আমার প্রিয় পোস্ট

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? (অমি রহমান পিয়াল)

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২১

শেয়ারঃ
0 0 0

ধৈর্য্যের শেষ সীমা কিভাবে মাপে আমার জানা নেই। শুধু বুঝতে পারছি আমি সেখানে পৌছে গেছি। সমচেতনার ব্লগারদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আর পারছি না। এই ইদুর বেড়াল খেলা আর কতদিন চলবে মাননীয় কর্তৃপক্ষ?

আমাদের তো একটাই দাবি ছিলো : নীতিমালা সংশোধন করে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না এমন একটা ধারা যোগ করতে হবে

খুব কি বেশী ছিলো সে চাওয়া? এ ব্যাপারে গত কমাসে আন্দোলন কম হয়নি। প্রতিবাদে ছাকা ছাকা ব্লগাররা আর লিখছেন না। শুরুর ধাক্কার পর এরাই তো ছিলেন সম্পদ। কিন্তু আপনারা অনড়। আপনাদের কাছে কেউই অপরিহার্য নয়। কলম বিরতির সময় স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত ব্লগারদের তিন-চারটে করে নিকে লগ ইন করার সুবিধা দিয়েছেন (তার প্রমাণও আছে) সব কিছু স্বাভাবিক আছে দেখাতে। কিন্তু আলেক্সা রেটিং বলছে অন্য কথা। সব কিছু স্বাভাবিক নেই। তারপরও আপনাদের কেনো বোধোদয় হচ্ছে না। নইলে আমাদের বলে দিচ্ছেন না কেনো যে স্বাধীনতা বিরোধী চর্চাকে প্রমোট করতেই আসলে এই প্লাটফর্ম আর আমরাই এখানে উড়ে এসে জুড়ে বসেছি। এই সরল স্বীকারোক্তিটুকু করলেই তো বর্তে যাই। সময় বাচে, কাজ ফেলে সংসার ফেলে পড়াশোনা ফেলে ব্যবসা ফেলে কার এত ঠ্যাকা যে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে সামহোয়ারের হিট বাড়াবে।

রাজাকার শিরোমনি গোলাম আজমের পোস্ট পড়লে আপনারা বোধহয় তালি বাজান। মু্ক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক পোস্ট পড়লে বুঝি আপনাদের উৎসব শুরু হয়। অবিশ্বাস্য এই কথাগুলিই এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনারা সত্যি আমাদের লেখালেখির প্লাটফর্ম করে দিয়েছেন নাকি আমাদের সবার সৃজনশীলতাকে হত্যা করার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করছেন সেটা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে উকি দিচ্ছে সবার মনে। নইলে কেনো বারবার আন্দোলন ও প্রতিবাদের পরও আপনারা বাংলাদেশের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন?

দয়া করে আপনাদের অবস্থান আমাদের জানান। আপনারা কি চান? এখানে সব ধরণের বাকস্বাধীনতা দেওয়া হবে এই ধরণের অপযুক্তি বাদে আর কিছু বলুন। আমার পতাকা ও স্বাধীনতার আব্রু নিয়ে টানাটানি যদি বাকস্বাধীনতার চর্চা হয় তাহলে ঘরের মা বোনকে নিয়ে টানাটানিও সেই যুক্তিতে সিদ্ধ। আর এই অপচর্চার অবসান চাই। বহুত করেছেন, আর না। এবার ক্ষান্ত দিন। বাংলাদেশের বুকে বসে বাংলা ভাষা চর্চার মঞ্চ খুলেছেন বলে যে সাধুবাদ পেয়েছেন এতদিন, তা ক্রমেই বিপরীতমুখী হচ্ছে আপনাদের সন্দেহজনক পক্ষপাতদুষ্টতায়। এখানে স্বাধীনতা বিরোধী পোস্টের প্রতিবাদ করলে ব্যান খেতে হয়, ঘরের বউ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিবাদে ব্যান খেতে হয়। আর চিহ্নিত যুদ্ধাপরাধীদের জীবনি আপনারা প্রমোট করেন।

হুসেইন তার এক কবিতায় শুয়োরের সঙ্গে সহবাসে আপত্তি জানিয়েছিলেন। সে পোস্টে সহমত বলে মন্তব্য করেছিলাম। এবার নিজের মুখে সক্রোধে উচ্চারণ করছি- শুয়োরের সঙ্গে সহবাস চাই না, করব না। হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি। তারপর স্বাধীনতার মর্যাদা রাখতে ব্লগাররা কি করবেন তারাই ঠিক করবেন।

