সন্ধ্যা হয়ে গেছে…চুপচাপ ব্লগের পাতায় পাতায় চোখ বুলিয়ে যাই
একের পর এক…এক সাইট থেকে আরেক সাইট
প্রতিদিন ঘুরে ঘুরে ফিরে ফিরে যাই পছন্দের সাইটগুলোতে
হাতের ফাঁকে জ্বলে আগুন…ধোয়াময় আমার রুম।
মাঝেমাঝে ভাবি সময় হয়েছে পালাবার…এই অসহ্যবোধ থেকে
হারিয়ে যেতে চাই অতীতে…যেখানেই শুধু আছে আশ্রয়
এই অতীতেই হারিয়েছি নিজেকে…এই অতীতেই পেয়েছি নিজেকে
এই অতীতেই মুক্তি আমার।
দেখি চেয়ে চেয়ে হাসি কান্নার আনন্দের মানুষগুলোকে
যোগ দেয়ার সাহসটুকুও হারিয়েছি
চুপচাপ বসে বসে কাটিয়ে দেই
আমার প্রিয় মুহুর্তগুলোর সাথে।
আকাশটা মেঘে ঢাকা…তাও বৃষ্টি হয় না
আকাশকেও আমার ছোঁয়াচে রোগে পেয়েছে
বোকা আকাশ…চাঁদকেও আড়াল করে রাখে
সবই আড়ালে থাকে…সবই ঢেকে থাকে।
স্মৃতির মাঝেতে বসবাস
দ্য ওয়ালের পিঙ্ক আমি।
আড়ালে লুকিয়ে শান্তি
আড়ালেতে সুখ
আড়ালের মাঝে
ফিরে পাই চেনা আমাকে।
নিঃস্ব বিকেল রিক্ত অতীত
সিক্ত হই আমি
সিক্ত থেকে রিক্ত
রিক্ত হয়ে আবার আড়ালে।
আড়ালের মাঝে
ফিরে পাই চেনা আমাকে।
পূর্ব প্রকাশিত
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


