হে বিদায়ী,
শীতের পাতা ঝরা এই সুন্দর অপরাহ্নে বেজে উঠেছে তোমার বিদায় ঘন্টা। তোমার বিদায় বারতায় আমাদের অন্তরের অন্তস্তলে ক্ষণে ক্ষণে যে বিষাদের বীণা বেজে উঠছে তা ব্লগের এই লেখনীতে তোমাকে শোনাতে পারছিনা বলে আমরা অতিশয় বেদনাহত। তোমার বিদায়ে আমাদের ব্লগ হারাবে একজন সম্ভাবনাময় গোপাল ভাঁড়। এ ক্ষতি অপূরণীয়।
হে রাজাকার,
তুমি তোমার ইরান প্রেমের কথা প্রকাশ্যে প্রকাশ করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছো তা সত্যিই প্রশংসনীয়। তোমার মতো এমন প্রকাশ্য রাজাকারী করার দুঃসাহস বোধ করি খোদ রাজাকার শিরোমনি গোলাম আজমেরও হবে না। তোমার ইরান প্রীতির কথা যুগ যুগ ধরে আমাদের স্মরণে থাকবে।
হে থটফুল টিউব লাইট,
তোমার বহুমুখি চিন্তাধারা আমাদের যুগিয়েছে ভাবনার খোরাক। তোমার উদ্ভট ভাবনাকে কেন্দ্র করে আমরা লিখেছি বিভিন্ন লেখনী, যা বাংলা সাহিত্যকে করেছে আরও সমৃদ্ধ। তোমার বিদায়ে আমরা হারাবো বহু সম্ভাবনাময় লেখকের লেখনী। এ ক্ষতি কিভাবে পূরণ করবো তা ভেবে আজ কোন কুল পাচ্ছি না।
হে হ্যান্ডিক্যাপ,
তোমার বহুমুখী প্রতিভার কথা আজ কারও অজানা নয়। তোমার সকল প্রকার হ্যান্ডিক্রাফট আমাদের যুগিয়েছে অপার আনন্দ। তোমার হ্যান্ডিক্রাফটের বিমূর্ততায় আসলে তুমি কি বলতে চেয়েছো তা ভেবে আমাদের কেটে গেছে কত বিনিদ্র রজনী। তোমার হ্যান্ডিক্রাফট গুলো আজ তাই স্মৃতি হয়ে রইবে।
হে কুটির শিল্পী,
তোমার ছোটবেলায় আঁকা ছবিগুলো নিতান্তই শিশুশুলভ কিন্তু তা মোটেও ফেলনা নয়। তোমার শিশুকালের ছবি দেখে আমাদের মনে পড়ে গেছে নিজ নিজ শৈশবের কথা। যেখানে তোমারই মতো কত শত ছবি এঁকেছি আমরা নিজেরা। কিন্তু আমরা কোন কালেই তোমার মতো জিনিস ছিলাম না। তাইতো ছবিগুলো সের দরে বিক্রী করে দিয়েছি। সংগ্রহের চন্তা মাথায় আসেনি। যা হোক এবার তোমার ছবি গুলো সের দরে বিক্রি হবে বলে আশা রাখি।
হে ভাঁড়,
তোমার মজার কৌতুক সিরিজের কমেন্টগুলো আমাদের সর্বদা যে আনন্দ দান করেছে সে আনন্দ গোপাল ভাঁড়ও দিতে পারে নি। তাইতো তুমি গোপালের চেয়েও বড় ভাঁড়। তুমি চলে গেলে এ নির্মল আনন্দ কিরুপে পাবো তা জানি না। আমাদের ব্লগ তাই আজ ঢেকে গেছে বিষাদে।
সব শেষে অশ্রু শিক্ত নয়নে, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়,
যেতে নাহি দেব হায়, তবু চলে যায়
তবু যেতে দিতে হয়।
বিদায়ের এই ক্ষনে তোমার সকল প্রকার ছাগলামিকে পাগলসুলভ চপলতা হিসেবে মেনে নিয়ে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখলাম এবং তোমাকে ক্ষমা করে দিলাম।
নিবেদক,
নুরানী চশ্মিশ ফ্যান কেলাবের সকল সদস্যবৃন্দ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

