আমার প্রিয় পোস্ট

বয়স বেড়েই চলেছে, কৈশোর আজ মৃত, অতীত দিনকে দিন দূরে চলে যায়, বোধহয় এভাবেই মৃত্যু কাছে আসে!

আমার স্বপ্নেরা না হয় স্বপ্নই থাকুক!

২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪০

শেয়ার করুন:                   Facebook

স্বপ্ন দেখতে ভালবাসি। প্রচন্ড! খুব কষ্টের মধ্যে থাকলেও ঘুমানোর সময় চোখ বন্ধ করে স্বপ্ন দেখা শুরু করি। দেখি অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছি।দারুন কিছু টেকনোলজি তৈরী করে প্যাটেন্ট করি। কোন ঝামেলা ছাড়াই শুরু করি ছোট গাড়ি, ট্রাকটার,ছোট অথচ গুরুত্বপূর্ণ ব্যবহার্য জিনিষ তৈরী করা। আস্তে আস্তে শুরু করি বড় বড় গাড়ি। তৈরী করি বড় বড় ইন্ড্রাস্টির নকশা।দক্ষ মানুষের কলকাকলীতে ভরে ওঠে চারিপাশ। বিদ্যুৎ তৈরী করি নিউক্লিয়ার পাওয়ারে। স্বপ্ন দেখি আর স্বপ্ন বুনি।

অথচ আমি ইন্জিনিয়ার না, ফিজিক্সের সূত্র ভুলে গুলে খেয়েছি কোন আমলেই! তাও স্বপ্ন দেখা ছাড়ি নাই !

মানুষ বলে আমি অনেক সময় তাদের সাথে ভাল বিহেভ করি না। তারা যে কত বড় ভুল করে বোঝাতে পারব না আমি তাদের কোনদিনই। আমি জেগে জেগেও কল্পনা করি মডার্ণ বাংলাদেশের, খুধার যাতনাবিহীন এক বাংলাদেশের। সবুজ শ্যামল বাংলাদেশের। ম্যালনিউট্রিশনে ভোগা ছেলেমেয়েরা নয়, সুস্থ সবল কচিকাচার মেলাতে রঙিন একটা সমাজের। টাকার অভাবে ধুকে ধুকে মরা কোন জারিফ নয়, আমি ছবি আকি ফুটবলে জোর্‌সে শট মারা জারিফের, হায়েনার আঘাতে মৃত রাহেলারা আমার ঐ জগতে বিলুপ্ত। তারা এখন স্বপ্ন দেখে, স্বপ্ন বুনে।
কুজো হয়ে নয়, তারা বুক টান টান করে তাদের কথা বলে, বলে তাদের আগামীর কথা। আমি দেখি তাদেরই স্বপ্ন। আর আমার স্বপ্ন দেখার সময় কারও ডিস্টার্ব ভাল লাগে না। নিজের অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলি।

ছোট বেলা থেকে শুনি সিনেমার লোক, কবি, সাহিত্যিকরা নাকি বিদেশের দেশগুলোতে অনেক সন্মানিত ব্যক্তিত্ব। আমি স্বপ্ন দেখি মেগা হলিউডের যেখানে বাংলার দামালেরা তাদের তাদের সৃষ্টিসুখের উল্লাসে বিশ্বকে মাতিয়ে ফেলবে। কবি, সাহিত্যিকেরা সমসাময়ীক সবাইকে ছাড়িয়ে আরও অনেক স্বপ্নের জাল বুনবে। কোন সুমন প্রবাহনের মৃত্যু হবে না সকলের নিভৃতে। কোন সমুদ্র দাশগুপ্ত টাকার জন্য হাত পেতে বেড়াবে না নিজের চিকিৎসার জন্য। আমি স্বপ্ন দেখি বিরাট বিরাট মন্চের যেখানে সকল মন্চায়ন উন্নত প্রযুক্তির কারনে জীবন্ত হয়ে উঠছে!

