ্রিয়তার সাথে সাথে এই রহস্যময় পদ্মাসন চর্চায় বহু বৈচিত্র্যও লক্ষ্য করা যায়।
পদ্মাসন মূলতঃ তিন প্রকার: মুক্ত-পদ্মাসন, বদ্ধ-পদ্মাসন ও উত্থিত পদ্মাসন।
![]()
(১) মুক্ত-পদ্মাসন (Mukta-Padmasana)
পদ্ধতি:
সামনের দিকে পা ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এবার বাঁ পা হাঁটু থেকে ভেঙে ডান উরুর উপর এবং ডান পা একইভাবে বাঁ উরুর উপর রাখুন। হাত দু’টোর চেটো উপুড় করে বা চিৎ করে অথবা ধ্যান করার ভঙ্গিতে দু’হাঁটুর উপর রাখুন (আসনের এই ভঙ্গিকে সিদ্ধাসনও [siddhasana] বলা হয়)। অথবা নমস্কারের ভঙ্গিমায় বুকের উপর রাখুন। এখন দৃষ্টি নাসিকার অগ্রভাগে এবং জিহ্বার অগ্রভাগ মাড়ির শেষদিকে স্পর্শ করে রাখুন। সহজভাবে যতক্ষণ পারা যায় ঐ অবস্থায় থাকুন। পদ্মাসনে বেশি সময় থাকলেও কোন ক্ষতি নেই। শ্বাস-প্রশ্বাস অবশ্যই স্বাভাবিক থাকবে।
এবার পা বদল করে অর্থাৎ প্রথমে ডান পা হাঁটু থেকে ভেঙে বাঁ উরুর উপর এবং বাঁ পা একইভাবে ডান উরুর উপর রাখুন এবং আগে যতক্ষণ অভ্যাস করেছেন ততক্ষণ এ অবস্থায় থাকুন। এরপর ধীরে ধীরে পায়ের বাঁধন খুলে প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।
উপকারিতা:
যোগশাস্ত্র মতে আসনটিতে সর্বরোগ দূর হয়। হৃদপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে। ফলে হাঁপানি রোগ হতে পারে না, আর থাকলেও অল্পদিনে সেরে যায়। মেরুদণ্ড সোজা ও সরল রাখে। চিন্তাশক্তি, স্মৃতিশক্তি ও ইচ্ছাশক্তি বৃদ্ধি করে এবং মনের একাগ্রতা আনে। পায়ের পেশী ও স্নায়ুজাল সতেজ ও সক্রিয় রাখে। দেহে বাত বা সায়টিকা আক্রমণ করতে পারে না।
![]()
(২) বদ্ধ-পদ্মাসন (Baddha-Padmasana)
পদ্ধতি:
প্রথমে মুক্ত-পদ্মাসনে বসুন। এবার ডান হাত পেছনদিক দিয়ে ঘুরিয়ে এনে ডান পায়ের বুড়ো আঙুল এবং একইভাবে বাঁ হাত পেছন দিয়ে ঘুরিয়ে এনে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে কিছুক্ষণ এই আসনে থেকে হাত-পা বদল করে আবার করুন এবং শেষ হলে প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।
![]()
উপকারিতা:
পদ্মাসনের সব গুণ এ আসনটিতে বর্তমান। এতে দ্রুত ফল পাওয়া যায়। এছাড়াও আসনটি কাঁধ ও বুকের খাঁচার গঠনগত দোষত্রুটি দূর করে।
![]()
(৩) উত্থিত পদ্মাসন (Utthita Padmasana)
