somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: গুড়িয়ার কত্ত কাজ! :) :)

২৫ শে জুন, ২০১০ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো, তোমরা কেমন আছ? আমি তোমাদের সাথে পরিচিত হতে এলাম। আমার নাম গুড়িয়া। মাত্র দাড়াঁতে শিখেছি—দেখ ব্যালে-ড্যান্সারদের মত আঙ্গুলে ভর দিয়ে কেমন দাঁড়াই আমি। পারবে তোমরা?



আজ আমার বয়স এগার মাস ছাব্বিশ দিন--এখনো একও হয়নি। কিন্তু সে কথা আমার বাবামায়ের একদম মনে থাকে না। ওরা দুজনে পিএইচডি করছে তো, সারাদিন খুব ব্যস্ত থাকে। খুব কষ্ট করে ওরা দুজন -- এত পড়া দিনরাত। আমার খারাপ লাগে ওদের জন্য—তাই অন্য বাচ্চাদের মত কান্নাকাটি করি না--অনেক লক্ষী হয়ে থাকি। সত্যি বলছি। তেল নুন ছাড়া কেমন পানসে --বিচ্ছিরি দেখতে খিচুড়ি আমি হাসিমুখে খেয়ে নেই! গার্বার নামে একটা কোম্পানি আমাদের খাবার বানায়। এতই খারাপ খেতে, একদিন আমার বাবা আর মা টেস্ট করতে গিয়ে প্রায় ইয়্যাক ইয়্যাক করে ফেলেছিল! আমি সেগুলা পর্যন্ত খেয়ে নেই একটুও বিরক্ত না করে।

আমি ওদের লেখাপড়াতেও অনেক হেল্প করি। মাঝে মাঝে রাত জেগে ওদের এসাইনমেন্ট টাইপ করে দেই। এজন্য কত্ত পড়তে হ্য় আমার! আমার অবশ্য মজাই লাগে। আমি বুঝি না ওরা কেন সারাদিন বলে, গ্রাজুয়েট স্কুল অনেক কঠিন!







জান, ওদের কাছে ওদের ছাত্র-ছাত্রীরা এলে, পড়া আমিই বুঝিয়ে দেই।



আরো কত কি করে দেই! ওদের ল্যাপটপ নষ্ট হলে আমি ঠিক করে দেই। কি করব বল, ওদের কাজগুলো হারিয়ে গেলে তো আমাদের বাংলাদেশে যেতে দেরী হবে। আমার দাদু-দাদা আর আম্মিটা যে আমাকে অনেক মিস করে! প্রতিদিন স্কাইপে কথা হয় আমার সাথে। আহা, তোমরা মন খারাপ করো না। দেশে গেলে তোমাদের সাথেও দেখা করব। অনেক মজা করব আমরা, ঠিক আছে?



ওহো, তোমাদের কথা আমাকে আমার আম্মি, মানে আমার ফুপ্পি বলেছে। ও আমাদের বাসায় এসেছিল, তখন ওর সব ব্লগ কিন্তু আমিই লিখে দিয়েছি। তোমরা বুঝতে পেরেছিলে?



আমার বাবাটা একদম হিসাবে কাঁচা। ওর কোন ক্রেডিট কার্ডে কত লিমিট, কত, কবে ডিঊ সব ওকে আমাকেই তো বুঝিয়ে বলতে হয়।



জান, বাসায় যত ফোন আসে সব আমিই রিসিভ করি। কারন টেলিমার্কেটাররা অনেক যন্ত্রনা করে। আমি না ধরলে বাবা-মার সময় নষ্ট হবে না, বল! আমি না গান শুনতে খুব ভালবাসি—আমার আম্মির মত। আমার আইটাচে অনেক রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি, নজরুল সঙ্গীত আছে। মাঝে মাঝে আমার বাবা মা আমাকে বাচ্চাদের ছড়াগানও শোনায়! সেগুলাও ভাল লাগে আমার।



আমার আম্মি আমাকে একটা গান দিনরাত শোনাত, ও যখন এখানে ছিল। “চান্দা হে তু, মেরি সুরুয হে তু, ও মেরি আঁখোকা তারা হে তু”। জান, স্কাইপে আম্মি আবার শোনালে আমি খেলা ফেলে শুনি--ওকে মিস করি বলে। তাতে আমার মা-বাবা, দাদা-দাদু খুব অবাক হয়। আম্মি তো চিৎকার করতে থাকে। আচ্ছা দেখ, আমার অনেক বুদ্ধি, আমি সব বুঝি, সব মনে রাখতে পারি—এটা কেন ওরা বুঝে না? স্পেসালি এত কিছু করার পরও! বড়রা না অনেক বোকা- সিম্পল ব্যাপারগুলো মাঝে মাঝে বুঝে না। ওদের আবার বলে দিও না, মন খারাপ করবে শুধু শুধু।

যাক, আজকে আসি। কত্ত কাজ পরে আছে। আর মাত্র কয়েকদিন পর আমার জন্মদিন। তোমরা দোয়া কর আমার জন্য প্লিজ। আর ভাল থেক সব্বাই। আবার দেখা হবে। বাইইই!

-----

আমার ভাইয়ের মেয়েটার ১ম জন্মদিন। সাত সমুদ্দুর তের নদীর ওপারে থাকে আমার জানটা। ওর জন্মদিনের জন্য লিখেছি। ওর জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১০ রাত ৯:০৫
৬০টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×