আমি স্বপ্ন দেখি না এমন বাংলাদেশের, যেখানে রূপকথার দৈত্যরা আমাদের শাষন করছে, আমরা ঘুরে ফিরে তাদের ভোট দিচ্ছি। গুয়ের মাঝে নাক ডুবিয়ে বলি না এটাই একটু কম গন্ধ এটাকে ভোট দেই। আমি স্বপ্নের মধ্যের এমন শাসক দেখি না যারা ওয়েব ক্যামে চ্যাট করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি এমন স্বপ্ন দেখি না যেখানে মন্ত্রী মহাশয় বলে, দেশ এগিয়ে যাচ্ছে, তিন তালা থেকে কমান্ড দিলেই এখন একতলাতে প্রিন্ট শুরু হয়।"

হায়রে আমার বাংলাদেশ, আমি আরও স্বপ্ন দেখব। আমার মৃত্যু পর্যন্ত আমি স্বপ্ন দেখব। স্বপ্নগুলো বাস্তবের মুখ দেখুক আর নাই দেখুক আমি স্বপ্ন দেখে যাব। হয়ত এই স্বপ্নগুলো একদিন কারও বুক থেকে নেমে বাংলার বুকে পিলারের পর পিলার তুলে আমার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। হাসি আনন্দ ভালবাসাতে সবাই বলে উঠবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

 

 

  • ৮৬ টি মন্তব্য
  • ৫১৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: অপহন্তা বলেছেন: হুমমমম ঠিক কথা। বাধাগ্রস্ত হলেও স্বপ্ন দেখাতে পিছুপা হতে নেই
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: হ্যা, স্বপ্ন দেখে যাবই। কোন কিছুই আটকে রাখতে পারবে না।

২. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: নিবিড় বলেছেন: কথাগুলি খুব ভালো লিখেছেন রেটিং ভাই ..........।আমাদের সমাজ আর দেশীয় মানসিক কাঠামো বাধা দিয়ে রেখেছে মুক্ত বুদ্ধির আর এর প্রয়োগের ।বুদ্ধির অসারতা আমাদের গুয়ে নাক ডুবানো শিখায় ।একবার ,দুবার....... বহুবার

স্বপ্ন দেখে যাই অনাগত প্রজন্মের জন্য ।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আর কত। আর কত বার মানুষ একই ভুল করবে। একই বৃত্তে জোর করে নিজেরাই নিজের বুদ্ধিতেই ঘুরপাক। মোটামোটা বই পড়া শেষ করে এরা আবারও শেই একই দলগুলোর কথা বলে যায়। একই দলকে ভোট দেবার গল্প শুনায় সুন্দর লেখনীতে। কেন তারা পরিবর্তন হয় না। আমি স্বপ্ন আমরা সবাই নতুন করে ভাবব, নতুন জগতের জন্য। নতুন ভবিষ্যতের জন্য। যেখানে ঘুমের মধ্যে কেও বুলেট খেয়ে মারা যাবে, কিন্তু জানবে না তার মৃত্যুর কারন কি।

অনেক ভাল লাগল আপনার মন্তব্যটা।

৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
comment by: সাইফুর বলেছেন: কি আর স্বপ্ন দেখবো...দেশ যারা চালাবে..সবগুলা চোর
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ভুল একেবারেই ভুল। তোমার যদি এডের কাওকে পছন্দ না হয় এদেরকে না ভোট দাও। অন্তত একটা বিবেকতো জাগ্রত ছিল। তুমি সেটা ঠিকই জানতে পারবা। কারও কথায় ভুলা চলবে না।

৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১০
comment by: শেরিফ আল সায়ার বলেছেন: স্বপ্ন দেখে বলেই মানুষ কিছুটা হলেও এগুচ্ছে।
আর আমাদের দেশের প্রেক্ষপটে বলতে গেলে বলতে হয়, নতুন প্রজন্ম এখন যথেষ্ট স্বপ্নবাজ। আশা করা যায় একটা পরিবর্তন নতুন প্রজন্ম এই দেশকে দিয়ে দেবে। যদি তা ১০ বছরে না হয় তাহলে কি‍! পরিবর্তন আসবেই। পরিবর্তনের মধ্যেই পৃথিবী চলছে। পৃথিবীর এটা একটা স্বাভাবিক নিয়ম। এই নিয়মে আমারে ঢুকতে হবে। সেটা ১০০ বছর হোক। তাতে কি!
বিপ্লব হবেই। বিপ্লব ছাড়া কোনো যুগ নেই। বিপ্লব প্রতিটি যুগেই আসবে।
আমরা এখন বলতে হয়, একটি ধ্বংসাত্বক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। একটি কথা আছে না; প্রতিটি ধ্বংসের মাঝে থাকে কিছু নতুনের সম্ভাবনা। তাই বলতে হয়, যে স্বপ্ন আমরা দেখছি আমাদের দেশকে নিয়ে সে স্বপ্ন হাতছানি দিতে খুব বেশী দেরী নেই।

