ব্লগের নেশা! নেশার ব্লগ!
১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সামহোয়ার ইন ব্লগের কথা প্রথম শুনি আরিফ জেবতিক ভাইয়ের ভ্যালেরিকে নিয়া করা পোস্টের লিঙ্ক থেকে। এক বন্ধু মেসেঞ্জারে লিঙ্কটা দিলো (সেও আছে সামহোয়ারে তবে বেশি নিরব ছেলে); আরেকজন দিল পিডিএফ ফাইল একই পোস্টের। কৌতুহল জাগলো, গেলাম ব্লগ সাইটটিতে। কিন্তু ফ্রন্ট পেইজের অবস্থা দেখে বেশি সুবিধার মনে হইলো না! কয়েকজনের ব্লগে গেলাম। দুর্ভাগ্যবশত ওইগুলা জামাতিদের ব্লগ ছিলো। আমিও ওইসব পোস্ট পড়ে খোদা হাফেজ জানিয়ে দিলাম সাইটটাকে।
কিছুদিন পরে আবার কেন জানি আসলাম। এইবার বেশ কিছু ভালো পোস্ট চোখে পড়লো। আস্তে আস্তে পড়া শুরু করলাম। অবশেষে জুলাই এর ৭ তারিখে রেজিস্ট্রেশন করে ফেললাম। প্রথম বেশ কিছু দিন গেছে এইখানকার অবস্থা বুঝতে আর মানুষজনদের সাথে পরিচিত হইতে। আর এখন ব্লগের অনেকের সাথেই ভালো পরিচয় হয়ে গেছে। ভালোই লাগে। একেবারেই যাদের কখনো চিনতাম না, হয়তো কখনো দেখাও হবে না লাইফে, তাদের সাথে কিভাবে এক অদৃশ্য বন্ধন সৃষ্ঠি হয়ে গেছে।
আর পরিচিত মানুষজন বেশি হয়ে যাওয়ায় একটা সমস্যাও হইছে! খালি বকবক করি। আমার কমেন্ট দেখলাম ১০৭০০ পার হয়ে গেছে! এইবার এই বকবক কমানোর পালা! আমি ছুটি নিলাম ব্লগ থেকে বেশ কিছুদিনের জন্য। মাঝে মাঝে হয়তো আসব ঢু মারতে! আপনাদের সবাইকেই খুব মিস করবো। ঠা ঠা!
☻☻☻☻☻
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন