আমার প্রিয় পোস্ট

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন!

কেউ নই শূন্য মাতাল

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮

শেয়ারঃ
0 0 0

ভাবনার নঁকশিকাথায় নিজের স্বত্তাকে নীল আকাশের ঘুড়ির মত ছড়িয়ে গোত্তা মারার অনুপম শৈলীর প্রকাশ এই কবিতা। শক্তিশালী জীবন ঘনিষ্ঠ শব্দের ব্যবহার অন্যদিকে সংকোচনের পৃথিবীতে কালো গহ্বর হাতে শেষ বারূদ-কাঠির জ্বলে ওঠার প্রত্যয় ফুটে উঠেছে আত্মিক আকাংখ্যাস্বরূপ। জানার জিঘাংসাকে বুকে রেখে প্রশ্নহীন বিবেক খুজে ফিরে নিজের অন্তরে ধারন করা সম্ভাবনার অসংখ্য ছায়াপথ, চোখের ভেতরে চাদের আলোকে ঝলমলে আকাশকে; তারপরেও ভাবনালোক নিজেকে নামিয়ে আনে রূঢ় পৃথিবীতে যেখানে সৌন্দর্য হারায় ধুলিবালুকায়, কাঁচের তপ্ত তাপদাহ যেখানে বর্তমান, বধির প্রান্তর যেখানে বাধা হয়ে দাড়ায়, নি:শ্বাস যেখানে কন্ঠনালী ছেড়া বাতাসের আর্তনাদ, সেখানে শিলকঠিনসম পাহাড় ভালবাসার ঝর্ণা হারানোর বেদনাতে কাদতে থাকে শুকনো সাগরে।

হোক না কলন্ক ওটা, তবু ঐটাই আসল রাজটিকা, নীল গ্রহের মায়াবী যাদুতে সুর্য থাকে, আসে যায়, ঘুরতে থাকে ভাগ্যলিপির রাশি তে; অক্টোপাসের বন্ধনে যতই আটকাক না কেন নীরব চোখে দেখে স্বত্তা, ভাসতে ভাসতে উড়তে থাকে আরও ভালবাসে অন্তরের ছায়াপথের গোপন সৌন্দর্যকে, যা শুধু বেড়েই চলেছে। ছুটে বেড়ায় মনের সাদা কালো ব্ল্যাকহোল থেকে ব্ল্যাকহোলে। ধ্যানীর মন আরও নিমগ্ন হয় সেই অসীমের কাছে। ধ্যানীর চোখে বিশ্লেষিত হয় নিজের স্বত্তা, পথ খুজে ঠিকই চাকচিক্যের মোহকাটিয়ে সন্নাসীর জীবনে বিলীন করে সব সম্পদকে। তারপরেও কেও একজন টিকে থাকে।

প্রাত্যাহিক জীবনে যাতানলে নিজেরা যখন তৈরী করি নিজের যন্ত্রনাময় জগত, যেখানে একেকটা নরক-ক্লোনের গ্যাসচেম্বারে দিনপাত করে প্রত্যেকে। সেই একই জীবন ধারাতে চলে ফিরে আসি নিজের বাসায়। নিজেকে নিয়মের শৃংখলে আবদ্ধ ক্লান্ত ফাইল বৈ অন্য কিছু মনে হবার কারন নেই, যে শুধু হাত বদল হতে হতে ছিন্নভিন্ন হয়ে যায়। প্রয়োজনের ফুরোবার পর বিলুপ্ত ডাইনোসারের মত তারও বিলুপ্তি আসন্ন। ধ্যানী সবই দেখে।জেগে ওঠছে যুদ্ধের দামামা। প্রচন্ড গতিতে নিজেকে জাগিয়ে তোলে আবারও ছুটে চলি পার্থিব পথে, শান্তি পাওয়া হয়ে উঠেনি। সাফল্য এসেছে অথচ তার গর্বেই ধ্বংস করে দিচ্ছে জীবনের সত্যিকারের চাওয়া-পাওয়া। পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে ধরণী। শান্তিই যদিই কাম্য হয় তবে ধ্যানীর আহবান ঐ ভস্মেই খোঁজ যা চায় এই জীবন। প্রকৃত যুদ্ধের কাছে ধ্যানীর আহবান চলে ফিরে আসার আকুতিতে, যেখানে স্বপ্নের ছায়াপথ নিয়ে কালো গহ্বর নিয়ে এগিয়ে আসবে, উড়ে যাবে পার্থিব প্রয়োজনের সকল উপাদান। ঐ সময়ে তৈরী থাকুক শেষ বারূদ-কাঠি,তৈরী থাকুক বিরাট ধ্বস। সৌন্দর্যের খোঁজ আপন প্রয়োজনেই পথ করে নেবে।





-------------------------------------------------------

কেউ নই শূন্য মাতাল
কাব্যগ্রন্থ:পতন ও প্রার্থনা
সুমন প্রবাহন

প্রশ্নহীন আমি, পকেটে অসংখ্য ছায়াপথ
চোখে চাঁদের আকাশ, পায়ে তপ্ত কাঁচের কণা, ধূলিস্তর
এখানে ডানা মেলেছে উঁচু-নিচু বধির প্রান্তর
এখানে ছিঁড়ে গেছে বাতাসের কণ্ঠনালী
দূরে-শিলাকঠিন পাহাড়
শুকনো সাগর
অনাহারী ঝর্ণা।

কলঙ্ক! তবু রাজটীকা

ঐ যে পৃথিবী নীল গ্রহ আমার
সূর্য! দেখি তোমাকেও
কখনও কন্যা রাশিতে কখনও তুলা, বৃষ-মেষ-বৃশ্চিকে
দেখি গ্রহণের অক্টোপাসে, তবু
প্রশ্নহীন, পকেটে অসংখ্য ছায়াপথ

ভেসে যাই ছুটে ছুটে
যেন ধূমকেতু-আন্তঃনাক্ষত্রিক।
ক্রমপ্রসারমান ছায়াপথ থেকে
ছায়াপথে। বেড়াই। সাদা কিংবা কালো-
গুহা গহ্বরে,
সে আমার পর্যটন নয়-ধ্যান।
সাদা পাত্রে ধরা আত্মা আমার যেন সবুজ আপেল
ঝলসানো ব্লেডে কেটে দু’ভাগ
দ্বিধা থরোথরো, ভিতরে তবুও
হাজার বছর লাঠিতে ভর সলোমন
কমলা পিরানে প্রাচীন গাছের নিচে মুদ্রিত চোখে-
বিলীন হয়েছে, হবে
জন্মের পর নিরানব্বই ভাগ বীজ
টিকে আছে তার ওপারের একজন।


ভাবি, শূন্য হয়ে এক থেকে আজ অই সাত-
খণ্ড।
নিজেরই তৈরি যে নরক-ক্লোন, গ্যাসচেম্বার
হাইরাইজ কুঠুরিতে ফেরো
-ক্লান্ত ফাইল তুমি
তোমার গ্রাউন্ড ফ্লোরের নিচে খুঁজে পাই
ডাইনোসরের পা-পায়ের ছাপ
নিঃশ্বাস
শীৎকার
শিলাস্তরে কেঁপে ওঠা রণের দামামা।

রেডিওর দ্যুতি ছড়াতে ছড়াতে
এই যে ছুটছি, ছুটে যাচ্ছি আলোর গতিতে গোপন কোয়াসার।
আমাকে পাওনি-পেয়েছে নূরের কণা
অথচ এত অহং দাবানল!
পুড়ে যাচ্ছে মাইল মাইল জনমনভূমি
ধ্বসে পড়ছে পাহাড়, জনপদ

কোন খোঁজ ব্যর্থ নয়
চোখে রেখো অই ভস্ম
হে বোধি, বৃক্ষ আমার!
হে প্রকৃত রণ!
ফিরে আসবো সংকোচনে
পাটি গোটাতে গোটাতে ছায়াপথে পথে কালো গহ্বর নিয়ে হাতে
ঘূর্ণিপাকে উড়ে উড়ে যাবে বইয়ের খইয়ের পাতা।
তৈরি থেকো শেষ বারূদ-কাঠি
তৈরি থেকো হে বিরাট ধ্বস!

 

প্রকাশ করা হয়েছে: সুমন প্রবাহন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
চিটি (হামিদা রহমান) বলেছেন: বিনীত ধন্যবাদ উনার কবিতা শেয়ার করার জন্য............


ভালো থাকুন,
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি আপা। ভাল থাকবেন।

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
চাঙ্কু বলেছেন: কবিতাটা দেওয়ার জন্য ধন্যবাদ সোহাগ ভাই
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: থ্যন্কু চান্কু ভাই। কবিতাতা মাথায় ঘুরছে শুধু।

৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন @রেটিং
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন ইউনুস ভাই এই কামনা করি।

৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
আসিফ আহমেদ বলেছেন: পরে পড়বো রে, এখন মাথা খালি নাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: হোকে

৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
হিমালয়৭৭৭ বলেছেন: সুমন প্রবাহন কে>???
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: একজন কবি

৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
বাবুয়া বলেছেন: রেটিং ভাই, কেন আপনাকে মিস করতে হয়?

অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন!

সাথে বোনাস পেয়েছি আপনার পাদটীকা!!

খুব সুন্দর লিখেছেন!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: কবিতাটা আমার নয় বাবুয়া ভাই। সুমন প্রবাহন লিখেছে। আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য/

৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩
চিকনমিয়া বলেছেন: পেলাচ, ভালানি?
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: ভালা.।তুমি কেমন আচ ?

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: জ্বে ভালা, আপনে ভাল তো :)?

৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৯
একরামুল হক শামীম বলেছেন: কবিতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ। :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মনযোগ দিয়ে পড়ার জন্য।

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০২
কঁাকন বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ

নানা ভাইএর গল্প কই?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: ইচ্ছে করে না লিখতে। অনেক টাইম লাগে ঐসব লিখতে। চান্কু পালাইছে মনে হয় ভয় পাইয়া।

১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৫
কঁাকন বলেছেন: আলস্য পরিত্যাজ্য

মনে হয় পলাইছে;)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১০

লেখক বলেছেন: নারে আপা, টাইম হই না। কুল ব্ড়েইন লাগে। আমিত আর আসলি লিখিয়ে না, তাই লিখে রাখতে পারি না। যখন যা চিন্তা আসে টাইম থাকলে সাথে সাথে লিখে ব্লগে দিয়ে দেয়। তবে আজ হোক আর কাল হোক ঐ লেখারা শেষ করবই :)

অন্যদিকে..কথা হইল গিয়া চান্কু ডরাইছে।

১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
মুকুল বলেছেন: ধন্যবাদ।

আপনার নতুন লেখা কৈ?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৮

লেখক বলেছেন: এটাই তো নুতুন X(

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩০
চাঙ্কু বলেছেন: সোহাগ ভাই @ ফডু দেখি পরিবরটন করছেন !!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: এইডা আমার পরথম ছবি আচিল।

১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩০
কঁাকন বলেছেন: আপনি প্রোফাইলের ছবি বদলালেন যে?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: ছুড......রে দেইখা পুরান দিনের কথা মনে পইরা গেল গা :), তাই চেন্জ।

১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮
চাঙ্কু বলেছেন: এইডা আপনার ছপি ?? ;)

আপনি দেখি মেলা কিউট আছিলেন ;)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: এইডা আমার মাইয়ার ছবি হইবেক ;) হ ও মেলা কিউট হইবেক

১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
চাঙ্কু বলেছেন: সোহাগ ভাই @ আপনার কি মেয়ে আছে ?? পিলিজ ওরে আপনার মতন বুদঢিজিবি বানাইয়েন না ।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: আবার জিগায়, আমার ৫ মেয়ে আচে, আরও আসিতেছে। ওরা হইব ওর আপু চান্কুর মত ;)...থুক্কু চান্কু ভায়ের মত ")

১৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫
চাঙ্কু বলেছেন: শুধু ৫ মেয়ে ?? দুর , এত কম কেন ?? আপনাগো দেশে কি মাইয়া বেশি হইয়া গেছে নিকি ?? ;)

আর সারাজিবন যদি আফসুস খাইতে না চান , তাইলে ভুলেও আপনার মেয়েদেরকে আমার মতন বানাইয়েন না ;)

আফসুস ভালা জিনিস না :P
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: চরি, কামে বিজি হইয়া গেছিলাম গা। আমগ বাড়িতে মাইয়া বেশী নেক্সট গেনারেশনে। বড় ভায়ের একটা, সেজো ভায়ের একটা, ছোট ভায়ের ২ টা, আপার ১টা...টোটাল ৫ টা মেয়ে। আরও আসিতেছে :)
আপনেইতো কইলেন আমার মত না বানাইতে, তাইনা, তাইলে আপনার মত হইলে অসুবিধা কোথাও ;) ?

১৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০
চাঙ্কু বলেছেন: ব্যাপার না ।

আমার মত বানাইলে কি হইব , হেইডা পরে বুঝবেন যখন পুলাপাইন আইসা আপনার কাছে বিচার দিব যে ভাতিজি পুলাপাইনেরে কঠিন মাইর দিছে ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: আমিতও ঐটাই চাই। শয়তান পোলাগো মারব আমার মাইয়গুলান। মাইয়াগো গর্বে বুক ফুইলা উঠবো নে :)

১৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রকৃত যুদ্ধের কাছে ধ্যানীর আহবান চলে ফিরে আসার আকুতিতে, যেখানে স্বপ্নের ছায়াপথ নিয়ে কালো গহ্বর নিয়ে এগিয়ে আসবে, উড়ে যাবে পার্থিব প্রয়োজনের সকল উপাদান। "
খুব ভালো লাগলো.......।
আর সুমনের কবিতার কথা কি বলবো......
বোকা ছেলেটা।
ভালো থাকো।
লিখতে থাকো।
শুভেচ্ছা।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: জানি না কতদূর পারব। তবে এর শেষ আমি দেখে ছাড়ব। যতদিন লাগুক। আগামী পরশু অনেককে বাসায় দাওয়াত দিয়েছি, তাই আগে থেকেই রান্নাবান্না গরপরিস্কার করছি। এখানকার সব বাংগালীদের। ভাল থাকবেন আপা। দোয়া কইরেন।
শুভেচ্ছা রইল।

২০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৪
মাজুল হাসান বলেছেন: প্রিয়তে রাখলাম।
কি খবর?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: মাজুল ভাই অনেকদিন পর। মাঝে আমিও অনেকদিন ছিলাম না। কেমন আচেন আপনি ? সব খবর ভাল তো ?

২১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
চাঙ্কু বলেছেন: ধরাম !!! ধরাম !!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: খাইছে আমারে, ভিতরডা কাইপা উঠলতো ;)

২২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৮
উন্মাদ ছেলে বলেছেন:
পড়তে মেলা কষ্ট হইছে।

আছেন কিরাম?

আর আমনের ইহাহু আইডিটা দেবেন কইয়া গেলাম।/:)
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: কস্ট হইসে কেন ? বাংলায় তো লিখছি ;)। আচো কেমন ? আমার আইডি

মেসেন্জারে এড কইর আমারে.।ভাল থাক ভাইডি :)

২৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৯
রাতিফ বলেছেন: কবিতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ সোহাগ ভাই, পইড়া আরাম পাওয়া গেছে......আপনে লেখেন না ক্যান?
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: হাইবারনেশনে ছিলাম....আমার শীতনিদ্রার পরিমান বাইরা যাইতেছে। মাঝে ১০-১৫ দিন লগ ইন করতাম না। গত মাসে মাঝে মাঝে লগইন করছি। তওমারে দেইখা অনেক ভাল লাগছে। ভাল থাইক :)

২৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৭
আউলা বলেছেন: একটু সহজ করে লিখলেই হয় /:)
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: আল্লাহরে, আমি কি করুম, কবিতাটা অনেক কঠিন। :(
কেমন আছ ?

২৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
চাঙ্কু বলেছেন: ঘরের দরজা খোলা রাইকা কুথায় গেলেন ??
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ঘুমাইতেছিলাম.।পরে ঘরের কাম করতাছিলাম আমরা দুইজনে। দাওয়াত দিছি বাংগালীগ, আইব আগামীকাল :)

২৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
আবু সালেহ বলেছেন: সৌন্দর্যের খোঁজ আপন প্রয়োজনেই পথ করে নেবে।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই।

২৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
চাঙ্কু বলেছেন: সবাইরে দাওয়াত দিলেন , আমারে দিলেন না । আফসুস খাইলাম ;)
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: আবার জিগায়, ঘর সব সময় খুলা আছে, চইলা আসবেন। আর কোরিয়া আসলে রিয়েল দাওয়াত রইল।

২৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩
আসিফ আহমেদ বলেছেন: আসলেই অনেক সুন্দর কবিতা, সেই সাথে গদ্যব্যাখ্যাটা ভালো লেগেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ তোরে। অনেক ধন্যবাদ।

২৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
শফিকুল বলেছেন: আসলে কবিতা তেমন বুঝি না ভাল ও লাগে না।
আসলে আমরা প্রোগামারা সত্যিই নিরস।
তবে তোমার কবিতা , লেখা আমায় খুব টানে।

আসলে ভাবে আপনাকে তুমি বলে ফেললাম সরি ।

আপনার শুভ কামনায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: কোন অসুবিধা নাই ভাইয়া।
কি কি প্লানিং করলেন ১ যুগ পূর্তির জন্য?
ভাবীকে সালাম দিয়েন আর পিচ্চিদের জন্য ভালবাসা রইল।

 

মোট সময় লেগেছে ১.৩৪৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