লেখাটা খুব ভালো লাগলো। তাই অনেক কিছুই বলা হয়ে গেলো।
ভালো থাকবেন।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: নতুন প্রজন্ম সবকালেই স্বপ্নবাজ ছিল। কিন্তু একটা প্জন্মের সফলতা তখনই আসে যখন তাদের মাঝে ডেডিকেশন ভর করে। আমাদের প্রজন্ম কল্পনা করতে পারছে কিন্তু যখন দরকার হয় তাদের ঠিকই আগের প্রজন্মে লেজুর ধরে ভিক্ষা করে। খুব খারাপ লাগে তখন। সারা পৃথিবী কত এগিয়ে গেছে, আমরা এই ২-৩ া জালিম দলের কাছে আটকে আচি দেখতে আর ভাল লাগে না। সময় এটাই সবচেয়ে ভাল তাদেরকে ধুয়ে মুছে শেষ করে ফেলার। রাজাকাররা যেমন ঘৃনিত, ঠিক তেমনি এই ২ দলও তেমনি ঘ্বনিত। আমরা ওদের মুল শক্তি। জনগনের অন্ধ বিশ্বাসকে ভাংগতে হবে। তাইলে ওরাও ভেংগে পড়বে। বলাটা হয়তো অনেক সহজ তবে এটা করা অত সোজা না। চিন্তা চেতনা ভাবনায় আমুল পরিবর্তন আনতে হবে। নাহ আমি মোটামোটা বই পড়ার কথা বলছি, বলছি নতুনকে জাগিয়ে তুলতে। নতুন ও সফল বাহন সবকালেই কম ছিল , আমাদের লক্ষ হতে হবে ঐ বিরল নতুনকে আমাদের মাঝে তুলে আনা। আমি পুরানকে আর ধরে থাকতে রাজি না।

আপনার সেই ধ্বংসের কথা আমার ভাল লেগেছে। আসলে সেই ধ্বংস আমাডের কে আরও রাবিয়ে দিতে। ভেংগে চুরামার করে দিতে হবে ওদের ১০০০ ইন্চি মোটা পিলারকে। আমরা সব পারব।

আপনিও ভাল থাকবেন।

৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১
comment by: স্বজন বলেছেন: স্বপ্নেরা কি কখনো বাস্তবে পরিনত হয়না? আমি খুবই হতাশ।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: কেন আসবে না। আমি , আপনি ও সে মিলে কিন্তু তিনজন। নিউক্লিয়ার ফিউশন ঘটাতে পারলেই সব স্বপ্নরা বাস্তবে নেমে আষতে পারবে।

৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
comment by: আউলা বলেছেন: কি দরকার স্বপ্ন দেখার!!

ভাইয়ার কি খবর?
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: স্বপ্ন দেখা ছেড়ে দিলে যে মরে যাব !

আমি ভাল আছি।

তুমি কেমন আছ ? অনেক দিন দএখা নাই।

৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: পাপী বলেছেন: তবুও মানুষ স্বপ্ন দেখে। বেঁচে থাকতে হবে তো!
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আসলেই বেচে থাকা পূর্ব শর্ত হল স্বপ্ন দেখা। কাওকে যেন আমাদের স্বপ্নকে হত্যা করার লাইসেন্স না দেয়া হয়। তাহলে বেচে থেকে শুধু আফসুস করতে হবে। সেটা আমার কাছে মৃত অবস্থার অন্য নাম মনে হয়।

৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: আউলা বলেছেন: হ্যা কয়দিন কম ছিলাম। ইদানীং আবার বেশি আসছি :)

আমরা যেভাবে বেচে আছি বিবেক ছাড়া সেটা কি মরার থেকে কম?!
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: তোমার ব্লগ দেখে বুঝলাম তুমিও ব্লগে কম আস ইদানিং। আগের মতন পোস্ট নাই। তোমার সিনেমার গল্পগুলো আমার খুব ভাল লাগে। তুমি অনেক কল্পনা করতে পার। কল্পনা করা, স্বপ্ন দেখা কখনো ছেড় না। বিবেক ছাড়া বাচা যায় না। তাইতো দরকার অঢেল স্বপ্ন দেখার। তোমার স্বপ্নগুলোর মধ্যে যদি ২% ও সত্যি হয় তাইলেও কিন্তু কম না।

৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
comment by: আউলা বলেছেন: স্বপ্ন তো দেখিই...ঘুমালেই স্বপ্ন দেখি...:)
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: তুমি এখনও মর নাই, তুমি বেচে আছ। আমি অনেক স্বপ্ন দেখি, ভাল লাগে। অনেক। চানাচুর কোথাই ?

১০. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: টাকার অভাবে ধুকে ধুকে মরা কোন জারিফ নয়, আমি ছবি আকি ফুটবলে জোর্‌সে শট মারা জারিফের, হায়েনার আঘাতে মৃত রাহেলারা আমার ঐ জগতে বিলুপ্ত।

=========

দেবদূতের মত চেহারার বাচ্চাটার কথা মনে করিয়ে দিলে ...

রাহেলা ....আমাদের সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা একটি দূর্বল দিকের প্রমাণ ...


+++
১১. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১২
comment by: রেটিং বলেছেন: ামি ফায়ারফক্স ব্যভার করি। ঐটাতে ফাস্ট ডায়াল নামে একটা অপশন আচে, যেটাতে আমি সাইনকে এড করেছিলাম। আমি যখনই সাইন খুলি দেখি জারিফের পোস্টটা স্টিকি করা। কষ্ট লাগে। শুধু টাকার জন্য আমার ছেলে মারা গেল। কিচ্ছু করতে পারি নাই। রাহেলার কথা আরেক দিক। এদের জন্য আমরা কি কিচুই করতে পারি না। টাকা দিয়ে না পারি, একটু সাহস ডিয়ে হলেও তো সাথে থাকতে পারি।
১২. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
comment by: আউলা বলেছেন: চানাচুর আপনার ডানপাশে ;) (চানাচুর ভবিষ্যতের এক বড় লেখকের নাম)

চানাচুর পাশে বসে বসে বিরক্ত করছে :(
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: ওর সাথে বহুদিন মজা করি না। এত ব্যস্ত হয়ে গেষিলাম যে সময় পাই নাই। আবার ব্যস্ত হয়ে যাব, কিন্তু এখন মাঝে মাঝেই আসব। ওকে বইল আমারে মেসেন্জারে নক করতে।

চানাচুর আর কিছু লেখে না ?

১৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
comment by: আউলা বলেছেন: না এখন লিখছে তো! চানাচুর নিকেই :)
এখন সে ম্যাসেঞ্জারের আইডিও চেঞ্জ করেছে :D:D
আপানাকে আমি পাঠিয়ে দিচ্ছি আইডি :)
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: তাই খুজে পাই না

১৪. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
comment by: ভেংচুক বলেছেন: কি ব্যাপার আজকে দেহি সব দুঃখের পোষ্ট
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: আমি দুখের গান গাই না, আমি স্বপ্নের গান গাই।

১৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: সুরভিছায়া বলেছেন: স্বপ্ন আমাদের মস্তিষ্কের আহার ,বাঁচিয়ে রাখে ।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: একেবারে সত্য কথা বলেছেন। স্বপ্নছাড়া বাচার কথা ভাবতে পারি না।

১৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
comment by: রাশেদ বলেছেন: কি হে! জাপান ভ্রমণ কাহিনী দাও।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: জাপানে ঘুরি নাই তেমন, যেইদিন ঘুরবার যামু তখন ভরমন কাহিনী দিমু! কেমন আছ ?

১৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: হায়রে আমার বাংলাদেশ, আমি আরও স্বপ্ন দেখব। আমার মৃত্যু পর্যন্ত আমি স্বপ্ন দেখব। স্বপ্নগুলো বাস্তবের মুখ দেখুক আর নাই দেখুক আমি স্বপ্ন দেখে যাব

...স্বপ্ন দেখি বলে বাঙালী জাতি এখনও বেঁচে আছে..........