পদ্ধতি:
মুক্ত-পদ্মাসনে বসুন। এবার দু’হাত পাছার দু’পাশে রাখুন। এখন হাতের জোরে দু’হাতের চেটোর উপর ভর রেখে শরীরকে কিছুটা উপরে তুলুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় ২০-২৫ সেকেন্ড থাকুন। পা বদল করে আবার করুন। প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।
উপকারিতা:
মুক্ত-পদ্মাসনের প্রায় সব গুণ এতে বর্তমান। উপরন্তু পেটের বাড়তি চর্বি কমিয়ে ক্ষিদে বাড়ায়, হাতের ও কাঁধের পেশী পুষ্ট করে এবং হাতে প্রচণ্ড শক্তি আনে।
আসন-বৈচিত্র্য
পদ্মাসনের এই মূলানুগ চর্চার বাইরেও ব্যবহারবৈচিত্র্যে নতুন নতুন প্রক্রিয়ায় পদ্মাসন চর্চিত হতে দেখা যায়। এইসব সৃষ্ট আসনের মধ্যে অর্ধ-পদ্মাসন, উর্ধ্ব-পদ্মাসন, অর্ধ বদ্ধ-পদ্মাসন অন্যতম।
![]()
অর্ধ-পদ্মাসন (Ardha-Padmasana):
এই আসন-পদ্ধতিতে এক পা হাঁটু থেকে ভাঁজ করে অন্য পায়ের উরুর উপর রাখা হলেও অন্য পা মুক্ত-পদ্মাসনের ভঙ্গিতে আরেক পায়ের উপর না উঠিয়ে ভাঁজ করে মাটিতেই রাখা হয়। এই আসনকে সুখাসনও বলা হয়ে থাকে।
![]()
উর্ধ্ব-পদ্মাসন (Urdhva-Padmasana):
এ আসন-পদ্ধতি মুক্ত-পদ্মাসনের ঠিক উল্টো অর্থাৎ মুক্ত-পদ্মাসনের আসন ভঙ্গিটিকে উপর-নীচে ঠিক উল্টে দিয়ে কাঁধের উপর শরীর ধারণ করে আসনবদ্ধ পা উপরে উঠিয়ে দিয়ে এর চর্চা করতে হয়।
![]()
অর্ধ বদ্ধ-পদ্মাসন (Ardha Baddha Padmasana):
এ আসন-পদ্ধতিতে এক পা অন্য পায়ের উপর স্থাপন করে বদ্ধ-পদ্মাসনের নিয়মে হাত পেছন দিক থেকে ঘুরিয়ে এনে উপরে রাখা পায়ের বুড়ো আঙুলকে এই হাত দিয়ে ধরতে হবে। তবে অন্য পা সামনে সোজা রেখে আরেক হাত দিয়ে সরাসরি বুড়ো আঙুল ধরবে।
অথবা মুক্ত-পদ্মাসনে বসে বদ্ধ-পদ্মাসনের নিয়মে এক হাত পেছন দিক দিয়ে ঘুরিয়ে পায়ের বুড়ো আঙুল ধরলেও অন্য হাত স্বাভাবিক অবস্থায় থাকে।
![]()
নতুন অনুশীলনকারী যারা প্রাথমিক অবস্থায় মুক্ত-পদ্মাসন বা বদ্ধ-পদ্মাসন চর্চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা সমর্থ হন না, তারা এই অর্ধ-পদ্মাসন বা অর্ধ বদ্ধ-পদ্মাসন অনুশীলনের মাধ্যমে শরীরের নমনীয়তা বৃদ্ধি করার মাধ্যমে দেহকে প্রস্তুত করে তুলতে পারেন। এতেও উপকারে কোন ঘাটতি হবে না।
[Images: from internet]
(চলবে...)
