আমার প্রিয় পোস্ট

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৫| আসন: শশঙ্গাসন।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৮

শেয়ারঃ
0 1 0


# শশঙ্গাসন (Shashankasana):
আসন অবস্থায় দেহকে অনেকটা শশকের মতো দেখায় বলে আসনটির নাম শশঙ্গাসন (Shashankasana)।


পদ্ধতি:
হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে গোড়ালির উপর পাছা রেখে অনেকটা বজ্রাসনের মতো করে বসুন। এবার পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মাটিতে রেখে শরীরের উপরাংশ নিচু করে মাথা হাঁটুর সামনে মাটিতে রাখুন। হাঁটু দু’টো জোড়া থাকবে এবং কপাল হাঁটুর সঙ্গে লেগে থাকবে। এখন দু’হাত দিয়ে দু’পায়ের গোড়ালি ধরুন। হাত দু’টো সোজা থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ২০ সেঃ থেকে ৩০ সেঃ এই অবস্থায় থাকুন। এরপর হাত আলগা করে আস্তে আস্তে পূর্বাবস্থায় সোজা হয়ে বসুন। এভাবে আসনটি ২/৩ বার করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।


উপকারিতা:
এ আসন মেরুদণ্ডের হাড়ের জোড় নমনীয় ও মজবুত করে। মেরুদণ্ড-সংলগ্ন স্নায়ুমণ্ডলী ও মেরুদণ্ডের দু’পাশের পেশী সুস্থ ও সক্রিয় রাখে, কিশোর-কিশোরীদের লম্বা হতে সাহায্য করে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল, পিটুইটারি, পিনিয়াল প্রভৃতি গ্রন্থিগুলো সুস্থ ও সক্রিয় রাখে। মগজের শক্তি বৃদ্ধি হয়। পেট ও তলপেটে প্রচণ্ড চাপ পড়ে বলে পাকস্থলী, প্লীহা, যকৃৎ, মূত্রাশয় প্রভৃতি দেহযন্ত্রগুলো খুব ভালো কাজ করে। আসনটি অভ্যাস করলে দাঁত, কান ও নাকে সহজে কোন রোগ হতে পারে না। তাছাড়া হজমশক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠবদ্ধতা, পেটফাঁপা প্রভৃতি পেটের রোগ হতে পারে না। হাত এবং পায়েরও খুব ভালো ব্যায়াম হয়। কোমর ও পেটের অপ্রয়োজনীয় মেদ কমে গিয়ে দেহ সুঠাম ও সুন্দর হয়ে উঠে। শীর্ষাসনের অনেক সুফল এই আসনটিতে পাওয়া যায়। যারা বয়স অনুযায়ী লম্বায় কম, তাদের পক্ষে আসনটি অবশ্য করণীয়। শশঙ্গাসনের সাথে ধনুরাসন অভ্যাস রাখলে বাত, সায়টিকা, লাম্বার স্পন্ডিলোসিস ও স্লীপড্‌ ডিস্ক জাতীয় কোন রোগ হতে পারে না।


নিষেধ:
যাদের প্লীহা, যকৃৎ অত্যধিক বড় বা যাদের কোন হৃদরোগ বা উচ্চ রক্তচাপ রয়েছে, রোগ নিরাময় না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আসনটি করা বাঞ্ছনীয় নয়।
[Images: from internet]

(চলবে...)

পর্ব: [১৪] [**][১৬]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইয়োগাশশঙ্গাসনদেহমনস্বাস্থ্য ;
প্রকাশ করা হয়েছে: ইয়োগা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৯
মানুষ আমি আমার কেন পাখির মত মন? বলেছেন: জানিনা আমার কতটুকু কাজে আসবে কিন্তু ভালো কাজে সবসময় +।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আর কাজে আসার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট।

২. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:১৩
কাক্কা বলেছেন: আমি প্লাস দিছি। আপনার কাকী্রে দেখান লাগবো। ফটোকগুলা সুন্দার।
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: হ, কাক্কীরে লইয়া ইয়োগা চর্চায় লাইগা যান। একসাথে ইয়োগা চর্চা করতে চাইলে প্রয়োজনে পার্টনার-ইয়োগা দেয়া যাবে।

৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৬:২০
শয়তান বলেছেন: খিকজ ।

আমি নিষেধাগ্যার আওতায়পরে গেছি :D
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: শয়তান তো ভাই চিরকালই নিষেধাজ্ঞার আওতার মধ্যেই ছিলো এবং আছে। তবু আমাদের শয়তানী কি বন্ধ হয় !

আপনাকে কেন নিষেধাজ্ঞায় ফেলা হলো তা জানি না। তবে আপনার নিক-ছবির ভেতরের কথাগুলো খুব সুন্দর- গুড অর ইভিল, হু ডিসাইড্স ?

৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬
শয়তান বলেছেন:
নিষেধ:
যাদের প্লীহা, যকৃৎ অত্যধিক বড় বা যাদের কোন হৃদরোগ বা উচ্চ রক্তচাপ রয়েছে, রোগ নিরাময় না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আসনটি করা বাঞ্ছনীয় নয়।

-------------

আপনেই তো মানা করে রাখছেন ।
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: হা হা হা হা !
এইজন্যেই তো কই, মানুষ শয়তানরে ক্যান্ নিষেধাজ্ঞা দেয় !

৫. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৪
বাটি বলেছেন: কোন website বা yoga-র বই PDF format- এ আছে কোথাও বস? ধননবাদ!! +++ for the nice post
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: বাংলায় আছে বলে আমার জানা নেই। তবে আমার নির্মীয়মান ব্লগস্পটা ব্যবহার উপযোগী হলে তার লিঙ্ক পরবর্তীতে নিশ্চয়ই দেবো।
ধন্যবাদ আপনাকে।

৬. ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৫
যুগান্তকারী বলেছেন: দ্বীপদা যদি আপনার লেখাগুলো পিডিএফে করে ফেলেন তবে খুব ভালো হয়।পোস্টে প্লাস।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার প্রস্তাবনাটা মাথায় রইলো।

 

মোট সময় লেগেছে ১.০৫৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