আমার প্রিয় পোস্ট

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

Enigma ব্যান্ড নিয়ে কিছু কথা

১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১২

শেয়ারঃ
0 11 0

মেলা বড় পোস্ট! /:)

Enigma ব্যান্ডটি শ্রোতারের কাছে জনপ্রিয় তাদের সম্পুর্ণ ভিন্নধর্মী স্টাইলের জন্য। সবকিছুতেই এক নতুনের ছোঁয়া এনে দিয়েছিল তারা। তাদের কারনেই Enigmatic Music নামে জন রা (Genre) শুরু হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে। এই ব্যান্ডের যাত্রা শুরু ১৯৯০ সালে। Michael Cretu, David Fairstein and Frank Peterson ছিলেন এই ব্যান্ডের মূল চালিকাশক্তি। অবশ্য Cretu এর স্ত্রীও বেশ কিছু গানে কন্ঠ দিয়েছেন।

রোমানিয়ান Cretu যদিও বেশ আগে থেকেই গানের জগতে ছিলেন কিন্তু Enigma এর মাধ্যমেই তিনি মূলত জনপ্রিয়তা পান। তাঁর স্ত্রীর (Sandra) বেশ কিছু সিঙ্গেলস জনপ্রিয় হয়েছিল, যেমন Maria Magdalena গানটি ২১ দেশে নাম্বার ওয়ান হয়েছিল এক সময়।


MCMXC a.D

এটি রিলিজ হয় ১৯৯০ সালে। MXMXC a.D (রোমানিয়ান ভাষায় ১৯৯০) নামের এই কনসেপ্ট অ্যালবামটি করার প্রেরণা তাঁরা পান Art of Noise and Pink Floyd এর কাছ থেকে। নতুন ঘরানার গানের ভুবনে এটিকে অন্যতম সেরা বলে এখনো বিবেচনা করা হয়। যৌনতা আর ধর্ম এই অ্যালবামের প্রধান থিম। Sadness I গানটিতে Marquis de Sade নামক অষ্টাদশ শতাব্দীর দার্শনিকের (পর্নগ্রাফিক দার্শনিকও বলা যেতে পারে, Sadism শব্দটি তাঁর নাম থেকেই উৎপত্তি) বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা হয়। এছাড়া খ্রীস্টান ধর্ম ও মহাবিশ্বের সমাপ্তি বিষয়গুলোও উঠে এসেছে বিভিন্ন গানের ফাঁকে ফাঁকে। Principles of Lust (Sadness এর প্রথম অংশ) গানটিতে গ্রেগরিয়ান চ্যান্ট (দশম শতাব্দীর ধর্মীয় অনুষ্টান) আর ড্রামের মিলন ঘটানো হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে সম্ভবত প্রথমবারের জন্য। গ্রেগরিয়ান চ্যান্ট, অপেরা মিউজিশিয়ান, ফ্রেঞ্চ ভোকাল, জাপানি Shakuhachi বাঁশি, Sandra এর মোলায়েল ব্যাকগ্রাউন্ড, অ্যারাবিয়ান স্টাইলের সংযোজন, Book of Revelation (Revelation of Jesus Christ নামেও পরিচিত, ধর্মীয় গ্রন্থ) থেকে অংশবিশেষের ব্যবহার ইত্যাদি কারনে অ্যালবামটি তুমুল জনপ্রিয়তা পায় নতুন একটি ধারার সূচনার জন্য। ৪১ টি দেশে এই অ্যালবামটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছিল সে সময়ে। আমেরিকান বিলবোর্ড ২০০ এ সর্বমোট ২৮২ সপ্তাহ জুড়ে দাপটে রাজত্ব করে। অ্যালবামটি ডাবল প্ল্যাটিনাম উপাধি অর্জন করে USA তে। Sadness I জার্মানিতে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত সিঙ্গেলসের খ্যাতি পায়। দুইটি মুভিতে (Single White Female and Boxing Helena) এখান থেকে কিছু গান ইউজ করা করা হয়।

অবশ্য এই অ্যালবামটি কয়েকটি দেশে ব্যান করা হয়েছিল। গ্রেগরিয়ান চ্যান্ট ব্যবহারের জন্য একটি ধর্মীয় গ্রুপকে বিশাল অঙ্কের জরিমানাও দিতে হয় তাদের। Principles of Lust গানটির মিউজিক ভিডিও প্রচার করা বন্ধ করে দেয় MTV. কিছু সমালোচক ব্লাশফেমি বলে আখ্যা দেয় গানগুলোকে। ডাচ ন্যাশনাল রেডিও তিনটি বম্ব অ্যাটাকের হুমকিও পেয়েছিল। তারপরও সাধারন শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয় অ্যালবামটি। Cretu রোলিং স্টোন ম্যাগাজিনকে বলেছিলেন “MCMXC a.D. was like revenge against everything I was hearing. I didn't want to write songs, I wanted to write moods”. নিজেকে একজন নাস্তিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন “The institution of the Church doesn't really fit with our times. I believe in destiny, which is a much more powerful belief”.