রাশেদ ভাই বলেছেন জাপানের ভ্রমণ কাহিনী। আমিও বলি কিনা শুরু করেন।

কেমন আছেন? ভালো থাকা হোক।
১৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: রেটিং বলেছেন: ভুল, বাংগালী জাতি স্বপ্ন দেখে না আর, ওরা দুস্বপ্ন দেখে। স্বপ্ন দেখা ওরা ভুলে গেছে। নাই যদি ভুলতো তাহলে একই বৃত্তে ওড়া ঘুরপাক খেত না। নতুন জীবনের জয়গানে ভরে যেত বাংলাদেশ। বাংলাদেশ এখন মরে মরে বেচে আচে। তবে এর পরিবর্তন অবশ্যম্ভাবী। খুব তাড়াতাড়িই দেখতে পাব।

জাপানে ঘুরি নাই, কাজে ব্যস্ত ছিলাম। জখন মন ভরে ঘুরব, তখন লইখব।

আপনি কেমন আছেন আপা? ভাল থেকেন।
১৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: আবু সালেহ বলেছেন:
স্বপ্ন যে আর দেখা হয় না....স্বপ্নগুলো হারিয়ে গেছে কোথাও...
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৬

লেখক বলেছেন: কেমন আছেন ?

২০. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫২
comment by: মৈথুনানন্দ বলেছেন: কোনো সুখবর আছে? প্র্যাম...প্যাসেফায়ার...এসব কিনছো-টিনছো?? ;)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৬

লেখক বলেছেন: কেমন আছ মৈথু ?

২১. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৮
comment by: নরাধম বলেছেন: হুমম.........ভাল লিখছ পজু।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৩

লেখক বলেছেন: থ্যন্কু নরু!

২২. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৮
comment by: মানবী বলেছেন: মনছুঁয়ে যাওয়া পোস্ট! ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ রেটিং।
পোস্ট ও মন্তব্যগুলো পড়লাম।

"আমার স্বপ্নেরা না হয় স্বপ্নই থাকুক!"
- না ভাইয়া.. স্বপ্ন থেকে যাবে কেনো? আপনাকে, আমাকে, আমাদের মতো স্বপ্নবাজদের সাধ্যমতো চেষ্টা করতে হবে এই স্বপ্ন বাস্তবায়নের।

জানি খুব সহজ নয় এই প্রচেষ্টা, নোংরা লোকগুলো তাদের সুরে গান না গাইয়ে হামলে পড়বে, লেলিয়ে তাদের মতো বা আতদের চেয়েও বোধশূণ্য কাউকে আক্রমণে.. আর এই আক্রমণের কাছে হারা মানাটাই হলো আপনার ভাষায় "আমাদের প্রজন্ম কল্পনা করতে পারছে কিন্তু যখন দরকার হয় তাদের ঠিকই আগের প্রজন্মে লেজুর ধরে ভিক্ষা করে। "

তাই এসব কিছু অগ্রাহ্য করে নিজের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে রাহেলাদের দিকে থাবা বাড়িয়ে দেয়া হায়নাদের গুড়িয়ে দিতে, দুস্থ অভুক্ত শিশুর মুখে খাবার পৌঁছে দিতে, সহায় সম্বলহীন অসুস্থ মানুষটি যেন প্রাণবাঁচাতে নুন্যতম চিকিৎসাটুকু পান... আমাদের ক্ষমতা ও সাধ্য সীমিত, তা দিয়েই চেষ্টা করে যেতে হবে এসব স্বপ্ন বাস্তবায়নের।

ভালো থাকুন ভাইয়া।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৮

লেখক বলেছেন: খুব অবাক লাগে ভাল মানুষগুলো আজীবন ভালমানুষই রয়ে গেল। কিংবা বলতে পারি ভাল মানুষের মুখোশ পড়ে রয়ে গেল। ঐ বৃত্তে থাকলে ভালমানুষগুলো আরও ভালমানুষের সার্টিফিকেট পাবে, দরাজ দিলে অনেকেই বলে উঠবে আওয়ামী লিগের ঐ লোকটা না অনেক মহৎ, বি এন পির ঐ লোকটা না অনেক উদার। কিন্তু মানুষ ভেবে দেখে না ঐ আোয়ামী বা বি এনপি সমষ্ঠি যত নষ্টের গোড়া। দেশ স্বাধীন হবার পর থেকে এরা আখের গোছানো ছাড়া আর কিছুই করে নাই। তার পরেও নতুন প্রজন্ম এদের ভোট দেয়, এদের গুনগান করে। এরা ভেবে দেখে না এই ২ দলই ঐ রাজাকার, স্বৈরাচারদের আশ্রয়স্থল।

