আমার প্রিয় পোস্ট

maanush84@yahoo.co.uk

সব নিষিদ্ধ (উৎসর্গঃ মডুরাম)

২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

শেয়ারঃ
0 0 0

সব নিষিদ্ধ
কষ্ট নিষিদ্ধ, কষ্ট নাই
দুঃখ নিষিদ্ধ, দুঃখ নাই
আমাদের কষ্ট থাকতে নাই
দুঃখ পাওয়ার আদেশ নাই

আমাদের জিহ্বা নাই, বাক্য নাই
আমাদের মস্তক নাই, হস্ত নাই
আমাদের মাথা থাকতে নাই
মাথা থাকার নিয়ম নাই

চক্ষু নিষিদ্ধ, দৃশ্য নাই
কর্ম নিষিদ্ধ, শব্দ নাই
আমাদের দেখা শোনা নাই
দেখা শোনার নিয়ম নাই

আমাদের ক্ষুধা চুপ, আমাদের খাদ্য নাই
আমাদের তৃষ্ণা চুপ, আমাদের নদী নাই
আমাদের ক্ষুধা তৃষ্ণা নাই
ক্ষুধা তৃষ্ণার আদেশ নাই

কণ্ঠ নিষিদ্ধ, সুর নাই
যন্ত্র নিষিদ্ধ, বাদ্য নাই
আমাদের গানের আদেশ নাই
ও গান গাওয়ার নিয়ম নাই

আকাশ নিষিদ্ধ, পক্ষী নাই
বৃক্ষ নিষিদ্ধ, পুষ্প নাই
আমাদের মনের উড়াল নাই
উড়াল প্রজাপতি নাই

অন্তর নিষিদ্ধ, কন্না নাই
আনন্দ নিষিদ্ধ, হাসি নাই
এখানে কারো হৃদয় নাই
হৃদয় থাকার নিয়ম নাই

চিন্তা নিষিদ্ধ, ভাবনা নাই
রাজপথ নিষিদ্ধ, যাত্রা নাই
আমাদের কোন স্বপ্ন নাই
স্বপ্ন দেখার আদেশ নাই

এইসব রাত্রি নাই, দিনও নাই …



নিষিদ্ধ; দলছুটের আহ! এ্যালবাম থেকে

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
পথে-প্রান্তরে বলেছেন: আমাদের হাত নেই , আতএব লিখতে নেই
আমাদের কিবোর্ড আছে কিন্তু প্রতিবাদ করতে নেই ।


মডুরাম জিন্দাবাদ ।
২. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
রনি রাজশাহী বলেছেন: পথে-প্রান্তরে বলেছেন: আমাদের হাত নেই , আতএব লিখতে নেই
আমাদের কিবোর্ড আছে কিন্তু প্রতিবাদ করতে নেই ।


মডুরাম জিন্দাবাদ ।
৩. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
দন্ডিত বলেছেন: আমরা এক নিষেধের অন্ধকারে অর্থহীন পাথর ঠেলে বেড়াই।
৪. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
বৃত্তবন্দী বলেছেন:
আমাদের মস্তক নাই, হস্ত নাই
আমাদের মাথা থাকতে নাই
মাথা থাকার নিয়ম নাই
৫. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
সবাক বলেছেন:
ওহ!! গানটা আগে শুনিনাই। আমিতো ভাবলাম আপনার কবিতা।:)
লিরিক অসাধারণ


আলমারিতে উঠাইলাম।
৬. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
ছায়ার আলো বলেছেন: এইটা একটা হোপলেস সোশাল ব্লগিং সাইট।
আমার দেখা সবচে খারাপ মডারেশন...
অথচ এদেরই কিন্তু সবচে ভাল হবার কথা...কারন এরা সবার আগে শুরু করেছিল...
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: হ। আমি আশা ভরসা ছাইড়া দিছি।

৯. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩
রনি রাজশাহী বলেছেন: বৃত্তবন্দীর দুটা পোস্ট ডিলিট। ব্যানই করল কিনা আল্লাহই জানে।
১০. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫
দূর্ভাষী বলেছেন: বৃত্তবন্দি এবং খায়রুজ্জামান পোস্ট ও কমেন্ট ব্যান আর আমি জেনারেল


হাহাহা কি মজা কি মজা আমি জেনারেল হইছি।
১১. ২২ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
অরণ্যচারী বলেছেন: দন্ডিত বলেছেন: আমরা এক নিষেধের অন্ধকারে অর্থহীন পাথর ঠেলে বেড়াই।
১৫. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০
শয়তানের দাদা বলেছেন: মাথা থাকার নিয়ম না?
১৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৫
এরশাদ বাদশা বলেছেন: পোস্ট ফিরায়া আনার কথা ছিলো.....অন্তত ছুটি গল্পটা...ওইডা আমি পোস্ট করবো...আমার পড়া সর্বশ্রেষ্ঠ রম্য হিসেবে...
১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯
বোবাবৃক্ষ বলেছেন: এখানে কারো হৃদয় নাই
হৃদয় থাকার নিয়ম নাই

চিন্তা নিষিদ্ধ, ভাবনা নাই

 

মোট সময় লেগেছে ০.৯৪৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুর্বর মৃত্তিকায় ক্রমশ শিকড় ছড়িয়ে মানুষেরা একদিন গাছ হয়ে যায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