বন্ধুর সাথে সিনেমা দেখে ঘুমালাম রাত সাড়ে ৩টার দিকে।
ভোর ৭টার দিকে আমার ঘুম ভেঙ্গে গেল।আমাকে কেউ ঘুম থেকে উঠা্য়নি। কেউ মারামারি করেনি, গন্ডগোলও করেনি, চেচাঁ-মেচিও করেনি।
বন্ধুর রুমমেট সকালের খাবার রুমেই খায়। তার খাওয়ার শব্দেই আমার ঘুম ভেঙ্গে গেছে। মনে হল তাকে একটা চটকানি দিয়ে আসি।
শালা এমনভাবে খায় যেন, বাবার জন্মেও এমন খাবার চোখে দেখেনি।
আমি এমনও মানুষ দেখেছি, যাদের খাওয়ার শব্দ বুঝা যায় না। আবার অনেক মানুষ আছে যারা খাওয়ার সময় এমন শব্দ না করে খেতে পারেনা।
মানুষ কি এভাবে খেলে বেশি স্বাদ পায়?
আচ্ছা আমার কাছে শব্দ করে খাওয়াটা বিরক্তিকর, আপনাদের কাছে?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