পর্ব:[০৯] [**][১১]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পদ্মাসন, ইয়োগা১০, দেহমন, স্বাস্থ্য ;
প্রকাশ করা হয়েছে: ইয়োগা বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জানপরী বলেছেন:
আরে খাইছে সব শিখা ফালামু।
লেখক বলেছেন: হাঁ, শিখে ফেলাই দরকার, নিজের প্রয়োজনেই।
যুগান্তকারী বলেছেন:
দ্বীপদা এটা ছারা আরো কি পদ্ধতি আছে যেটা দিয়ে খুব তারাতারি চর্বি কমিয়ে ফেলতে পারবো?পোস্টে প্লাস এবং সরাসরি প্রিয়তে।
লেখক বলেছেন: এতোকাল যখন চর্বি ধরে রাখার ধৈর্য্য দেখাতে পারলেন, এখন আর এতোটা তাড়াহুড়ো নাই বা করলেন। তার চে' আরেকটু ধৈর্য্য ধরে নিয়মিত সহজ চর্চা শুরু করে দিন। শুধু যে চর্বি যাবে তা-ই নয়, চমৎকার দেহ, মন ও স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারবেন অবশ্যই।
ইয়োগার প্রভাব ধীরে ধীরে হবে, কিন্তু স্থায়ী ও অবিশ্বাস্য কার্যকরীতায় নিজেই আশ্চর্য হয়ে যাবেন।
লেখক বলেছেন: জোর করে শরীরকে পারানোর দরকার নেই। যতটুকু সম্ভব হয় ততটুকুই করতে থাকুন। দেখবেন একসময় এমনিতেই হয়ে যাচ্ছে। এটাই প্রাকৃতিক নিয়ম। বিস্ময় রোধ করতে পারবেন না তখন।
লেখক বলেছেন: ছেলেদের জন্যেও কোন অংশে কম প্রয়োজনীয় নয়।
বিপ্লব রহমান বলেছেন:
রণো দা,এই সিরিজটির আমি অনেক পুরনো পাঠক। কিন্তু ব্যস্ততার জন্য অনেক সময় মন্তব্য করা হয় না।
পদ্মাসন সম্পর্কে অনেক কিছু জানলাম। ছবিগুলোও ঠিক আছে। কিন্তু লেখাটির সঙ্গে পদ্মাসনে উপবিষ্ট ধ্যানী বুদ্ধর একটি ছবি থাকলে আরো ভালো হতো!
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ বিপ্লব দা।
ধ্যানী বুদ্ধ কিংবা চুরাশি হাজার যোগাসনের উৎস মহাদেবের ছবিও স্টকে ছিলো। কিন্তু আমি এই ইয়োগা দর্শনটিকে আধ্যাত্মিক পর্যায় থেকে মানুষের অতি সাধারণ ব্যবহারিক জীবনের আবশ্যক অংশ হিসেবে তুলে ধরতে চাচ্ছি মূলত। সেজন্যই আধ্যাত্মিক ছবি দেইনি।
তবে সংশ্লিষ্ট তাত্ত্বিক আলোচনায় তা দেয়া যাবে।
লেখক বলেছেন: সিরিজের শুরুতে কিঞ্চিৎ তাত্ত্বিক আলোচনায় এ বিষয়টার সামান্য আলোকপাত করা হয়েছিলো। সব আসন একদিনে করার দরকার নেই। সিরিজে প্রাণায়াম, মুদ্রা, ধৌতি বাদেও আসনই থাকবে হয়তো শতাধিক। সব তো আর একজনের পক্ষে করা সম্ভব নয় ! তবে যার জন্য যেটা প্রয়োজন এবং একদিনে বিভিন্ন ক্যাটেগরির ৬/৭ টার বেশি আসন করার প্রয়োজন নেই। এই বাছাই করা ৬/৭ টা আসন আবার এক নাগাড়ে ২/৩ মাস করার পর পাল্টে ভিন্ন ৬/৭টা আসন বাছাই করে আবার ২/৩ মাস চর্চা করে ফের পাল্টে নেয়াই নিয়ম।
তবে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখবেন যে, জোর করে কখনোই আসন চর্চা করতে নেই। শরীর যতটুকু সামলাতে পারে ততটুকুই। ধীরে ধীরে তা আয়ত্ত হয়ে যাবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কোন অস্পষ্টতা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করবেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: জানটাকে এতো ঠুনকো ভাবছেন কেন ! এখন যেগুলো আপনার কাছে জান বাইর হইয়া যাওনের মতো মনে হচ্ছে, ক'দিন চেষ্টা করলে সেগুলোই জলবৎ তরলং হয়ে ওঠবে। নিশ্চিৎ।
অতএব ভয় পাওয়ার কিছু নেই।
লেখক বলেছেন: হা হা হা ! কুতুব মানুষের কিছু হাড্ডিগুড্ডি ভাঙার দরকার আছে না !
ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