Principles of lust

অডিও লিঙ্ক

Find Love

The principles of lust are easy to understand
Do what you feel, feel until the end
The principles of lust are burned in your mind
Do what you want, do it until you find love
[[[The principles of lust are easy to understand
Do what you feel, feel until the end
The principles of lust are burned in your mind
Do what you want, do it until you find love
I am to come...


The Cross of Changes

১৯৯৩ সালে এটি রিলিজ হয়। এই অ্যালবামের Return to Innocence গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। এই গানটি বেশ কিছু মুভিতে ব্যবহার করা হয়েছিল। প্রথম অ্যালবামে ব্যবহার করা গ্রেগরিয়ান চ্যান্ট বাদ দিয়ে এখানে তাঁরা পৃথিবীর বিভিন্ন দেশের আদি চ্যান্ট ব্যবহার করেন। যেমন উপরে উল্লেখ করা গানটিতে Ami Chant ( আদি তাইওয়ানিজ) ব্যবহার করা হয়। দশ থেকে বারো মিলিয়ন কপি বক্রি হয়েছিল এই অ্যালবামের। I Love You, I'll Kill You গানটি লেড জেপলিনের The Battle of Evermore গানটির ধাঁচে করা। Sliver ছবিটির "Carly's Song" and "Carly's Loneliness গানদুটি (Cretu কর্তৃক লিখিত) মিলে Age of Loneliness গানটি করা হয়। ইউ২, জেনেসিস, জন বোনহ্যাম, পিটার গ্যাব্রিয়েল থেকেও কিছু মিউজিক ধার নেয়া হয়েছে। Vangelis Papathanassiou ( গ্রিক কম্পোজার, ২০০২ ফিফা ওয়ার্ল্ড কাপ থিমের কম্পোজার) এর করা নাসার মার্স ওডেসি মিশনের (২০০১) থিম মিউজিকটিরও কিছু অংশ The Eyes of Truth এ ব্যবহার করা হয়।

I Love you I'll Kill You

Return to innocence



Return to Innocence

Love - Devotion
Feeling - Emotion
Don't be afraid to be weak
Don't be too proud to be strong
Just look into your heart, my friend
That will be the return to yourself
The return to innocence.
(The return to innocence)
And if you want, then start to laugh
If you must, then start to cry
Be yourself, don't hide
Just believe in destiny.
Don't care what people say
Just follow your own way
Don't give up, and use the chance
To return to innocence.
That's not the beginning of the end
That's the return to yourself
The return to innocence.
(That's the return to innocence)



Le Roi Est Mort, Vive Le Roi!

ফ্রেঞ্চ ভাষায় Le Roi Est Mort, Vive Le Roi! মানে হচ্ছে The King is Dead, Long Live the King! (১৪৪২ সালে প্রথমবারের মত ফ্রান্সে চালু হয়)। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই অ্যালবামটি সেই সময়ে পুরো ইউরোপে ৩য় স্থান দখল করে। এই অ্যালবামটিকে ধরা হয় প্রথম দুটি অ্যালবামের ব্রেইন চাইল্ড হিসেবে যার ইঙ্গিত দেয়া হয় Third of Its Kind গানটিতে। এটি ১৯৯৮ সালে গ্র্যামি আওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। গ্রেগরিয়ান আর ট্রাইবাল চ্যান্টের প্রভাব এই অ্যালবামটিতেও দেখা যায়। এছাড়া মহাশূন্য অভিযানের কিছু সাউন্ডের ইউজও লক্ষনীয়। Beyond the Invisible গানে ল্যাটভিয়ান চ্যান্ট ব্যবহার করা হয়। এই গানটির মিউজিক ভিডিওটি ইউকে তে ধারন করা। ফ্রেঞ্চ আইস স্কেটিং দম্পত্তিকে দিয়ে করা ভিডিওটির জন্য আলাদাভাবে আইস স্কেটিং মাঠের ব্যবস্থা করা হয়।

TNT for the Brain

Beyond the Invisible





Beyond The Invisible

I look into the mirror
See myself, I'm over me
I need space for my desires
Have to dive into my fantasies
I know as soon as I'll arrive
Everything is possible...
Cause no one has to hide
Beyond the invisible
Sajaja brammani totari ta, raitata raitata, radu ridu raitata, rota
Close your eyes...
Just feel and realize
It is real and not a dream
I'm in you and you're in me
It is time
To break the chains of life
If you follow you will see
What's beyond reality
Ne irascaris Domine,
ne ultra memineris iniquitatis.
Ecce civitas Sancti facta est deserta:
Sion deserta facta est:
Jerusalem desolata est.
Domus sanctificationes tuae et gloriae tuae...
Sajaja brammani totari ta, raitata raitata, radu ridu raitata, rota
Close your eyes...
Just feel and realize
It is real and not a dream
I'm in you and you're in me
It is time
To break the chains of life
If you follow you will see
What's beyond reality
Close your eyes...
Just feel and realize
It is real and not a dream
I'm in you and you're in me
It is time
To break the chains of life
If you follow you will see
What's beyond reality


