কোন মিল নাই কোন লাইনের সাথে পরের লাইনের।
ভার্সিটিতে অ্যাডমিশন নেয়ার পরে খুব মজা করে দিন গেছে এক বছর। বন্ধুদের পাল্লায় পরে প্রথম টার্মে কিছু সিনিয়র ভাইদের সাথে পরিচয় হয়, নাম ঠিক খেয়াল নাই, র্যামন ভাই, মামু নামে একজন ছিল (ওনার আসল নাম ভুলে গেছি), তপু ভাই, আরো অনেকে, ভুলে গেছি। তাদের সাথে কিছুদিন সময় গেলো, তারপর লাগে বিরক্তি, মেইনলি যেই ফ্রেন্ডের কারনে গেছিলাম, সেও তারপর আর তাদের সাথে তেমন মিশে না। আমিও ফুট দিলাম। তবে এক সিনিয়র আপুর দিকে সব সময় হা করে তাকিয়ে থাকতাম, অর্না নাম ছিল। আমার দেখা ভার্সিটির সেরা সুন্দরির একজন, পুরা পুতুল।
পরিচয় হলো ব্যাচের বেশ কিছু পোলাপাইনের সাথে। ভালোই টাইম কাটতে থাকে। আর পুরান পরিচিত বেশ কিছু ছিল। ক্লাস মিস দেয়া শুরু করি। আহা! কি আরামে ক্লাস মিস দিয়ে ক্যাফেতে বসে বসে আড্ডা দিতাম। ভালোই কাটতো দিনগুলো।
সেই সময়ে সানি ভাই নামে একজনের সাথে পরিচয় হইলো। আমি তো আসতাম বাসে, এসে সকালে কিছুই করার থাকতো না, দেখতাম সানি ভাই এসে বসে আছে, আমিও ক্লাস মিস দিয়ে মাঝে মাঝে ওনার সাথে হুদাই টাইম পাস করতাম! উনি বসে থাকতো ওনার বউ এর জন্য। বেচারির ক্লাসের ফাঁকে তার সাথে দেখা করার জন্য।
সেকেন্ড টার্মে এক্সামের আগে দিয়ে কিভাবে জানি জন্ডিস না টাইফয়েড বাঁধালাম। কি আর করা! শুয়ে বসে থাকতাম। এক্সাম দিতে যাইতাম প্রিপারেশন ছাড়াই। আমার ডিপার্টমেন্টের আরেক পোলা ছিল। তারও কোন ইচ্ছে নাই পড়ালেখা করার। আমরা পাল্লা দিয়ে বের হয়ে যেতাম এক ঘন্টা পরেই। এর আগে বাইর হতে দিতো না। বের হয়ে দেখতাম আরো দুই ফ্রেন্ড, নাহিদ আর মশা, অলরেডি বের হয়ে চা নাইলে কফি (চরম অখাদ্য ছিল) খাইতেছে! সেই টার্মে আন্ডার থ্রি পাইছিলাম। হি হি!
বিড়ি টানার ভালোই বদভ্যাস আছে। ফলে খালেক মামুর (বিড়িওয়ালা) সাথেও পরিচয় হয়ে যায়। তার সাথে আমি খাইতাম অ্যাডভান্সড সিস্টেমে! মাসের শুরুতে কিছু দিয়ে রাখতাম আর সে কেটে কেটে রাখতো। ক্যাফের আরেকটা পোলার কথা মনে পড়তেছে জসিম। পিচ্চি একটা পোলা ছিল। এইবার দেশে গিয়ে দেখি বেশ ভালোই বুড়া বুড়া ভাব আইসা গেছে। শাহাদাত নামে ক্যাফের আরেক পিচ্চির কথা মনে পড়তেছে। পোলাটা খুব পছন্দ করতো আমারে। দেশ থেকে আসার কিছুদিন আগে খবর পাই সে ইলেক্ট্রিফাইড হয়ে মারা গেছে।
ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাইছিলাম সেই সময়গুলোতে। পরে আরেকদিন লেখবো সেইসব নিয়ে।
পূর্ব প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