তারপরেও আমি আশা করি, একটা নূর হোসেন মরেছে তো কি হয়েছে, হাজারটা জন্মাবে, একটা তারামন বিবি বুড়ো হয়েছো তো কি হয়েছে অনেক তারামনকে জন্ম দেবে এই বাংলা, হাজারটা মুক্তযোদ্ধা ও মুক্তবুদ্ধসম্পন্ন লোকের আগমনে বাংলা আবার নতুন করে ভাবতে শিখবে। আমরা দেখে যেতে পারব কিনা জানি না, তবে এটা হবেই। আমার দৃঢ় বিশ্বাস এটা হবেই।

২৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৬
comment by: রাশেদ বলেছেন: আচি ভালাই।

আমির খানের গাজিনি দেখতেছিলাম। ভালোই লাগছে।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৯

লেখক বলেছেন: অনেক গোজামিল আছে, তারপরেও ভাল লেগেছে। ডিরেক্টরের মুন্সিয়ানা এটা। তবে তারে জামিন পরের মত না।

২৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
comment by: রাশেদ বলেছেন: ঐটা দেকা হয় নাই একনো! :|
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: মিস করচ! ঐটা মেলা ভালা। শাহরুকের একটা পচা সিনেমা বাইরা হইষে না দেখলে কিন্তু টাইম বাচব কইলাম :)

২৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২১
comment by: রাশেদ বলেছেন: হে হে! দেকে ফেলচি! :P

ঐটার গ্যারেজের গানটা দেখেই মুগ্ধ ছিলাম। তাই ঐ মুভিটা নেটে পেয়েই সাথে সাথে দেখে ফেলছি! জয় আনুশকা! তুজে মুঝে পেয়ার! :D
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: গান ভালাই আছে, তয় ছবিটা একোবরে পচা। কল্পনার কোন স্থান নাই। নীচু লেভেলের কাহিনী। হের থেইকা গজিনি অনেক ভালা। অনেক কল্পনা আছে কিন্তু।

২৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৩
comment by: নরাধম বলেছেন: গজিনির মত ফালতু মুভি কেমনে আমীরার পোলা বানায় বুঝলাম না। মেমেন্টুরে পঁচাইছে এক্কেরে।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: মেমেন্ট আমার কাছে পচা লাগছে। অনেক বোরিং। গতি কম। যেমনে ২ টা কালরে দেখায়, হেইডা দেইখা সমালোচকরা সুখী হইতে পারে, তয় আমার মত বোকায় না।

২৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
comment by: রাশেদ বলেছেন: পচাইক আর যাই করুম, আমার ভালা লাগচে। :P @ নারু

----------------------------
@ রেটিং...গানটা দেকেই তো ফিদা হয়ে গেচি! মেয়েটা যেইভাবে মোচড় কাটে! :|
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: খিক খিক..।

২৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩০
comment by: রাশেদ বলেছেন: আর কইয়ো না! ইউটিউবে খালি ঐটা দেখি। :(
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: আমি এখন রূপকথা/সায়েন্স ফিকশন/ ড্রাকুলা(সিলেক্টিভ)/বাচ্চাদএর ইংরেজী ফিল্ম বেশী দেখী।
ক্রনিকলস অব নার্নিয়া নাকি আর বাইর হইব না শুইনা মনডা খারাপ হইসে। :(

২৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: রাশেদ বলেছেন: তাই নিকি! আমি একটা দেখছিলাম এই সিরিজের। :)

হ! বিয়াশাদী করছো! এখন তো রূপকথাই দেখবা! :|
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: হেই লাইগা না বোকা ! ডিরেক্টরগো কাম দেখতে মজা লাগে। ওড়া আমগ কল্পনার জগতে ভাসাইতে পারে বইলা বেশী মজা পাই।

আরও একটা আছে, দেইখা ফেলাও।

৩০. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩
comment by: রাশেদ বলেছেন: খাইছে! পোলাডা স্বপ্নে আছে দেখি! কাগু হমু নাকি তাড়াতাড়ি! :)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: হুর ! আজাইরা কাগু হইবার চাও কেন ? আরও কত কি হইবার আছে ! বিয়া শাধী কর তাড়াতাড়ি :);)

৩১. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: রাশেদ বলেছেন: হা হা! দিরিং আচে! :|
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: তাইলেত তোমারে কাগুরা ধইরা ফেলাইব। আর তুমার সিটিতে নাকি কাগু বেশী থাকে ;)

৩২. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
comment by: রাশেদ বলেছেন: হা হা! ক্যানেল স্ট্রিট নামে একটা জায়গা আছে, খুব সুন্দর, কিন্তু কগু কেস সব! :|

--


আমি কাগু কইছিলাম, কগু না। পোলাডা বুঝে নাই কি কইচি! :P
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: থুক্কু গু শুনলেই কগু মনে লয়। :( চরি। যাই হোক কথাডা উইথড্র করি নাই কিন্তু।

৩৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬
comment by: রাশেদ বলেছেন: হা হা! আইচ্ছা। :P :P

তুমি আইসা পড়ো তাইলে। :D
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: ভাগ শয়তান !