The Screen Behind the Mirror

এটিকে Enigma র বেশ ম্যাচিউরড অ্যালবাম হিসেবে ধারনা করা হয়। মডার্ন থিমের আধিক্যও নজরে পরে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়ার পরে এ অ্যালবামটি সমালোচনার মুখে পরে জার্মান কম্পোজার Carl Orff এর Carmina Burana (যা ১৮০৩ সালে ব্যাভারিয়ান মনাসটারি থেকে উদ্ধার করা Burana Codex, যাতে ১১৯ টি পাতার উপরে সর্বমোট ২২৮ টি কবিতা ছিল যার রচনাকাল ধরা হয় ১২০০ থেকে ১২৩০ সাল, এর কিছু কবিতা নিয়ে কম্পোজ করা) সংকলনের অতিরিক্ত ব্যবহারের জন্য (১১ টি গানের মাঝে ৪ টিতে বব্যহার করা হয়েছিল)। Vangelis Papathanassiou এর একটি গানের ধাঁচে অ্যালবামটি শুরু হয়। জাপানি Shakuhachi বাঁশি আবারো এই অ্যালবামে ইউজ করা হয়। তাছাড়া গ্রেগরিয়ান চ্যান্টের রিভার্সও লক্ষনীয়। বিখ্যাত পাঁচ এলিমেন্টের দুইটির (আগুন ও পানি) সিম্বোলাইজ করা হয় একটি গানে। Gravity of Love গানটিতে লেড জেপলিনের একটি গানের ড্রামস ব্যবহার করা হয়। এই গানের মিউজিক ভিডিওটি ১৯৩০ সালের একটি মাসকারেড বলের (Masquerade ball, মুখোসসহ পার্টি) কাহিনী দেখানো হয়। Push the limit গানের মিউজিক ভিডিওতে দেখানো হয় এক ছেলে তার বান্ধবীকে নিয়ে কম্পিউটার গেম খেলতে বসে (তলোয়ার যুদ্ধ)। একই সাথে ব্যাকগ্রান্ডে মাঝে মাঝে দেখানো হয় তারা পরস্পরকে আদর করছে আর তলোয়ার যুদ্ধে একে অন্যকে আক্রমন করে যাচ্ছে; আবার গেমের মধ্যে একে অপরকে আঘাত করে বাস্তবে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। ৫ মিলিয়নের বেশি কপি বিক্রি হয় এই অ্যালবামের।

Push the limit




Silence must be heard

Silence Must Be Heard

Look into the others' eyes, many frustrations
Read between the lines, no words, just vibrations
Don't ignore hidden desires
Pay attention, you're playing with fire
Silence must be heard, noise should be observed
The time has come to learn that silence...silence must be heard
Or diamonds will burn, friendly cards will turn
Cause silence has the right to be heard
People talk too much for what they have to say
Words without a meaning, they are fading away
Silence must be heard, noise should be observed
The time has come to learn, that silence...silence must be heard
Or diamonds will burn, friendly cards will turn


Cause silence has the right to be heard.
Silence must be heard...
Silence must be heard, noise should be observed (etc.)


Voyageur

২০০৪ সালে রিলিজ হওয়া এই অ্যালবামে আগের চারটি অ্যালবামের কোন রেশ পাওয়া যায়নি। জাপানি Shakuhachi বাঁশি, গ্রেগরিয়ান বা অন্য কোন চ্যান্ট সম্পূর্ন অনুপস্থিত এই অ্যালবামে। এটি তাদের সবচেয়ে দীর্ঘ অ্যালবামও বটে। মানুষের দৈনন্দিন জীবন, পারস্পরিক সম্পর্ককে ফোকাস করা হয়। এই অ্যালবামটি শ্রোতাদের কিছুটা হতাশ করে আগের কোন কিছুই খুঁজে না পেয়ে।