আমি আমার আগের সব পোস্ট ড্রাফট করেছিলাম আপনাদের অনৈতিকতার প্রতিবাদে। এবার বাকিগুলোও করবো। সামহোয়ারে যতদিন না স্বাধীনতা বিরোধী পোস্টের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসে। আমার ব্লগে কোনো পোস্টই থাকবে না। কলম বিরতি, লগ অফ থাকা- এ জাতীয় প্রতিবাদমূলক পদক্ষেপ আমি সহব্লগারদের উপর চাপিয়ে দিতে চাই না। আমি শুধু আমারটাই বললাম।

এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।

এইটা পিয়াল ভাইয়ের লেখা। ওনারটা সরাইছে দেখে আমি রিপোস্ট করছি।
পিয়াল ভাইয়ের পোস্ট থেকে।

 

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৫
তামিম ইরফান বলেছেন: এই পোস্টটাও একটু পর বেজন্মা শুওরগুলির পা চাটা মডুর বাচ্চারা সরায় ফেলবো।
২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৬
নরাধম বলেছেন: আমিও কোন পোস্ট দিবনা বলে সিদ্ধান্ত নিলাম। সামহয়ারে হয় রাজাকাররা থাকবে, নয় মানুষ থাকবে।
৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৯
মনিটর বলেছেন: মডুদের মাথা গেছে পুরা
৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩০
এম.এ.হামিদ বলেছেন: সকলকে কই, এ সময় বিরতি পোষ্ট ড্রাফট হবে নেক্সট ষ্টেপ
৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫
মদনবাবু বলেছেন: এম.এ.হামিদ আরও ক্লীয়ার করে বলেন ।
৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৬
নাজিম উদদীন বলেছেন: এর একটা বিহিত হওয়া দরকার। রাজাকারী পোস্ট সরানো হবে না, অথচ বাংলাদেশের কনসেপ্টের বিরুদ্ধে যারা বক্তব্য রাখে তাদের প্যাট্রোনাইজ করা হচ্ছে।
৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: সামইনকে একটা ডেটলাইন দেয়া হোক । এরপর আমরা একসাথে সব পোস্ট সরায় ফেলবো ।
৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪২
তামিম ইরফান বলেছেন: বি.মা ভাইয়ের লগে একমত
১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩
রাশেদ বলেছেন: কিছুক্ষনের মাঝেই বুঝা যাবে তাদের মনোভাব। হয় জামাতি নয় স্বাধীনতাপন্থী।
১১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৪
আকাশচুরি বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: সামইনকে একটা ডেটলাইন দেয়া হোক । এরপর আমরা একসাথে সব পোস্ট সরায় ফেলবো ।


একমত
১২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫
ফেলুদা বলেছেন: পোস্ট ড্রাফট করলাম। এরপর বিরতি
১৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫
এরশাদ বাদশা বলেছেন: ফেভারিট লিস্টে রাখলাম। সব ব্লগারকে অনরোধ করছি তারাও যেন শোকেজে এই পোস্টটিকে রাখেন। তাতে করে অন্তত কর্তৃপক্ষকে দেখানো যাবে, আমরা সবাই এই বক্তব্যকে সমর্থন করছি। রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ। ++
১৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬
রাশেদ বলেছেন: এইটা পিয়াল ভাইয়ের লেখা। ওনারটা সরাইছে দেখে আমি রিপোস্ট করছি।
১৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০১
মুকুল বলেছেন: পোস্ট ড্রাফট করলাম।
১৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
বিপ্লব রহমান বলেছেন: রাজাকার মুক্ত ব্লগ চাই। +
১৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
সু-শান্ত বলেছেন: রাজাকার মুক্ত ব্লগ চাই।
১৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
মদনবাবু বলেছেন: পোস্ট ড্রাফট করলাম।
২১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২০
রাহাত আহমেদ বলেছেন: রাজাকার ও তাদের দোসরমুক্ত ব্লগ চাই ।
২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৪
এরশাদ বাদশা বলেছেন: ছবিগুলো কোন ব্লগারদের, নাম বলে দিন লোকালটক। ভয় পাবার কোনো কারণ নেই, আমরা সাথে আছি।

 

মোট সময় লেগেছে ১.৪৪৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখনো ছাত্র।
থাকি এক দ্বীপের কোনায়।
কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই।
আর মাঝে মাঝে
গান আর হাবিজাবি পোস্টাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