মনে যা আসলো, লিখে ফেললাম, ব্লগে প্রকাশ করলাম।
আমার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি সবার কাছে তুল ধরলাম।
সেটা দেখে অনেকে অনেক কথা বলবে। কেউ ছাগু বলবে, কেউ আবাল বলবে আরও ইত্যাদি ইত্যাদি সুশীল কতাবার্তা।
কিন্তু গঠনমূলক কথাবার্তা সবাই কমই বলবে। এটাই কি ব্লগ????
এক সময় আমার কাছে ব্লগ পড়াটা বিরক্তিকর একটা ব্যাপার ছিল। পড়াশোনা করতাম না, ব্যাকলগ খেতে খেতে হতাশ হয়ে যেতাম, পরীক্ষার আগের রাতে বসে বসে ছন্দময় কবিতা লিখতাম। যেখানে ভাবের কোন মিল থাকতো না। রাহাত ভাইকে (আমার এক সিনিয়র ভাই) কবিতা গুলো পড়াতাম। তিনি বলতেন ব্লগে লিখো। কিন্তু লেখার সাহস বা ইচ্ছা করতাম না।
একদিন আমার এক বন্ধু একটা ব্লগ পড়তে অনুরোধ করল। ব্লগটা পড়লাম।পড়ে এত ভাল লাগল যে মনের মাঝে ব্লগ লেখার আগ্রহ সৃষ্টি হল। কিন্তু লিখব? কবিতা?
ব্লগে আশরাফুল ইসলাম দূর্জয় ভাই, শাহেদ খান ভাই, নষ্ট কবি ভাই এর কবিতা পড়ে আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি কি কবিতা লিখতে পারি?
প্রসঙ্গ বাদ দেওয়া যাক।
যে কারণে আজকে এই ব্লগটা লিখলাম,
গতকাল কোন এক পোষ্টে আমার বন্ধু সুমনের অর্থাৎ sumon3d কে নানান কথা বলা হয়েছে।
যেটা বন্ধু হিসেবে মানতে পারছিনা। কারণ ব্যক্তিগত ভাবে আমি ওকে খুব ভাল করেই চিনি। ব্লগটা কি ইদানিং অপপ্রচার আর অপবাদের জায়গা হয়ে গেছে????
কেউ কেউ বলেছেন, তিনি অনেক দিন ধরে ব্লগ লিখেন। তো তাতে কি হয়েছে!!! আদু ভাই কিন্তু অনেক দিন ধরে ক্লাশ এইটে ছিলেন।
কেউ কেউ বলেন, লুল, লুলামি আরও অনেক কথা। যিনি বলেন, তিনি কি সাধু???? কেউ ধোয়া তুলসি পাতা নয়। সবাইকে দিনে একবার নিজের পেছন সাইডটাকে পরিষ্কার করতে হয়।
সবার দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা এক না হতেও পারে, মতের মিল না পেলে একজনকে আবাল বলার কোন মানে দেখিনা। এসব হচ্ছে অযৌক্তিক শব্দ নির্বাচন। যেখানেই যুক্তির ঘাটতি, সেখানেই এগুলোর উৎপত্তি।
যাহোক আমি খুব সুন্দর ভাবে কথা গুছিয়ে বলতে বা লিখতে পারিনা।
আমি একা মানুষ। বন্ধু খুব কম। জীবনের যা গল্প আমার মা, রুমমেট আর সামুর ব্লগারদের সাথে করি।
তবে শেষে যা বলতে চাই, বাবার হালালি ইনকামের টাকা খরচ করে নেটে ব্লগ পড়ি, গালি-গালাজ পড়ার জন্য নয়। আজ নিজের ছোট ভাইকে সামুর কথা বলতে সাহস হয় না। এখানে ইদানিং এমন সব শব্দ ব্যবহার করা হচ্ছে, যা নিজেরই পড়তে লজ্জা করে। কোন সভ্য সমাজের শব্দ চয়ন কি এমন হতে পারে? মাঝে মাঝে ইচ্ছা করে, ব্লগটাই ছেড়ে চলে যাই।
সবার প্রতি অনুরোধ আমরা যেন সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে গঠনমূলক আলোচনা-সমালোচনা করি। নিজেদের চিন্তাধারার ভুল গুলো শোধরাতে চেষ্টা করি। তাহলে মনে হয় ব্লগিং করার আসল উদ্দেশ্য সফল হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


