লিখতেই পারি না তায় আবার পদ্য! কিন্তু আমার খুব খুব প্রিয় কয়েকটা ভার্স মাথায় ঘুরছিল-সেগুলির ভাবানুবাদের অক্ষম ছেলেমানুষি প্রচেষ্টা করলাম গত ঘন্টাখানিক ধরে - ভার্সগুলির বারোটা বাজিয়ে দিলাম বোধহয়
-----
A book of verses underneath the bough
A jug of wine, a loaf of bread and thou
Beside me singing in the wilderness
Oh, wilderness were paradise enow!
মন খারাপ করা বিকেলে ডিঙি নৌকায় প্রিয় কবিতার বই সাথে
নদীর কালো গভীরতায় তোমার ছায়া কাঁপে
সুরে তোমার সুর মিলিয়ে মন কি যে যায় জপে
হাতটি আমার তোমার হাতে, স্বর্গলোকের আলো জ্বালে তারারা এই রাতে
There was the door to which I found no key
There was the veil through which I might not see
Some little talk awhile of me and thee
There was –and then no more of thee and me.
বদ্ধ এই দোরের চাবি হারিয়ে কোথায় গেল
না দেখি তাই নেকাব তলে তোমার চোখের আলো
ক্ষনিককালের মিলন মেলা, কান্না হাসির দোলা
মিলিয়ে গেলাম আমরা কোথায় ফুরায় যখন বেলা?
Indeed the idols I have loved so long
Have done my credit in this world much wrong
Have drown’d my glory in a shallow cup
And sold my reputation for a song
আমার যত প্রিয়, পুজ্যনীয় এতকাল ধরে
ধূলায় মিটালে মোরে দূর্নামেরই ভারে
যশ সব ডুবে গেল অগভীর জলে
মান বিকিয়ে দিলে ছন্দে সুরে তালে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


