somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতের নির্বাচন কৌশল ও তাদের এমপিদের দুর্নীতি - ০১

০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশ জুড়ে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হলো জামাতের নেতাদের আর তাদের শুভাকাংখীদের সাম্প্রতিক কিছু মন্তব্য। হান্নান অস্বীকার করে যে দেশে কোন মুক্তিযুদ্ধ হয়েছিল। মুজাহিদের মতে বাংলাদেশে কোনো যুদ্ধপরাধী নেই; স্বাধীনতা বিরোধী শক্তিও নেই। কাদের মোল্লা চিৎকার করে জানায় মানুষ যুদ্ধে গেছিল সুন্দরি মেয়েদের লোভে।


তারা নিজেদের বলে ইসলামি দল। ইসলামের শাসন তাদের মন্ত্র। ইসলামে পথে চলাই তাদের উদ্দেশ্য। কিন্তু, এইটা কতখানি সত্যি? দেশের বিরুদ্ধে এইভাবে মিথ্যা বলে পাপাচারে লিপ্ত জামাতিদের আসল চরিত্র কেমন, আসুন দেখি।


২০০১ সালের নির্বাচনে জামাতিরা বিন এন পির সাথে ঐক্যবদ্ধভাবে নিবাচন করলেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তারা আলাদাভাবে প্রকাশ করে। ম্যানিফেস্টোর প্রধান পয়েন্টগুলো হচ্ছে


১. শরিয়া আইন প্রবর্তন করার জন্য প্রয়োজনীয় আইন গঠন।

২. এই লক্ষ্যে জনমত সৃষ্ঠি করা।

৩. নামাজ বাধ্যতামূলক করে একটি আইন প্রনয়ন করা।

৪. বাইতুল আমান গঠন করা

এইবার দেখি তারা কি করেছে এই বিষয়গুলোতে ক্ষমতায় থাকার সময়ে।


১. ক্ষমতায় ৫ বছর থেকেও তারা শরীয়া আইন চালুর বিষয়ে সংসদে কোন বিল আনেনি। তাদের এই কথা খালি ম্যানিফেস্টোর ছাপার অক্ষরেই রয়ে গেছে।


২. সংসদে একদিনও তারা জনমত পরীক্ষা করার জন্য আবেদন জানায় নাই যে দেশে শরীয়া আইন চালু হবে কি হবে না।


৩. নামাজ বাধ্যতামূলক করার আইনের ব্যাপারেও তারা টু শব্দটি করে নাই। শিক্ষার সর্বস্তরে ইসলামের মূল স্তম্ভগুলো সম্পৃক্ত করার কথা ঐ প্রস্তাবে ছিলো কিন্তু তারা ক্ষমতার ৫ বছর জবান বন্ধ করে ছিল তাদের এই ম্যানিফেস্টোর ব্যাপারে।


৪. বাইতুল আমান প্রতিষ্ঠা করে সরকারি কর আদায় সিস্টেমকে রিপ্লেস করার কথা থাকলেও তারা সেইটাও পালন করে নাই। তারা ব্যস্ত ছিল কিভাবে ট্যাক্স ফ্রি সুবিধা নিয়ে দামি গাড়ি আমদানি করা যায়।


এই বিষয়গুলাতে জামাতের মুখ বন্ধ করে রাখা কি বুঝায়? তারা আসলেই একটা ভন্ড দল। তারা মুখে ইসলামের কথা বলে কিন্তু কাজে ইসলামের কোন প্রকাশ নাই। ভন্ডামি আর অসততাই তাদের বৈশিষ্ট্য। তারা আকুল হয়ে থাকে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় তার জন্য। দেশের নিরপরাধ মানুষের ধর্মবিশ্বাসকে পুজি করে তারা তাদের লক্ষ্যে (ক্ষমতায় যাওয়া আর দুর্নীতিতে ডুবে থাকা) যে কোন উপায়ে পৌছাইতে চায়। সেজন্য তাদের নিজেদের কর্মীদের বলতে বাধে না যে মরলে তারা বেহেশতে যাবে। কে যাবে আর কে যাবে না, এইটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারা কিভাবে নিশ্চিত হইলো জামাত শিবিরের লোকদের সব গুনাহ্‌ মাপ হয়ে গেছে!


এইখানে আরো একটা ব্যাপার তুলে ধরতে চাই জামাতের জনপ্রিয়তার ব্যাপারে। ১৯৯১ তে জামাত ভোট পায় ১২.১৩%, ১৯৯৬ এ ৮.৬১% আর ২০০১ এ এককভাবে ৪.২৯%। (সূত্রঃ প্রথম আলো, ০২ নভেম্বর ২০০৭) জামাতের জনপ্রিয়তার ট্রেন্ড কোনদিকে বুঝা যাইতেছে!!



আগামী পর্বগুলাতে জামাতি সংসদ সদস্যদের ভান্ডামির কাহিনীগুলো থাকবে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৮
১২৮টি মন্তব্য ১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×