A Posteriori

ল্যাটিন এই শব্দটির মানে হলো after the fact যা দার্শনিকবিদ্যার epistemological শাখার অন্তর্গত। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই অ্যালবামে আগের কোন কিছুই একেবারেই খুঁজে পাওয়া যায় নি (Enigmatic Horn ছাড়া, যা আগের প্রতিটি অ্যালবামের শুরুতে ব্যবহার করা হয়েছে)। Hello and Welcome গানটি ২০০৫ সালে প্রথম রিলিজ করা হয়। এই অ্যালবামটি Cretu এর নিজস্ব মোবাইল স্টুডিও Alchemist এ রেকর্ড করা। প্রথম গান Eppur si muove (And yet it moves) গ্যালিলিওর মৃত্যুদন্ড পাওয়ার ঘটনাকে রেফার করে। প্রতিটি গান সম্পুর্ন ভিন্ন একটা আমেজ দেয়। আগের থেকে ভিন্ন ট্র্যাকে গানগুলোকে নিয়ে যাবার কারন হিসেবে Cretu বলেন “It would bore me to death if I just copied myself over and over”. এই অ্যালবামে লিউনার্দো দ্য ভিঞ্চি থেকে শুরু করে জুলভার্ন, ইটি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ইত্যাদি অনেক কিছুর প্রসংগ ফুটিয়ে তোলা হয়।


এই অ্যালবামগুলো ছাড়াও তাদের আরো বেশ কিছু সিঙ্গেলস রয়েছে, এছাড়া 15 Years After নামে একটি পুরান অ্যালবামের কালেকশন, কিছু নতুন গানসহ, ২০০৫ সালে রিলিজ হয়।



আরো কিছু তথ্য

১. Sadness I ব্যবহার করা হয় Charlie’s Angels মুভিতে
২. Return To Innocence and Sadeness part I ইউজ হয় Exit to Eden মুভিতে
৩. Gravity of Love ব্যবহার করা হয় The Scorpions King ছবির ট্রেলারে। এছাড়া জনপ্রিয় গেম Final Fantasy IX এর থিম এই গানটি
৪. The Eyes of Truth গানটি The Matrix ছবির ট্রেলারে বহুল ব্যবহৃত হয়
৫. Return to Innocence গানটি Man of the House মুভির শেষে ইউজ করা হয়
৬. Smell of Desire গানটি Bounce মুভির ট্রেলারে ইউজ হয়
৭. One Night Stand, Body of Evidence আর Eraser ছবির ট্রেলারেও Enigma এর গান দেখা যায়
৮. Baywatch এও I Love You...I'll Kill You গানটি ব্যবহার করা হয়।


সাহায্য নেয়া হয়েছেঃ
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.


Enigma লিরিক্স


এই পোস্টটিতে আরো কিছু গানের লিঙ্ক দেয়া আছে।

 

প্রকাশ করা হয়েছে: গানরিভিউলিরিক্স  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৫
আমি হনুমান বলেছেন: এগো সবগুলা এলবামের এমপি৩ দিতে পারলে আফনেরে খুইজা বার কইরা চুমা দিমু...

আর একটু কই ডিপ ফরেস্ট এর মিউজিক গুলা শুইনা দেইখেন এরা এনিগমা র চেয়ে ভাল আমার মনে হয়
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: আমার কাছে কয়েকটা আছে। যদি বাইরে থাকেন তাইলে জিপ করে আপলোড করে দিতে পারি। আর মিয়া দেশে থাকলে দোকানে যান, পাইয়া যাবেন। :)

হাক দিয়েন লাগ্লে।

ডিপ ফরেস্ট শুনছি। তেমন ভাল লাগে নাই সেই সময়ে। খুব সম্ভবত সেলফ টাইটেল অ্যালবামটা শুনেছিলাম। আচ্ছা আবার শুনে দেখবো।

২. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৯
অচেনা বাঙালি বলেছেন:
হায় হায় কি হইবো
হনুমানে চুমাইবো।
;)
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: /:)

৩. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৩
অচেনা বাঙালি বলেছেন: মাইন্ড খাইয়োনা রাশু, এট্টু মাজাক কর্লাম:)
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: বড়ভাই, আন্নের উপরে আই রাগ করুম কিল্লাই! :D :D

পোস্ট পড়ছেন নাকি হেইডা কন। :)

৪. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০
সমালোচনাকারী বলেছেন: হমম!! পরলাম। শুনলাম। থ্যাংকস রাশু!!+
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: সম্লাচনা ভাইজান, থ্যাঙ্কস আপ্নারেও পড়ার লাগি। :)

৫. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪২
আমি হনুমান বলেছেন: রাশেদ ভাই আপনের লেখাটা বাঙলা উইকিতে দিয়া দেন নয় আমারে অনুমতি দেন তুইলা দেই (যদি না তোলা হ্ইয়া থাকে) ।

টাইমের অভাবে আমি শেষ করার পারি নাই।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: তুইলা দেন। ওই বিষয়ে আমার কোন আইডিয়া নাই। :) রেফারেন্স সবগুলোই দেয়া আছে শেষে।

৬. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫১
জাতক বলেছেন: আমার কাছে ডিভিডি আছে.......
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: হুমম...

৭. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৭
সামী মিয়াদাদ বলেছেন:

স্ক্রিন বিহাইন্ড দ্যা মিরর....


আমি এনিগমার গানগুলোগিলে খাই

প্রিয়তে চলে গেলো

ধইন্যাপাতা
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: থ্যাঙ্কস সামী পড়ার লাইগা।

এগো গান আমার অসম্ভব ভালো লাগে। :)

৮. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৯
নাজিরুল হক বলেছেন: প্লাসাইলাম।

কয় মিনিট লাগছিল পুরো পোষ্ট লিখতে ;)
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: আর কইয়েন না! মাজা ব্যাথা করতেছিল! /:)

৯. ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩১
সুন্দর সমর বলেছেন: প্লাস দেই একবার
বাহ! বলি বারবার!
কিংবা
১২ বার!!
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০. ১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
মুকুল বলেছেন: রাশুরে এবার গান বিশারদ নাম দেয়া যায়! :)
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: নেহি মুক্লা। আমি নেট ঘাইটা খালি নানান সাইট থেকে অনুবাদ করছি। :)

ঐটা আমাগো বিমার উপাধি। :)

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: জুনাক যে!! কেমন আছ? মেলাদিন বাদে দেখলাম। :)

আছি ভালই।

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: আইচ্ছা। :)

১৩. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৬
রাগিব বলেছেন: এই নামের ব্যান্ড কিন্তু আরেকটা আছে। আপনি যেটার উপরে পোস্ট দিয়েছেন, তার নাম কিন্তু "এনিগমা প্রজেক্ট"।

তাইওয়ানের আমি উপজাতিরা এদের বিরুদ্ধে গান চুরির মামলা করেছিলো যা পরে আদালতের বাইরে মিটমাট করা হয়।

নব্বইয়ের দশকে এদের অ্যালবাম দেশে বেশ হিট ছিলো, মনে পড়ে।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: রাগিব ভাই ধন্যবাদ পড়ার জন্য।

এনিগমা প্রজেক্ট এদেরই। আমি উপজাতির ব্যাপারটা জানতাম না, তবে ধর্মীয় একটা গ্রুপ মেলা অঙ্কের জরিমানা (অ্যামাউন্ট জানা যায় নি) আদায় করে এদের কাছে।

১৪. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৯
সাইফুর বলেছেন: কত্তো বড় লেখারেরে............
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: মাথার এই করুন দশা কেন হতভাগা!!

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: তাই বইল্লা বুইড়াগো ভং!! মাথা গেছে নাকি!!

১৬. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৫
কতবতবকতকত বলেছেন: enigma'r "A dream girl" গানটা শুনছো নাকি ছ্যাকুড়শু? ওই গানটা মনে হয় তোমার বালিকারে নিয়া বানছিলো।;)

আর উচ্চারনটা "জনর" না, হবে " জন রা", এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। বিশেষ একজনের কাছে বিশেষ একটা ঝাড়ি খাইছিলাম 'জনর' বইলা।

The Screen Behind the Mirror

এই এ্যালবামটা ইউ.এস আর ইউ.কে টপচার্টে টানা ১১ সপ্তাহ ছিলো। চিন্তা করা যায়!
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: কতবেল এখনো বালিকারে ভুলে নাই!! সাব্বাস চালাইয়া যাও বৎস। এইখানেই তো একজন লেখক কবি সাহিত্যিক সমালোচকের কৃতিত্ব। :-0 :-0 :-0 :-0

প্রথম চাইরটা অ্যালবামই বেশি ভালো লাগে। আর লাস্টেরটা শুনিই নাই এখনো। :(

ইহার নাম এনিগমা।

কারেকশন করতাছি।

১৭. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৬
নতুন বলেছেন: আমার কাছে গোটা ৪৮ টা গান আছে... প্রথম ৪টা এলবামের....


কারো কাছে যদি পুরা কালেকসান থাকে.. তাহইলে... যদি কোনখানে একটুস খানি আপলোড করে দেন তাহলে... হুনু আর আমি দুই জনে একত্র জাইয়া চুমা দিয়া আসুম...

আর কারো লাগলে... কইয়েন আমি আমার গুলান দিমুনি... ফ্রী...

