** এই সমস্যা আপনার ও হতে পারে
*** মি: রহিম এক খন্ড জমির মালিক এবং তিনি উহার দখলে আছেন কিন্তু ভুলক্রমে উক্ত সম্পত্তি করিমের নামে রেকড হইয়াচে।যদি রিহম আপনার নিকট আইনগত সাহায্যের জন্য আসে তাহলে আপনি তার পক্ষে কোন ধরনের মোকদ্দমা দায়ের করিবেন । সুনিদিষ্ট প্রতিকার আইনের বিধান উল্লেখ পূবক সেই মমে আরজী মুসাবিদা করুন
***আলোচ্য সমস্যায় দেখা যাচ্ছে যে, মিঃ রিহম একখন্ড জমির মালিক এবং সে উহার দখলে আছেন । কিন্তু ভুল ক্রমে উক্ত সম্পত্তি করিমের নামে রেকড হয়েছে
এমতাবস্থায় মিঃ আইনগত সাহায্যের জন্য আসলে তাকে করিমের বিরুদ্ধে আঞ্চলিক এখতিয়র সম্পন্ন আদালতে "ঘোষনামূলক মেকদ্দমা" দায়েরর পরামশ দিতে হবে। এরুপ ঘোষনামূলক মেকদ্দমা সুনিদিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারামতে দায়ের করতে হয়।কোট ফি হবে Fixed Court Fee যা বতমানে ২০০/- (দুইশত) টাকা
নিন্মে অনুরুপ একটি ঘোষনামূলক মোকদ্দমার আরজি মুসাবিদা করা হল।
মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা
দেওয়ানী মোকদ্দমা নং.............../২০০৯
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারামতে ঘোষনামূলক মোকদ্দমা
রিহম
পিতা...............................................
পূণ ঠিকানা.........................................বাদী
বনাম
কিরম
পিতা...............................................
পূণ ঠিকানা.........................................বিবাদী
মোকদ্দমার তায়দাদ-১০০০/-টাকা
বাদী পক্ষের বিনীত প্রাথনা এই যে
১. বাদী নিন্ম তফসিল বনিত সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক ও দখলদার হিসেবে দীঘ দ্বাদশ বছরের উধ্বকাল যাবৎ নিঝঞ্জাট ও নিরবিচ্ছিন্নভাবে গাছপালা রোপন করে ভোগদখল করে আসছেন
২. উল্লেখিত সম্পত্তি বাদীর পিতা জনৈক সলিমউদ্দিনের নিকট হতে ৭০১১ নং সাব কবলা রেজিস্টি দলিলমূলে ১৯৭৮ সনে ক্রয় করে নাম খারিজ করতঃ ভোগ দখল করাবস্থায় ১৯৮৪ সালের ২৫শে ডিসেম্বর বাদী পিতা মৃতুবরন করলে তার একমাত্র পুত্র বাদী উক্ত সম্পত্তির মালিক হন বটে
৩. বাদীর পিতার মৃত্যুর পর হতে বাদী তফসিল বণিত ঊল্লেখিত সম্পত্তি ভোগ করে আসছেন এবং বতমানেও তিনি দখলে আছেন
৪. বাদী ভোগ দখলীয় উক্ত সম্পত্তি দেশে Zonal Settlement চলাকালনি সময়ে জরিপ সমপন্ন হয়। তবে গত ১৯৯২ সালের এপ্রিল মাসে জরিপ চলাকালে বাদী নিজের চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন । অতঃপর বাদী দেশে ফিরে Settlement অফিসে গিয়ে দখল ও স্বত্ব প্রমান করেন বটে।
৫.বাদী Zonal Settlement বা Bangladesh Survay এর B.S পচা গত ১৫ ফেব্রুয়ারী ২০০৫ তারিখে উত্তোলন করে জানতে ও দেখতে পান যে তফসিল বণিত সম্পিত ভুলবশত বিবাদীর নামে রেকড হয়েছে
৬.তফসিল বণিত সম্পত্তিতে বিবাদীর কখনো স্বত্ব বা দাবী করেন না
৭ বাদী প্রয়োজনীয় কোট ফি সহকারে অত্র বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করেছেন এবং মোকদ্দমাটা বিচার করার একতিয়ার বিজ্ঞ আদালতের আছে বটে
অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রাথনা এই যে উপরোক্ত আবস্থা ও কারনাধীনে নযায় বিচারের বৃহওর স্বাথে তফসিলে বণিত সম্পত্তিতে বাদীর স্বত্ব ঘোষনা ডিক্রি দিতে এবং আইন ও ইকুইটি মতে অন্যান্য যে সকল প্রতিকার পেতে আইন ও ইকুইটি মতে অন্যান্য যে সকল প্রতিকার পেতে আইনতঃ হকদার তার আদেশ দিতে আপনার যেন সদয় মজি হয়
অদ্য তাং...........
তফসিল
জেলা ঢাকা, মৌজা..............
জে এল নং খতিয়ান নং দাগ নং ............
চৌহদ্দী
উত্তরে....................দক্ষিণে.......................
পূবে.......................পশ্চিমে.......................
উপরে বণিত বিবরণ আমার জ্ঞানা ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে নিযুক্তিয় এডভোকেট সাহেবের চেম্বারে বসে সত্য পাঠে নিজ নাম স্বাক্ষর করলাম
স্বাক্ষর ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





