somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব এর জন্য ভালোই লাগে।

১৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে বিশ্বের সেরা অলরাউন্ডার এর শীর্ষ স্থান হারিয়ে এখন ২ এ আছেন আমাদের সাকিব আল হাসান । আমাদের গ্রামের ছেলে সাকিব। ওর ডাক নাম ফয়সাল। আমার ফুপা ২০০২ এ ডিভিশনাল পর্যায়ে খেলতেন। ওই সময় আমার ফুপার সাথে বিকেলে মাঠে জুনিয়র দের সাথে খেলত ফয়সাল। ওই সময় সে সবার কাছে বোলার হিসেবে পরিচিত ছিল। কেউ ভাবেনি সেদিনের সেই ছোট্ট মুখ ওয়ালা ফয়সাল হবে আমাদের আজকের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আমাদের দেশের ক্রিকেট ধীরে ধীরে উন্নতি করছে। আমাদের দলে এখন আছে তামিম, নাফিস, রাজ্জাক , সাকিব এর মত বিশ্বমানের খেলোয়ার। কিন্তু যখনি আমরা একটা ধারাবাহিকতার মধ্যে আসি। ঠিক তখনই দেখা যায় আমরা একটা সিরিজ এ এমন খারাপ করি যে আমাদের সবার আশা আবার নষ্ট হয়ে যায়।

এই যে ওয়ার্ল্ডকাপ গেলো আমরা ধরে রেখেছিলাম যে আমরা ওয়েস্ট ইন্ডিজ কে হারাবো। আয়ারল্যান্ড আর হল্যান্ড এর সাথে জিতে আমরা দ্বিতীয় রাউন্ডের যাবার একটা পথ করে রাখবো। বেশির ভাগ মানুষ কিন্তু ভাবেনি যে এই তিনটা দলের সাথে আরো একটি দল অর্থাৎ ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার একটি হারিয়ে আমরা উঠবো। হয়ত আমরা ওয়েস্ট ইন্ডিজ কে হারাতে পারিনি। বাজে ভাবে হেরেছি। কিন্তু ইংল্যান্ড এর ম্যাচে আমরা দারুন ভাবে জয় পেয়েছি। আবার সাউথ আফ্রিকার সাথে বাজে ভাবে হেরেছি।

এর পর এই যে সবে গেলো অস্ট্রেলিয়া সিরিজ। ওরা টানা ৩ বারের বিশ্বচ্যাম্পিয়ন । এইবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। ওদের নিজেদের ভিতরেই ছিল যে ওরা কোনভাবেই বাংলাদেশকে ওদের সামনে দারাতে দিবে না। আমরা কেন মেনে নিতে চাই না আমাদের একজন ব্রেট লি নাই। নেই মিশেল জনসন। নেই রিকি পন্টিং।


যেই কথা বলতে আসলে পোস্ট এ লিখছি। গেল সিরিজ এ সাকিব কে আমরা ওর ফর্মে পাইনি। অনেকেই ওর আচরনে ক্ষুদ্ধ । অনেকেই বলছে ওকে বাদ দেওয়া উচিত। আমি বুঝি না তারা কেন এবং কি হিসেবে কথাটা বলে ?? ক্রিকেটের কোন বাইবেলে তো লিখা নেই একটা খেলোয়াড় কে প্রত্যেকটা সিরিজ এই ভালো করতে হবে ? যুবরাজ সিং এর কথাই ভাবুন। সে কিন্তু ভালো ফর্ম এ ছিলো না । কিন্তু তার ক্যাপাবিলিটির কথা আমরা জানি। গ্যারি কার্সটেন বলল - সে তার ক্যাপাবিলিটির কথা চিন্তা করেই তাকে দলে নিয়েছিল এবং দেখুন সেই হল ম্যান অফ দ্যা টুর্নামেন্ট। তার মতে কোন বাজে ফর্মে থাকা প্লেয়ারদের ফিরে আসার ঘটনার মধ্যে এই ঘটনাটা শীর্ষে থাকবে। আমাদের ও উচিত সব প্লেয়ার দের কে টাইম দেওয়া। যেই প্লেয়ারকে নিয়ে সম্ভাবনা নেই তাকে দরকার নেই ( যেমন - রকিবাল :P) কিন্তু যাদের কে পার্ফরম করার সময় দিলে এরা নিজেদের কে শো করতে পারে তাদের কে অবশ্যই সময় দেওয়া উচিত।

আমাদের দলের সবার বয়স অনেক কম। সবচেয়ে সিনিয়র আব্দুর রাজ্জাক এর বয়স ২৮। সাকিব অনেক তরুন। জয়সুরিয়া, মুরালিধরন কে শ্রীলংকা কতদিন ধরে খেলিয়েছে। আমাদের দলের সাকিব - তামিম - রাজ্জাক - নাফিস - মাহমুদুল্লাহ - নাইম এরা যদি ৮ - ১০ বছর খেলতে পারে। তাহলে আমরা বিশ্বের আরেকটি শক্তিশালী দল হিসেবে দাড়াতে পারব। এই যেই কয়জনের নাম লিখলাম এদের ভিতর একটা জিনিস কমন আছে ( আমার মতে ) সেইটা হচ্ছে এদের খারাপ ফর্ম বেশী দিন যায় না। খুব দ্রুতই এরা ফিরে আসে। এরা আমাদের এসেট।( মাশরাফির নাম টা লিখতে পারলাম না । যদিও আমার অনেক প্রিয় খেলোয়াড় কিন্তু ইনজুরিতে বেশী পড়ে ) মাঝে মাঝে মনে হয় তামিম ৪ বছর হয়ে গেলো খেলছে। ওর বয়স ২১। ও যদি শচীন এর মত ২১ বছর খেলতে পারে। তাইলে ওর রেকর্ড ভাংতে না পারলেও কাছাকাছি যেতে পারবে।


যাই হোক আবার সাকিব এর কথায় আসি। সেইটা হচ্ছে সাকিবের আচরনে অনেকেই ক্ষুদ্ধ। ওর ক্যাপ্টেন্সি তে নাকি সমস্যা আছে। আমার মতে ওর বয়স টাই কত ?? ওর বয়সী ছেলেদের কাছে থেকে ভুল হতেই পারে। আর ভুল করলেই তো অভিজ্ঞতা আসে এবং আরো পরিন্ত হয়। স্টেফেন ফ্লেমিং কতকাল ধরে নিউজিল্যান্ড এর অধিনায়ক ছিলেন ?? সে তো কত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তবুও তার ক্যাপ্টেনসি কেউ নেয় নি। সময় দিয়েছে সবাই। আমাদেরও তাই উচিত। আমার মনে হয় মাশরাফি সাকিব এর থেকে বিনয়ী ছিল। কিন্তু মাশরাফির ক্যাপ্টেন্সিতে এক্সট্রা অর্ডিনারী তেমন কিছু ছিলো না। সাকিব এর মধ্যে ধোনীর মত একটা স্বভাব আছে। এক্সপেরিমেন্ট করে। অনেক সময় কাজেও দেয়।

এই যে এখন সাকিব এখন কেকেআর এর হয়ে খেলছে। ভালোই খেলছে। বাংলাদেশ থেকে এইবার এই একটি মাত্র খেলোয়াড়ই খেলছে। এবং পারফর্ম করছে। এটা তো আমাদের দেশেরই গৌরব। এখানে ভালো করতে পারলে মানুষ বুঝবে যে আমাদের দেশের ক্রিকেট যে এগুচ্ছে। সম্প্রতি কয়েকজন বলছে ও নাকি টাকার জন্য খেলে। একটা কথা বলি ক্রিকেট যাদের নেশা তারা কখনোই টাকার জন্য ক্রিকেটকে বেচে দিতে পারে না। আমি এতটুকু বলতে পারি ওর সম্পর্কে যা জানি সেটি হচ্ছে ও ক্রিকেট এর জন্য অনেক কষ্ট করেছে। ওর রক্তে আছে ক্রিকেট। ও কখনোই টাকার জন্য ক্রিকেট বেচে দিবে না ।আর বাকি যে আছে টাকার কথা সেটি থেকে বলতে চাই কে না চায় টাকা কামাতে ??? এই বয়সী যেকোন ছেলেই চায় তার অনেক টাকা হউক। কারন এদেরও একটা ফিউচার আছে। এরাও চায় এদের ভবিষ্যত সিকিউর করতে। সো টাকা কামানোতে দোষ কোথায় ??



অনেক লম্বা হয়ে গেলো । খালি এতটুকুই বলব - সাকিব তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে।



পোস্ট শেষ । আমার সোনার বাংলাদেশ।



বিঃদ্রঃ এই পোস্টের সব কিছুই লেখক তার নিজস্ব চিন্তা থেকে লিখেছে। কাকতলীয় ভাবে কারো সাথে মিলে গেলে কিংবা না মিলে গেলে লেখক দায়ী থাকবে না। :P:P


১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×