মোক্ষলাভ
৩০ শে মে, ২০১৩ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাকরী।
একটা চাকরীই যেন জীবনের সবকিছু। না ব্যবসা না বাণিজ্য, না সমাজসেবা না রাজনীতি, না শিল্প না সাহিত্য। একজন পাশকরা তরুনের ওসব কিছুই প্রয়োজন নেই। একটা চাকরি পাওয়াই এখন জীবনের একমাএ লক্ষ্য। আমাদের আর্থসামাজিক দুরবস্থা ও নিরাপত্তাহীনতাই এর জন্য দায়ী। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে পর্দাথবিদ্যায় পাশ করা আমার এক বন্ধু এখন সোনালী ব্যাংকের কেরানী (সিনিয়র অফিসার)। অথচ তার হওয়ার কথা ছিলো একজন পদার্থবিদ, একজন গবেষক। সুযোগ পেলে হয়তো রোগা-পটকা কিন্তু অতি মেধাবী এই ছেলেটিই একদিন কিছু একটা আবিষ্কার করে ফেলতে পারত। বেচে থাকার তাগিদে এখন সে সকাল হতে প্রায় মধ্যরাত অবধি কলম পিষে।
আরেকজন জাবি থেকে রসায়নে অনার্স-মাস্টার্স। সেও একটা প্রাইভেট ব্যাংকের হাই সেলারীর কেরানী। হা খোদা এ কোন জাতের দেশ। একটা ছেলেকে একজন রসায়নবিদ বানানোর জন্য একটা প্রতিষ্ঠান(জাবি) অর্ধযুগ পরিমাণ সময় এত পরিশ্রম করলো; তাতে কী লাভ হলো? জনগনের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর কাজ কি শুধু কেরানী বানানো?
আমরা কাদের নিয়ে এগিয়ে যাব! কারা আমাদের নোবেল এনে দেবে! সত্যিকার অর্থে এ দেশে মেধাবীর অভাব নেই; অভাব আছে সুযোগের্।
এদেশে চাকুরিলাভ মানে মোক্ষলাভ।
বি:দ্র: সিনিয়র অফিসারকে কেরাণী বলার জন্য সরি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন