আমার প্রিয় পোস্ট

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন!

ঘরে আমি একা

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

শেয়ারঃ
0 0 0


দোতালার মেয়েটা কাঁদছে না জানা কোন শোকে
না পাওয়ার বেদনা চিড় ধরিয়েছে অন্তর দরজায়'
বিশ্বাস হারানোর কষ্টে রাত এখন নীল।

দূরের এক বাড়িতে বিশালাকায় কুকুরটা গর্জন করে বাঘের মত
হিম দাগানো তোপধ্বনিতে রক্ত হিম হতে চায়
নিরবে বয়ে যায় হিমশৈলগুলো।

মধ্যবয়স্ক মাতালের টলমল পায়ের শব্দে খিস্তি আউড়ে উঠে
গালি দেয় অজানা বিধাতাকে
গোপনে গড়িয়ে পড়ে কস্টের গোপন স্রোতধারা।

মা বাচ্চার দিকে তাকিয়ে থাকে অপলকে
হেসে ওঠে ক্লান্ত ঠোট
তাকিয়ে দেখে ভালবাসা হাসে টোলপড়া ছোট গালে।

ঘড়ির টিকটিকে শব্দে ফিরে আসি নিজের জগতে
অনেক ঘটনার সাক্ষী চেয়ারটা আজও নিয়ে চলেছে আমায়
স্মৃতির কপাট খুলি, চরম আদরে ধরে থাকি পাওয়া-না পাওয়ার ছিন্ন খাতাটা।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২১
মানব মানিক বলেছেন: বাহ ! দারুণ । খুব ভালো লাগলো রেটিং ।

এভাবে লেখেন অথচ বললেন আপনি লিখতে পারেন না ।
আরো লিখুন। অপেক্ষায় রইলাম।

ভালো থাকবেন।
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: এখানে এসে লেখালিখি নামে কিছু অখাদ্য ছাড়ি আর কি। আপনার মন্তব্য পড়ে খুব কুশি হয়েছি। মনটা ভাল ছিল না, কেন জানি এখন বেশ ভাল লাগছে। :)

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ আমির ভাই।

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: হাহাহহা...কি বলব জানি না। লিখে যাই মনে যা আসে।

৪. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
রাতিফ বলেছেন: ওরেব্বাস! ফাটাইয়া ফালাইছেন সোহাগ ভাই।



দারুন! দারুন!


কেমন আছেন?
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ভাল নাই, মনটা কেন জানি খারাপ, এখন অনেক ভাল লাগছে। কেমন যেন স্থবির লাগছিল সবকিছু। তুমি কেমন আছ ?

৫. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
মানব মানিক বলেছেন: কি যে বলেন না রেটিং !
আমার মন্তব্য এমন কিছু নয় , তবু আপনার মন ভালো হয়ে গেল , আশ্চর্য্য.... মানুষ কেন এত ভালো হয় ?
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: মানুষের মনত, পরিচিত কিছু যা পেতএ চায়, তা যদি পেয়ে যায় তাইলে হয়ত হঠাৎ করেই মনটা ভাল হয়ে উঠে।

৬. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
কাজী এহেতশাম উদ্দীন বলেছেন: আপনি আসলেই দারুন লেখেন....... চালিয়ে যান..... আমরা কিছু শিখতে পারবো.......
একটা কাজ করতে পারেন .......... লিখে ফেলেন না একটা বই।
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: হায় হায় কি যে বলন আপনি, গণ খেতএ হবে আমাকে ;) ধন্য বাদ আপনাকে।

৭. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
মানব মানিক বলেছেন: তাই নাকি , সত্যি করে বলেন পরিচিত কাকে খুজে পেলেন ?
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: বলবো না...;) পরিচিত হাসি পরিচিত কথা অনেক দোলা দেয় মনে।

৮. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
রাতিফ বলেছেন: আমি আছি ভালোই।


স্থবির আর থাইকেন না............যে কবিতা লিখছেন, এরপরেও যদি কবি স্থবির থাকে , তাইলে তো বিপদ।


কবিতাটা কিন্তু 'প্রিয়' তে রাখছি।
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: তোমাকে কি বলে থ্যন্কু দেবা জানি না। সো থ্যন্কু দিলাম না কিন্তু। এতক্ষন বসের সাথে মিটিং করছিলাম, এই মাত্ড় শেষ করলাম। বাসায় যাব, আরো কিছুক্ষন পর।

৯. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
দূরন্ত বলেছেন: স্মৃতির কপাট খুলি, চরম আদরে ধরে থাকি পাওয়া-না পাওয়ার ছিন্ন খাতাটা.....
খুব ভালো লাগলো।
ভালো থাকবেন।
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: কেমন আছেন, আপনাকে দেখি না অনেক দিন। ব্যস্ততা কি কমেছে আপনার ?

