somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাতাসে মালতীর নিঃশ্বাষের গন্ধ ভেসে বেড়ায়

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও ছিল আমার ছোট চাচার বড় মেয়ে
আমরা একই ক্লাশে পড়তাম।
স্কুলে যেতে যেতে আমরা কতইনা দুষ্টমি করতাম।
ঢাঁলীদের গাছ থেকে পেয়ারা চুরি, ব্যাপারির গাছের আম
এখানেই থামতামনা আমরা!
পাটের শলার মাথায় আঠা লাগিয়ে ঘাষ ফড়িং ধরা, তিলের খেত থেকে মৌমাছি, পশ্চিমের বিল থেকে শাপলা তোলা সবই করতাম এক সাথে।
বেলি ছিল ওর প্রিয় ফুল
বেলি ফুল পেলে ও যে কি খুশি হত।
আজও ওর কথা মনে হলে সেই খুশি মুখটি ভেসে ওঠে।

-

শরতের শেষ বিকেলে আমি আর মালতি যাচ্ছি ঘুড়ি উড়াতে
আজ আমাদের ঘুড়ি কাটা-কাটি খেলা।
হঠাৎ দেখি মালতির পায়ে রক্ত!
সেকি কোথাও কেটে গেলো না তো?
নাটাই ছুড়ে মালতি ছুটে গেল ওর মায়ের কাছে।
তার পর থেকে মালতিকে যখন
খেলতে যেতে বলতাম
ও বলতো আমি বড় হয়েছি তুই যা।
আমরা তো একই কাশে পড়ি, একই স্যারের কাছে,
তাহলে তুই বড় হলি কিভাবে?
মলতি বলতো-
জানিনা!
আমি আর মালতি একই আকাশের নিচে
একই নত্রপুঞ্জির আলোয় বড় হতে থাকলাম
মুদ্রার এ পিঠে আর ও পিঠে।
যেখানে ইচ্ছা করলেই
আগের মতো মালতিকে কাছে পেতামনা
যেখানে ইচ্ছা করলেই ওর হাতে বেলি ফুল দিতে
পারতামনা।
-
অনেক দিন পর
পুরনো বাড়িটা উৎসরের সাজে সজ্জ্বিত হল।
কাঁচা হলুদের গন্ধ এসে অস্তির করে তুলল
মনটা সহসা বিদ্রোহ করে ওঠলো
পাগলামি শুরু করলাম আমি-
মালতিকে আমার চেয়ে কে বেশি ভালবাসে?
কেউ কি আমার চেয়ে বেশি ভালবাসতে পারে?
-
ভেবেছিলাম-
মালতিকে ছাড়া আমি একদিনও বাঁচবোনা
কিন্তু কি আশ্চর্য!
যে বাতাসে মালতির নিঃশ্বাষের গন্ধ ভেসে বেড়ায়
সে বাতাস বক্ষে ধারণ করে
আমি আজও বেচে আছি!

এবং অবলিলায় বলছি ভাল আছি!

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×