ধন্যবাদ রাসেদ.... চমৎকার লেখার জন্য... ১০০++
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আমার প্রথম তিনটা পুরা আছে, ৫ নাম্বারটা পুরা আছে। চাইর নাম্বারটার কয়েকটা খালি আছে।

চাইর নাম্বারটা The Screen Behind the Mirror তুইল্লা দিতে পারেন কোথাও। megaupload ba rapidshare আপনার ইচ্ছে। এইখানে লিঙ্কটা দিয়ে যাইয়েন। :)

Voyeger লাগ্লে হাক দিয়েন।

১৯. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৬
রাশেদ বলেছেন: পরথম অ্যালবামের কোন গানের ভিডিও লিঙ্ক দেই নাই, দিলে ব্যানাইবে আমারে! /:)
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। :D :D

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: বেচারা! থ্যাঙ্কু কষ্ট করার জন্য। আপ্নে তাইলে দেশে থাকেন মনে হচ্ছে।

২২. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫১
নতুন বলেছেন: DLing 3 movies... and we shair 4 people.. one line... thats why.. 155kb/s up speed
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: হা হা! বুঝলাম ঘটনা। :)

২৩. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৯
নেমেসিস বলেছেন: ++++++++++++++++++++++++++


এই পোস্ট কোনও দিনই আমার প্রিয়পোস্ট থেকে উধাও হবে না ।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: নেমেসিস ভাইজান। থ্যাঙ্কু থ্যাঙ্কু। :)

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। নামাইতাছি এখনি। :D :D

মেলা কষ্ট দিলাম। অনেক ধন্যবাদ আপ্নারে।

২৫. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:২৮
তারার হাসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...
অ............নে..................ক !!!
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: আপনাকে অ............নে.............ক অনেক ওয়েলকাম। :)

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: থ্যাঙ্কস। :)

২৭. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১:২৭
রাতিফ বলেছেন: রাশেদ ভাই, গানের ব্যাপারে আপনার জ্ঞান তো বিশাল.......।

এজন্যই প্লাস।+++++++।
১৭ ই মার্চ, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: নারে ভাই, এইগুলো অনুবাদ করা।

গানের ভান্ডার হইলো আমাগো বিমা। :)

থ্যাঙ্কস পড়ার জন্য।

১৭ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: ব্যানাইবে দিলে। /:)

ধুসর স্বপ্ন পোস্টের ফটুকটাই মুইছা দিসিলো!! আর এইডা তো... :D :D

২৯. ১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: ওরে ওরে ওরে !!!! ড়াষূ দেখি ফাটাইতাসে :)
জুসসসসসসস
প্রথম এ্যলবামটার ভিডু দেনাই ক্যা !!!B-)
১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: আমারে ব্যান খাওয়ানোর এতো শখ তোমাগো! B-)

১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪২

লেখক বলেছেন: মেলা সময় লাগছে এইডা লিখতে! মডুরা যদি ডিলিট মারে মোল্লাগো কথায়, হেই লাইগগা দেই নাই। :|

আমার অন্য এক পোস্টের নরমাল একটা ছবিও হেরা ডিলিট করে দিসিলো! X(

৩০. ১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৫২
নেমেসিস বলেছেন:
এই পোস্টটার জন্য ব্লগের সব Enigma প্রেমিদের চিনতে পারলাম :)

ভালো লাগতেসে । ধন্যবাদ আপনাকে রাশেদ ।

**principles of lust এর অডিও বোধ করি শেয়ার করতে পারেন । **
১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: আচ্ছা দিয়ে দিতেছি। :)

৩১. ১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪০
শফিউল আলম ইমন বলেছেন: এটা কবে দিলেন???
আগে পেলাচ মারি.....তারপর পরুম।
১৭ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: সকাল ৯ টার দিকে (আমাগো টাইম)। এইডা দিয়া তারপর ঘুমাইতে গেছিলাম। :)

৩২. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৫
চাচামিঞা বলেছেন: পিংক ফ্লয়েডের কম্ফর্টেবল নাম্ব এর পোস্ট মর্টেমটা কবে ছারবেন?
১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: এই উইকেই। :)

৩৩. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০১
স্করপিয়ন্স বলেছেন:
রাশু ইউনি ব্রেক চলতাছে নাকি? সমানে পোস্টাইতেছো!
১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:২৫

লেখক বলেছেন: হা হা! প্রেসার একটু কম। কেবল একটা ভেজাল গেছে। নেক্সট ভেজাল মে মাসের লাস্ট উইকে। :)

৩৪. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১২
তানজিলা হক বলেছেন: শুধু গানের কথা গুলু পরলাম.......খুব সুন্দর।

বাকি জিনিস গুলো পরিনি কেননা তা চোখ দিয়ে ঢুকাবো আর কান দিয়ের বের করে ফেল,কারন এত কঠিন জিনিস আমার মনে থাকে না।:)
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: হা হা! শুনে দেখতে পার। ভাল লাগতে পারে। বিশেষ করে প্রথম দুটি অ্যালবাম। সম্পুর্ণ ভিন্নধর্মী গান।

৩৫. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯
স্বপ্নীল আকাশ বলেছেন: Thanks a lot for the information. ENIGMA is the most favorite band of myself.

Note for interested persons: All of enigma's album are available in BD.
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য। আমারো খুব প্রিয় ব্যান্ড।

৩৬. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯
প্রাণ চানাচুর বলেছেন: ওয়াক থু এ গান আবার মানুষে শুনে। বুড়ো বুড়ো লোকেরা।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: পোলাপাইন কয় কি! ক্লাস টেন থেকে এদের গান আমার পছন্দ। শুইনা দেইখো কয়েকটা। :)

৩৭. ১৮ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৭
আমি হনুমান বলেছেন: এজন্যই চানাচুরের বেরেন্ড প্রান, ভুয়া কোমপানি,

আপনে মনে হয় ভারতের নকল করা গানডার ভক্ত, তাইলে তো এ দশা হইবই....
১৮ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: হা হা! হে পিচ্চি পোলা। কলেজও পার হয় নাই। মনে হয় হাবিব ভক্ত। :)

অবশ্য আমি টেনে বা নাইনে থেকে শুনছি হেগো গান। আজকাল্কার পোলাপাইন এর কথা কি আর কমু! B-)

৩৮. ১৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫১
আমি হনুমান বলেছেন: লিঙক দু্টা দেখেন।

তবে উইকির শর্ত অনুযায়ি আপনার লেখা এদিক সেদিক হবে, এবঙ এতে সরাসরি আপনার নাম থাকবেনা তাই ২ য় লিঙকটা দিলাম আপনি এর রচয়িতা হিসাবে।


১.
Click This Link


২. Click This Link
৩৯. ১৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৬
আমি হনুমান বলেছেন: কচু লিঙক ২টা যাতা দেখাইতাছে।

আপনে
http://bn.wikipedia.org এই লিঙকে গিয়া বামে অনুসন্ধান ঘরে এনিগমা লিখা সার্চ দেন।

আর্‌ আলোচনা সেকশনে আপনের লেখা তার কথা বলা আছে।
১৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কস। আমার নাম না থাক্লেও সমস্যা নাই। লেখা গেছে এইডাই আনন্দের ব্যাপার। :)

কষ্ট করলেন অনেক। অসংখ্য ধন্যবাদ।

৪০. ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২২
স্বাপ্নিক বলেছেন: অনেক ধন্যবাদ। Enigma এর গান ভাল লাগে অনেক। কিন্তু তথ্যগুলো সব জানা ছিলনা লিরিকস এর জন্যও ধন্যবাদ।

অফটপিক: "এটি ১১৯৮ সালে গ্র্যামি আওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল" ১৯৯৮ করে দিয়েন।
১৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: আরো একজন ভক্তের দেখা পাইলাম। ব্লগে অনেকেই দেখি Enigma ভক্ত।

ধন্যবাদ পড়ার জন্য।

এখনি কারেকশন করছি।

৪১. ১৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আহমাদ মুজতবা বলেছেন: দারুণ তথ্যবহুল লেখা
১৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

৪২. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩২
অলস বলেছেন: আরো একটা দরকারী পোস্ট।
অনে-কনে-কনে-কনে-কনেক ধন্যবাদ রাশু!
১৯ শে মার্চ, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: তোমারেও মেলা মেলা থ্যাঙ্কস। আইলসা এত বড় পোস্ট পড়লো কেম্নে!! খুব খুশি হইছি।

৪৩. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৬
ছায়ার আলো বলেছেন: সবগুলা এ্যালবাম একসাথে নামানোর কোনো লিঙ্ক দিতে পারবা?
২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: আস্তেছে। নতুন ভাইজান দিবেন। আমিও কিছু আপলোড করে দিতে পারি। আচ্ছা দেবো। :)

২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: হোকে।

৪৫. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২২
জাতিষ্মর বলেছেন: হুমম,এ জন্যই তো বলি কেন ৪২২ এর পোলাডা আমার কাছে Enigma র গান
চায়, যে সারাদিন হিন্দি গান শোনে। ভালা হইছে।
২৭ শে মার্চ, ২০০৮ ভোর ৬:০৫

লেখক বলেছেন: হা হা!

থ্যাঙ্কু।

৪৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
নুভান বলেছেন: বুদ্ধা বারের গান শুনতে পারেন। মাঝে মাঝে ওদের কিছু গান ও যন্ত্রসংগীত এনিগমার চেয়েও ভালো মনে হয়।
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯

লেখক বলেছেন: কিছু লিঙ্ক থাকলে দেন। :)