৩৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কিরাম আছেন?
৩৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৪
comment by: রেটিং বলেছেন: আচি ভালাই! আপা কেমন আছেন ?
৩৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৪
comment by: রাশেদ বলেছেন: ক্যানেল স্ট্রিট তুমারে বুলায়! :D
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আমি বিবাহিত। তুমি এখনও পথভ্রস্ঠ হইতে পার। তুমারে বুলায় ;)

৩৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
comment by: তামিম ইরফান বলেছেন: আপনে এতদিন পর কইথেকে আসলেন:)দেখি না কেন ব্লগে?:)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ইজি কাজে বিযি সিলাম, তাই আসতে পারি নাই :(, তুমি কেমন আছ ?

৩৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক দিন পর তোমাকে দেখলাম..........
আশাকরি ভালো আছো।
সুন্দর লেখা......।
শুভেচ্ছা।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: আপনাকে আমি দেখেছই মাঝে মাঝে কিন্তু লগ ইন করি নাই। টাইম ছিল না। কেমন আচেন আপা ?

৩৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৫
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: যে অনুভূতি হল এই লেখাটা পড়ে তা বলে বোঝাতে পারব না। কেবল জেন সে অনুভূতি ধনাত্নক।

(আশা করি নিয়মিত হবে, সোহাস ভাই।)
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: আমিত চরম নিয়মিত ! ;) কেমন আছ তুমি ? পড়াশুনা কেমন চলছে ?

৪০. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
comment by: রূপক  বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

৪১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: কেমন আছো?
কতদিন পর দেখলাম তোমাকে!
ভুইলাই গেছিলাম আবার মনে পড়লো তোমার কথা
পোস্ট টা দারুন লেখছো
হজম করতে সময় লাগতেছে আরো পড়বো!
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: তোমারে অনেক দিন পরে দেখলাম। ভুইলা যায় সবাই, এটা খালি তুমার বেলায় না আমারও বেলায় হয়। হজম না করতে পারলে উগরাইয়া দাও।
আস কেমন তুমি ?

৪২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: বেচে আছি এটাই বড় খবর!ভালই চলতেছে!
তোমার অবস্থা কি?
মেইল আইডি আগেরটাই?

৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: মেইল আইডি চেন্জ করব কেন ? অত গুরুত্বপূর্ন মানুষ এখনও হইয়া উঠবার পারি নাই। তোমার সায়নের গান কেমন চলে ?
পড়াশুনা কি ভাল চলতাছে ?

৪৩. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৩
comment by: রাশেদ বলেছেন: শুভ নববর্ষ!
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: শুভ নববর্ষ তোমাকেও :)!

৪৪. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৮
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: শুভ নববর্ষ।ভালো থাকুন,
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: আপা আপনাকেও শুভ নববর্ষ!
নতুন বছরে অনেক ভাল থাকুন।

৪৫. ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: চরম নিয়মিত! এই তার অবস্থা! একদিন এসে দশদিনের জন্য লাপাত্তা।

আছি বেশ। চলছে ভালই।

কেমন যাচ্ছে তোমার? নববর্ষের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: শরীরটা গত ৭-৮ দিন থেকে বেশী ভাল যাচ্ছে না। অনেক থান্ডা কাশি লেগেছএ। অনেক দূর্বল বানিয়ে দিয়েছে। আমার বাংলাদেশই অনেক ভাল। এত ঠান্ডা নাই। ভাল লাগে না। কেমন আচ তুমি ? তোমাকেও শুভ নববর্ষ!

৪৬. ০৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৭
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: আছি বেশ।

আসিফ ভাই'র খবর কি? তোমাদের কাউকে আজকাল আর পাই না। X(
০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: খুব বিজি রে ভাই। পড়ে সময় করে আসব, ইনসাল্লাহ

 

 


দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