১০. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
আসিফ আহমেদ বলেছেন: পড়লাম, বুঝলাম, ভালো লাগলো ....
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: :)

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: জে না স্যার ;)

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিলা আপা। কেমন আছেন আপনি ?

১৩. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
চিকনমিয়া বলেছেন: হ পড়চি ভালা লাগচে
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: পরছ ত মুখস্ত কও এইবার ;) কেমন আছ চিকনমিয়া ? কি অবস্থা :) ফুল কবে ফুটব
?

১৪. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
নিলা বলেছেন: এই তো ভালোই আছি। আপনি কেমন আছেন?
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: আমিও এখন ভালই আছি, তবে পেটে বড় খুদা.....এখন বাসায় গিয়ে এখ গাদা খেতে হবে :)

১৫. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
আরিফুর রহমান বলেছেন: কস্টে না 'কষ্টে' হবে।
চীড় না চিড় হবে।
"হিম দাগানো তোপধ্বনিতে" মানে কি?
হিমশৈলি নাকি হিমশৈল?



+
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন: দাড়ান এখনই বানানটা ঠিক করে ফেলছি। এটা একটা রূপক এক্সপ্রেশন দিয়েছি, লিখে ঠিক বোজাতে পারবো না। কয়দিন আগে ঐ কুকুরটাকে চিৎকার করতে দেখে আমি কাছে গিয়ে দেখেছিলাম। ওটা জখন আরও চিতকার করে লাফালাফি শুরু করল ওর বিরাট দেহটা নিয়ে, ভয়ে আমার মেরুদন্দে চিনচিনে ব্যথা কড়ছিল। এখন ঐ কুকুরটা ডাকলেই আমি একটু ভয় পাই। ঠিকমত বুজাতে পারছি না মনে হয়। হিমশৈলই হবার কথা।

ঠিক করে দিছি, ধন্যবাদ আপনাকে।

১৬. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
চিকনমিয়া বলেছেন: আমি কিচু জানিনারে:) কমুনা
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: হাহাহহা.....।আহারে....কিছু বলবেনা কেন ? কলি কি ফুটে ফুটে, রাংগা ঠোট কি খুব কাছে ? ;)

১৭. ৩০ শে জুন, ২০০৮ রাত ৮:০৬
রুখসানা তাজীন বলেছেন: পড়ার পর মনে হইল আমার তো কবিতা পড়ার টাইম নাই। কেমন লাগছে এখনও বুঝতে পারতেছিনা
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: এখবারে ঠিক কইছেন। আমিও কিন্তু না বুইঝাই লিখছি কবিতাটা। গতকাল রাইতের কথা লিখলাম। ল্যাব মিটিংয়ের প্যাচলা কানে না ঢুকাইয়া বইসা বইসা কবিতা লিখচি ;)

১৮. ৩০ শে জুন, ২০০৮ রাত ৮:২০
ক্যামেরাম্যান বলেছেন:
বেশ লিখেছেন। ধন্যবাদ।

অফটপিক : কেউ কিন্তু এখনও যোগাযোগ করে নাই।
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: খুব তাড়াতআরি করবে যোগাযোগ। ও যেতে পারে নাই, তাই আপনার সাথে যোগাগোজ করতে পারে নাই, মআি ফোন করেছিলাম। কেমন আছেন আপনি ?

১৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৫০
ক্যামেরাম্যান বলেছেন:
আমি ভাল আছি। ধন্যবাদ।
আমি টুটুল (প্রত্যুৎপন্নমতি) কে জানিয়ে রেখেছি। ফাইনাল হিসাব দেয়ার আগে আমাকে জানাবে।

আপনার চলছে কেমন ? কোরিয়ার জীবন নিয়ে কিছু লিখুন।
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: আমি আছি ভাল।
আমি অত গুছিয়ে লিখতে পারি না। যখন যা মনে আসে লিখি। কোরিয়ার পড়াশুনা নিয়ে লিখব আশা রাখি। কি করে আরো ছেলেরা পড়তে আসতে পারে সহিজেই সেটা লিখব ঐখানে। আপানাকে ১-২ তারিখের মাঝেই পৌছে দিয়ে আসবে।

২০. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:০৫
মাজুল হাসান বলেছেন: হিম দাগানো তোপধ্বনিতে রক্ত হিম হতে চায়

এই উপমাটা দূর্দান্ত হইছে।
৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ মাজুল ভাই। আপনের মন্তব্য আমি খুব এনজয় করি। আপনাকে শুভেচ্ছা।

২১. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪৮
মৈথুনানন্দ বলেছেন: গুড!

জ্বর হয়েছিল ক'দিন আগে - তাই একটু ঢিমে-তেতালায় চলছিল সব কিছু।
৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: তাইত তোামকে দেখি না। আমিও কম আসি। কেন জানি আগেরমত হয় না।

০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:১০

লেখক বলেছেন: :)

২৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:০৯
এই আমি বলেছেন: অনেক দারুন লাগল......................+
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:১১

লেখক বলেছেন: ধন্যবাদ এই আমি ? কেমন ঝগড়া চলে আপনার কাজিনের সাথে ? :)

২৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:১৪
সবাক বলেছেন: কয়েকটি উপমা খুব ভালো লেগেছে।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:১২

লেখক বলেছেন: তাই নাকি, তাইলে মনে হয় কিছুটা লিখতে পেরেছি :)

০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:১২

লেখক বলেছেন: কি আর কইবা ;)

২৬. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৮:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: দুর্দান্ত লিখেছো!তো মন মেজাজ ভালো ভাইজানের?
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৮:৪২

লেখক বলেছেন: হাহাহাহাহা হে ভাল :)

২৭. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:২৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: স্মৃতির কপাট খুলি, চরম আদরে ধরে থাকি পাওয়া-না পাওয়ার ছিন্ন খাতাটা...........চমৎকার!!!!

খুব ভালো হয়েছে

শুভেচ্ছা
ভালো থাকুন।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: আপানকেও অনেক শুভেচ্ছা চিটি আপা.।বিহংগ ভাই কেমন আচে ?

০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ পথক ভাই :) কেমন আছেন আপনি ?

২৯. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫০
মানবী বলেছেন: কবিতা পড়ে কি মন্তব্য করবো বুঝতে পারছিনা!!!

এই মানে কবিতা শুধুমাত্র প্রতিষ্ঠিত কবিরাই লিখতে পারেন বলে ধারনা ছিলো। :)

অসাধারন সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ভাইয়া!
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আপনার অসাধারন মন্তব্যের জন্য খুব অনুপ্রানিত হই আমি। এত সুন্দর করে কথা বলেন মনে হয় আপনি। আপনার কথা শুনেই মানুষের কষ্ট ভাল হয়ে যাবে। অনেক ভাল থাকবেন আপা :)

৩০. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। অসাধারণ সব দৃশ্যকল্প। মন ছুঁয়ে গেল।
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা। আপনি যখন ভাল বলেন মনে সাহস পাই আমি :)

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: :)

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: থ্যন্কু বেবী আপা :)

৩৩. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৩৯
আসিফ আহমেদ বলেছেন: ঘরের ছবি দেখে তো ২০০০ বছর আগেকার লাগছে :)

ভালোই, ঘরে চাবি ভুলে ফেলে রাখার চান্স নাই, দরজাই নাই :)
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: ইট ইয শর্বাস এলিগোরিক থিওরি ;)

৩৪. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৩
আসিফ আহমেদ বলেছেন: ওরে খাইছে, এই খালি পেটে কার কথা মনে করাইলি আবার :) :)
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: খালি ফেটেই তো ওর কথা মনে করাইতে হইবেক যদি একটু পেট ভরিয়া যাই তোর ;) যতই হোক পুরান দিনের কথা ;)

৩৫. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:১৩
শফিকুল বলেছেন: আমি একদিন একা বাসায় ছিলাম, আর ছিল আমার চাচাত বোন, তার পর কি হয়েছে বলব না।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আমার বাসায় আমি একা থাকি অনেক দিন থেকেই একা থাকলে একামনে অনেক কিছু ভাবা যায়। আমি এখানে ঐরকম কিছুভাবনাকে লিখেছি যেটা আমি ঐসময় দেখছইলাম। :)

৩৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৩
তামিম ইরফান বলেছেন: হেলুঊঊঊঊ:D

দারুন হৈছে:)
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: থ্যন্কুউ....;)

কেমন আছ গুলাবী, কই থাক সারাক্ষন ?

