আমি যখন ভার্সিটিতে পড়ি, তখন বলা যায় প্রথম মেয়েদের সাথে মেশার সুযোগ পাই। আগে স্যরদের বাসায় ব্যাচে পড়তাম, টুকটাক কথা হইতো। এর বেশি না। মেশা শুরু করার পরে প্রথমে বেশ উগ্র ছিলাম কিছুদিন কলেজ স্টাইলে। মেয়েদের নিয়ে টিজ মার্কা কমেন্টও করছি কিছু, হ্যা করে তাকিয়েও থাকতাম। পুরান কিছু বন্ধু বেশ বিরক্ত হতে থাকে আমার উপরে। ক্লাসে শুভ নামে একজন ছিল, তার সাথে মিশে ক্লাসের মেয়েগুলোকে জ্বালিয়ে মারতাম। এরপর আস্তে আস্তে তাদের সাথে খাতির হওয়া শুরু হলো। তারপর বেশ খানিকটা চেঞ্জ আসে নিজের মধ্যে। অনেক বন্ধুকে দেখতাম সামনে খুব ভালো ফ্রেন্ডশিপ একটা মেয়ের সাথে কিন্তু আড়ালে গেলেই মেয়েটাকে নিয়ে কমেন্ট করতো। এই জিনিসটা আমার ভালো লাগে নাই কখনো। আমি যাকে ফ্রেন্ড হিসেবে নিতাম, তার সাথে সেইরকমভাবেই চলার চেষ্টা করতাম। তো আমাদের ক্লাসের দুইটা মেয়ের সাথে খুব বেশি খাতির ছিল আমার। আমার বন্ধুবান্ধব (অন্য ডিপার্টমেন্টের) তাদের নিয়ে আমার সামনেই বেশ কিছু কমেন্ট করতো, প্রায়ই করতো। এইটা নিয়ে মেজাজ থাকতো খিচড়ে। কিছু বলতেও পারি না, আবার সহ্য করতেও পারি না। অবশেষে একদিন তিন চারজনকে হালকা ঝাড়ি দিয়ে বললাম আমার সামনে ওদেরকে নিয়ে যেন কোন কথা না বলে। এরপর থেকে আমার সামনে ডাইরেক্ট কিছু আর বলে নাই, আমি থাকলে দেখা যাইতো কানে কানে বলতেছে আর আমার দিকে তাকিয়ে হাসতো। আমি বুঝতাম, কিন্তু জোরে যেহেতু বলছে না তাই কিছু মনে করতাম না।
তো যে কারনে এই প্যাচাল পাড়লাম, এই জিনিসটা আমার কাছে খুব অস্বস্তিকর আর খারাপ লাগে যেই মেয়ের সাথে সামনে আমি খুব ভালো ফ্রেন্ডশিপ রাখবো, তুই তোকারি করে কথা বলবো, পিছে কেন তাকে নিয়ে দুনিয়ার বাজে কমেন্ট করে বেড়াবো, তার কাপড়ের ফাঁক দিয়ে কি দেখলাম, তার শরীর নিয়ে মন্তব্য করবো!
আমার ভিতরে এই চেঞ্জ আনার জন্য আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আরিফ দায়ী! তার প্রতি অনেক কৃতজ্ঞ আমি। ভালো থাকিস তুই। এই আরিফ একবার তার কয়েকজন রুমমেটরে খুব ঝাড়ি দিছিলো এইটা নিয়ে। দেখা যাইতো আমাদের ক্লাসের কিছু পোলাপাইন হলের কয়েকজনরে নিয়া এইসব আলোচনা করে আমাদের ক্লাসের ওই মেয়েগুলোকে নিয়ে। পরে ঝাড়ি খাইয়া আরিফরে দেখলেই তারা চুপ মেরে যেত। পোলাটা পাগলা কিছিমের, তাই বেশি ঘাটাইতো না তারে কেউ।
তাই বলে আমি একেবারেই যে কমেন্ট করতাম না তা না! যাদের সাথে পরিচয় নাই, তাদের নিয়ে পোংটা কথা বলতে বাধতো না! বয়সের ধর্ম! আমার কি দোষ!
আরেক ব্লগে পূর্ব প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

