অনেকদিন থেকে গুগল এডসেন্স এর চেক পেয়ে আসছি তাই অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন কিভাবে আমি গুগল এডসেন্স চেক ভাঙাই তার বিস্তারিত নিয়ে একটি পোষ্ট করতে আমিও কথা দিয়েছিলাম তা নিয়ে একটি পোষ্ট করবো। এ ব্যাপারে আমি টিটিতে একটি পোষ্ট লিখেছিলাম সেটাই আজ এখানে প্রকাশ করছি। সেদিন সকালে বাসার ছাদ থেকে দেখলাম ডিএইচএল এর গাড়ি এসেছে আমার বাসার সামনে আর তা থেকে নামছে ডিএইচএল ম্যাসেন্জার টিম এর সদস্যরা আমার আর বুঝতে বাকি রইলো না আমার সে মাসের গুগল এডসেন্স চেক চলে এসেছে। যাই হোক এখন গুগল ভাঙানোর পদ্ধতি সম্বন্ধে বলি।
এটি আমার ২০০৯ এর মে মাসের আয়ের চেক। গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী যে মাসের চেক তার পরের মাসের ত্রিশ তারিখে ছাড়া হয়। কুরিয়ারে আনলে তা তার পরের মাসের পাঁচ তারিখের মধ্যে পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। তাই মে মাসে গুগলে আমার আয়কৃত $438.77 থেকে কুরিয়ারের $28 কেটে $410.77 এর এডসেন্স চেক পাঠানো হয়েছে। এই চেকটির উপরের অংশছিড়ে রেখে নিচের এই অংশ টুকু ব্যাংকে জমা দিতে হয়। এর সামনের দিকে আপনাকে কোন কিছুই করতে হবে না।
এটি পেছনের অংশ এখানে চিন্হিত অংশে আপনার নাম (স্বাক্ষর নয়) লিখবেন। এডসেন্স এ যে নামটি দেয়া আছে সেই নামটি দেবেন যেমন এডসেন্স একাউন্টে আমার নামে MD এর পরে ডট ছিলনা তাই আমি সেভাবেই নাম লিখেছি।
আপনার এডসেন্স একাউন্টে যে নাম আছে সেই নামটি দিয়ে যে কোন ব্যাংকে একাউন্ট খুলুন। একাউন্টটি আমার মতে ষ্ট্যান্ডার্ড অথবা ইসলামী ব্যাংকে খুললেই ভালো। চেকটি ভাঙাতে ষ্ট্যান্টার্ড ব্যাংকে ও ইসলামী ব্যাংকে প্রায় ৩০০ টাকা, সরকারী ব্যাংকে প্রায় ৮০ টাকা আর যেকোন বেসরকরী ব্যাংকে ৫০০ থেকে ৭০০ টাকা চার্জ কাটবে। তবে ব্যালান্স আরো বেশী হলে ভাঙানোর খরচ বাড়তে পারে।আমি আগেও বলেছি ব্যাংকের লোকাল ব্রাঞ্চে একাউন্ট খুলতে পারলে টাকা কয়েকদিন আগে পাওয়া যায়। এরপর একাউন্ট খোলা হলে আপনার জমা বইয়ের সাথে চেকটি এটাচ করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ব্যাংকে জমা দিন প্রথমবার হলে একমাসের কিছু বেশী তারপর থেকে এক মাসের আগেই টাকা পাওয়া যাবে।
এটি আমার
পূর্ব প্রকাশ Click This Link
বাংলাদেশে গুগল এডসেন্স চেক যেভাবে ভাঙাবেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।