৩৭. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:০১
তামিম ইরফান বলেছেন: একটু বিজি আছি:)তাই রেগুলার আষতে পারি না।
০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: হু, সোন্দর মাইয়া পাইলে বিযি থাকে সব্বাই, ঐ জায়গায় রেগুলার হয় :(

৩৮. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:৩১
প্রণব আচার্য্য বলেছেন: বেশ ভালো লাগলো সোহাগ ভাই
০১ লা জুলাই, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ প্রনব ভাই। কেমন আচেন ? অনেকদিন পর ..। :)

৩৯. ০১ লা জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
উত্তরাধিকার বলেছেন:
আপনি অসম্ভব বিনয়ী !
:)

এরকম একটা লেখা পড়ে আপনার নিজের মন্তব্য দেখে এই কথাটাই মনে হলো।

+++++
০১ লা জুলাই, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: আমারে সবাি কই ঠোট কাটা, সবার সামনে লিখছিত তাই ভেক ধরছি বিনয়ীর। আসলে ভন্ডামী করি আমি ;) আপানকে অনেক ধন্যবাদ :)

০২ রা জুলাই, ২০০৮ সকাল ৭:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। কেমন আচেন আশবাফ ভাই ? লগইন করে ঘুমাই গেছিলাম। এখন বাজে আমার এখানে সকাল সাড়ে ১০টা। খুব ভাল ঘুম হইসে :)

০২ রা জুলাই, ২০০৮ সকাল ৭:৩১

লেখক বলেছেন: কি আর কইবা ! কেমন আচ তুমি ? আচ্ছা আউলা &চানাচুর কই, ওরা আর আসে না কেন ?

৪২. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৭:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: ও মিয়া আমার নাম আশবাফ না, আশরাফ। X(

আমি ভালো আছে। আপনার খবর কি?
বেশি ঘুমাবেন না, অসুখ হবে। :)
০২ রা জুলাই, ২০০৮ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: বলেন কি ? তাহলে আশবাফ লিখেছেন কেন নিকে ? আমিত বারে বারে ভাবি নামটা বর অদ্ভুত। হাহহাহা..ভালই হইসে এইবার আড় অদ্ভূত লাগবে না আশরাফ ভাই। আমি ঘুমাইছিলাম রাত তিনটার পরে, উঠেই ল্যাবে চলে এসেছি। আপনি কোথায় থাকেন ? (যদি বলতে অসুবিধা থাকে ত থাক)

৪৩. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:০৫
মানব মানিক বলেছেন: প্রিয় রেটিং ,
ভালো থাকার প্রত্যাশা । আপনি তো আর নতুন লেখা দিলেন না। আমার কথা বাদ দেন। আমার লেখা হয় না। কখন কি আবোল-তাবোল বকি তার কোন ঠিকই নেই..........
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আমি মনে াসলে লিখে ফেলি, তবে পরিকল্পনা করে লিখতে পারি না...অনেকে আছে আগে লেখে টারপর দেয়, আমি পারি না ঐটা..ইনস্টান্ট লিখে ছেড়ে দেই। আসলে ওত গোছানো হবার টাইম আর ইচ্ছা কোনটাই আমার নাই।

আর আপনি অনেক ভাল লেখেন, অনেক কম লেখা দেন আপনে, আরো দিতে হবে :)

৪৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৪:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: সোহাগ..........
কবিতা নিয়মিত লিখো।না লিখবার কোন রকম অজুহাত নয়।
খুব খুব ভালো লাগলো।
শুভকামনা।
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:৫১

লেখক বলেছেন: হাহাহা.....সাজি আপা আমাদেরকে ল্যাবে অনেক সময় দিতে হয়। ৯-৬ টা থাকলে হয় না। জাপান-কোরিয়ান সিস্টেম সারা বিশ্ব থেকে আলাদা। এরা চাই ল্যাবে আমরা রাত ১০-১১ টা পর্যন্ত থকি। অনেক কাজ করি। তাই টাইম হয় না তেমন। লগইন থাকলেও গায়ে আর জোর থাকে না। :(

শুভেচ্ছা সাজি আপা :)

 

মোট সময় লেগেছে ১.০৫৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