somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেবেলার স্মৃতিকথা–০৮

২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারো এলোমেলো কিছু লাইন। এক্টার সাথে আরেকটার কোন মিল নাই!

তখন পড়ি ক্লাস ফোরে। পছন্দ হলো এক মেয়েকে। আমার থেকে মনে হয় এক ইয়ার জুনিয়র। আমার তো দেখে খুব পছন্দ হলো। একবার ভাবলাম তাকে একটা চিরকুট দেই। তখন নিয়মিত হিন্দী ছবি দেখতাম, হয়তো সেখান থেকেই আইডিয়াটা আসছিল মাথায়! কিন্তু পরে অবশ্য সাহসে কুলায় নাই হাতের লেখা যদি চিনে ফেলে সেই কারনে। প্ল্যান ছিল মেয়েটার গাড়িতে ফেলে আসব চিরকুট! শালার সাহস আমারে খাইলো!

ক্লাস থ্রিতে যখন পড়ি, তখন শ নাম দিয়ে একটা মেয়ে আসলো আমাদের ক্লাসে। ম্যাডাম তারেই বানাইলো ক্লাস ক্যাপ্টেন। মেয়েটা সুন্দর ছিল কিন্তু খবরদারি করতো খুব। মেজাজটা যাইতো বিলা হয়ে। কিন্তু সুন্দর মেয়ে দেখে মনে হয় কোন পোলাই তারে কিছু বলতো না।

ক্লাস ফোরে যখন পড়ি তখন কিছু পোংটা পোলাপাইনের সাথে খাতির হয়। এক পোলা আমারে শিখাইলো দুইটা মেয়ে দেখলে বলতে দুই দুগুনে চার! যদিও বলি নাই কোনদিন। সাহস নাই। আরেকটা শিখাইছিল মেয়ে দেখলে হাতের বই ফেলে দিয়ে বউটা পড়ে গেছে বলতে। এইটাও পারি নাই বলতে। সাহস নাই!

ক্লাস ফোরে যখন পড়ি তখন ফাইভে বা সিক্সে পড়া এক আপুর সাথে বেশ বেশ খাতির হইছিল। জামাই বউ খেলেছিলাম তার সাথে!

ক্লাস ফাইভে এক ইয়ারের জন্য এক কেজি স্কুলে পড়তাম। তখন যেই মেয়ে ফার্স্ট ছিল তারে ডাউন দেই ফার্স্ট সেমিস্টার এক্সামে। মেয়েটার চেহারা দেখে কষ্ট পাইতাম খুব।

এরপর খালি রাস্তা ঘাটে মেয়ে দেখেই টাইম গেল। নাইন বা টেনে পড়ার সময়ে স্যরের বাসায় এক মেয়েকে দেখে মাথা খারাপ হয়ে হইছিল, মনে হয় রাইফেলস পাবলিকে পড়ত সে। ভুলে গেছি। ভয়াভয় সুন্দর এক মেয়ে ছিল।

ইন্টারে কেমিস্ট্রি পড়তাম ইমাম হোসেন নামে এক স্যরের কাছে। ওনার ব্যাচে একবার এক মেয়ে আসলো, হা করে সবাই মিলে তাকিয়ে থাকতাম, মেয়েটা দুই তিন দিন আমাদের সাথে পড়েই ব্যাচ চেঞ্জ করে। খুব দাগা খাইছিলাম সেইবার।

তারপর ভার্সিটিতে এসে মেয়েদের সাথে মনে হয় প্রথম ফ্রেন্ডশিপ করলাম!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫১
৮৪টি মন্তব্য ৭০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×