৪৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
মাজেদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ এই পোস্টের জন্য।Sandra একসময় পপ গান গেয়ে ভীষন জনপ্রিয় হয়েছিলেন,পরে Enigma তে যোগ দেবার পর তার সলো Career প্রায় থেমে যায়।২০০৮ সালে Sandra Enigma ত্যাগ করেন,এবং Art Of Love নামে একটি নতুন সলো এ্যালবাম বাজারে ছাড়েন।প্রথম এ্যালবাম বের হবার পর Enigma এর Frank Peterson পরবর্তীতে Gregorian নামে একটা ব্যান্ড গঠন করেন মুলত চ্যান্ট নির্ভর,তাদের গানগুলোও সুন্দর।এবছর Enigma Sandra বিহিন এ্যালবাম Seven Lives Many Faces বাজারে ছাড়ে,তবে ভক্তদের হতাশ হবার কিছু নেই এই এ্যালবামটিতে নতুন একজন Female vocal গান গেয়েছেন।Enigma এর সাফল্যের পর অনেকেই Enigma এর ধরনের গান করেছেন।সেই সব কিছু গানের সঙ্কলন Buddha Bar নামে কয়েক পর্বে রিলিজ হয়েছে।এগুলোও অনেক ভাল লাগবে শুনতে।আসলে গানের ভূবনে এত ভালো গান আছে যে সব শুনে শেষ করতে পারছি না।সব গান আপলোড করাও সম্ভব না।আপনারা অনেকেই হয়তো Torrent থেকে গান ডাউনলোড এর নিয়ম জানেন।Torrent এ সব গান পাবেন,এমনকি এ্যালবাম রেলিজ হবার আগেই!আমি Enigma এর লাস্ট এ্যালবাম রিলিজ পাবার ১১ দিন আগে Torrent এ পেয়েছি।আপনারা যারা Torrent থেকে ডাউনলোড এর নিয়ম জানেন না তারা আমার Click This Link এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু এতো ডিটেইল্ড ইনফো শেয়ারের জন্য। এতো কিছু জানা ছিলো না।

আমি টরেন্ট ইউজ করতে পারি না, হলে ইউজ করা নিষেধ।

৪৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
মাজেদুল ইসলাম বলেছেন: আপনি torrent ইউজ করতে পারেন না,এই কথা শোনার পর থেকে একটা প্রজেক্ট হাতে নিতে ইচ্ছা করল।ঠিক করলাম Uncommon কালেকশন গুলো Upload করব।ইতি মধ্যে Enigma এর নতুন এ্যালবাম “Seven Lives Many Faces” Upload করে ফেলেছি।না শুনে থাকলে ডাউনলোড করতে পারেন।
http://www.songs-music.tk/ ইচ্ছা আছে আর অনেক ভাল গান Upload করার।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: হু, দেখছি। অনেক ধন্যবাদ।

আলাদা আলাদা করে ডাউনলোড করা লাগবে দেখে আর করা হয় নাই। দেখি সময় করে করে ফেলবো।

আপনাকে ধন্যবাদ নিউজটা জানাবার জন্য।

৪৯. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:১৬
সামীঊন বলেছেন: আমি এনিগমার ডাইহার্ড ভক্ত।
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৩

লেখক বলেছেন: থ্যাঙ্কস। :)

৫০. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১৩
আকাশ_পাগলা বলেছেন: আপ্নাকে মাইর দিতে ইচ্ছা করতাছে। অই মিয়া, আমিও ইনিগমা নিয়ে একটা পোস্টের অঈধেক লিক্ষা রাখসি, আর আপনে দিলেন তো কারবার শেষ কইরা।

যাই হোউক, আরাম পাইছি পইড়া। +

আমার ব্লগটাকে তাইলে হাল্কা ঘুরায়া দেই। কী আর করা !!!
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৪

লেখক বলেছেন: হা হা! ভালো হইছে, কি কন! :P

৫১. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৮
রানা বলেছেন:





প্রথম দুই ছবিতে মাইকেল ক্রেটু। ৩য় ছবিতে সানড্রা ও ক্রেটু।

****Le Roi Est Mort, Vive Le Roi! এ্যালবামের THE CHILD IN US গানটিতে সংস্কৃত ভাষা ব্যবহার করা হয়েছে।

ইনিগমার এ্যালবামগুলোর বেশীর ভাগই টরেন্ট থেকে ডাউনলোড করা যায়। পাইরেট বে কিং বা আহাশেয়ার সাইটে ইনিগমার টরেন্ট ফাইল পাবেন।
৫২. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১০
রানা বলেছেন:





প্রথম দুই ছবিতে মাইকেল ক্রেটু। ৩য় ছবিতে সানড্রা ও ক্রেটু।

****Le Roi Est Mort, Vive Le Roi! এ্যালবামের THE CHILD IN US গানটিতে সংস্কৃত ভাষা ব্যবহার করা হয়েছে।

ইনিগমার এ্যালবামগুলোর বেশীর ভাগই টরেন্ট থেকে ডাউনলোড করা যায়। পাইরেট বে কিং বা আহাশেয়ার সাইটে ইনিগমার টরেন্ট ফাইল পাবেন।
৫৩. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
ইউনুস খান বলেছেন: চরম+প্রিয়তে।

 

মোট সময় লেগেছে ১.২৫৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখনো ছাত্র।
থাকি এক দ্বীপের কোনায়।
কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই।
আর মাঝে মাঝে
গান আর হাবিজাবি পোস্টাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