somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরবেই চলে গেল হত্যাযজ্ঞের সেই দিনটি!!!!!!!!!

১০ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছর আগের ৯ অক্টোবর। আমিনবাজারের তুরাগ নদীতে বৈশাখী পরিবহনের একটি গাড়ি ডুবে গেল। প্রায় ৫০ জনের মতো যাত্রী থেকে বাঁচতে পারল মাত্র দুজন। একজন বাঁচতে বাঁচতেও মরে গেল। আর বাকিরা হারিয়ে গেল কালের অতলে। সেদিনের মতো শোকাভিভূত কখনোই হইনি আমি। আরো একদিন হয়েছিল। কিছুদিন আগে। যেদিন চট্টগ্রামের প্রায় পঞ্চাশ জনের মতো স্কুল ছাত্র নিহত হয়েছিল ট্রাক দুর্ঘটনায়। কিন্তু আমিনবাজার ঘটনাটি এতটা নিরবে কিভাবে শেষ হলো! তবে কি এর জন্য আমরা জাতিগতভাবে দায়ী ছিলাম! আমরা সকলেই পঞ্চাশজন মানুষকে জীবন্ত পানিতে ডুবিয়ে হত্যা করার দায়ে অপরাধী! যদি তাই না হবে, তবে কেন আমরা তাদেরকে ভুলে গেলাম? নাকি তারা কৃষক-শ্রমিক ছিল বলে?
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রটির জানা উচিত, সেও পড়াশোনা করে ভিক্ষুকের দেয়া টাকায়। কৃষক-শ্রমিকদের ঘাম ঝরানো টাকা দিয়ে হলের নিশ্ছিদ্র জীবন কাটিয়ে দিচ্ছে একজন ছাত্র। সেও কিনা ভুলে গেল আমিনবাজার ট্র্যাজেডির কথা!!
সেদিনের ডায়েরীতে আমি কি লিখেছিলাম, তা স্পষ্ট মনে আছে। ‌'পঞ্চাশজন মানুষ হত্যার জন্য আমরা জাতিগতভাবে দায়ী। এর শাস্তি হওয়া উচিত আমাদের। ষোল কোটি মানুষকে হাত পা বেধে পানিতে ফেলে দেয়া উচিত।' এটিও নিষ্ঠুরতা। কিন্তু সেই মানুষগুলোর কাছে নয়, যারা মরে গেছে। এবং যারা এই মৃতদের আত্নীয় সজন।
আমার কেউ ছিল না সেই বাসে। তবে থাকতে পারতো। এমনকি আমিও থাকতে পারতাম। আপনিও কি নন? তবে আমরা এতটা নিষ্ঠুর কি করে হলাম? আমরা একে একে হত্যাযজ্ঞ করেই যাচিছ। এর দায়ভার কার? সরকারের? পুলিশের? সড়ক ও জনপথ বিভাগের? এদের কারো নয়। আমাদের সকলের। এর প্রমাণ, আমরা সেই পঞ্চাশজন মানুষের মৃত্যূতে স্মরণ করতে ভয় পেয়েছিলাম। কতজনকেই না আমরা মনে করি প্রতিদিন। কিন্তু যাদের ঘামে এবং রক্তে বাংলাদেশ গড়ে উঠছে। তাদের মৃত্যূকে ভুলে গেলাম!
এটি কোন বিস্ময়ের ব্যাপার নয়। এটি অবহেলার বিষয়ও নয়। আমার মতো এমন অনেকেই আছেন, যাদের স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা। মনে থাকবে আরো অনেকদিন। কিন্তু ২০১০ সালের ৯ অক্টোবরকে স্পষ্ট উচ্চারণে কেউ স্মরণ করবেন না। তাহলে যে বিচার চাইতে হয়। কিন্তু কার বিরুদ্ধে বিচার চাইবেন? কার কাছে চাইবেন? আমরা সকলেই যে সেই পঞ্চাশজন মৃত মানুষের কাছে দায়ী। যাদেরকে দাফন হওয়ার সুযোগটাও দেয়নি আমরা। যাদের মৃত আত্না এখনো মুক্তির আশায় আমাদের মাঝেই ঘুরে ফিরছে।
আমি এককভাবে তীব্র শোক পালন করলাম।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×