ব্লগে আসলাম। পয়লা পাতার নাগাল পাইলাম। যদিও ব্লগ পড়ি অনেকদিন যাবত। মন খারাপ থাকলে সামহ্যার ইনে আসা অভ্যাস হয়ে গেছে, তাও অনেক দিন হল।
এক পর্যায়ে মনে হল, আমিও না হয় নিজের কথা খানিকটা যোগ করি এই শব্দ শ্রোতে।
অ্যাকাউন্ট করলাম, বলে প্রথম পাতায় এক্সেস দিবে না। কারো পোস্টে কমেন্টও করা যাবে না। গালে হাত দিয়ে বসে থাকলাম। কদিন পর দেখি আমার কাছে মেইল এসেছে, আমার নিক আরেকজন ব্লগারের নিকের সাথে মিলে যায়, তাই নিক বদলাতে হবে। নিক বদল করার পর আজ মেইল পেলাম, আমাকে প্রথম পাতার ভিসা দেয়া হয়েছে।
আসলাম আপনাদের এখানে। নিজের পরিচয় দেই আমজনতার একজন হিসাবে। ব্লগে মাঝে মধ্যেই দেখি রাজনীতি বিষয়ে পরিবেশ গরম হয়ে যায়। নিজের রাজনৈতিক বিশ্বাস সবাইকে জানানো হয়তো এখানে বাধ্যতামূলক নয়, তবু জানিয়ে রাখি, লীগ বা বিএনপি আমার কাছে উনিশ বিশ, তবে রাজাকারদের কেবল এক চোখেই দেখি (দুই চোখে দেখতে পারি না তো, তাই)
হয়তো আপনাদের মতো অনেক বড় মাপের কথা বলতে বা লিখতে পারব না। আমার ছোট ছোট অভিজ্ঞতাই হয়তো এখানে লেখা হবে বেশি। তবে আগে যেমন দূর থেকে বড় ব্গোরদের লেখা পড়তাম, এখন হয়তো মনে হবে একটু কাছে বসেই পড়ছি।
যারা সিনিয়র, সালাম জানাই তাদের, পাশাপাশি এও বলি, আমি ছোট আমাকে শিখিয়ে-পড়িয়ে দিয়েন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



