somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরক বিহীন ইমান

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরকালে নাজাতের জন্য ইমান শর্ত আর ইমান কবুল হওয়ার জন্য তা 'শিরক' মুক্ত হওয়া শর্ত । আরবের মুশরিকরাও আল্লাহকে স্বীকার করত, সৃষ্টি কর্তা হিসবে মানত, হজ্জ করত । কিন্তু আল্লাহ ছাড়া আরো দেব-দেবীর এবাদত করত। তাই তাদের ' আল্লাহকে বিশ্বাস' বা ' ভাল কাজ' কোনটাই গ্রহণযোগ্য হয়নি । আমাদের দেশেও অনেক -কে দেখা যায় যারা কবরে সেজদা করে , মাজারে গিয়ে সন্তান কামনা করে , 'বাবা' কে পরকালে নাজাতের অবলম্বন মনে করে , বাবার হুকুমে নামাজ মাফ বিশ্বাস করে । এসবই শিরক এবং ইমান ধংসের কারণ । শিরকের দ্বারা ইমান ধ্বংস করে ফেললে পূন্য কর্মে কোন ফায়দা নেই । শিরক সম্পরকে বিস্তারিত জানতে চাইলে বেহেশতী জেওর কিতাবের প্রথম খন্ড সংগ্রহ করুন । সেখানে শুরুতেই সংক্ষেপে শিরক ও কুফরের বর্নণা এসেছে । আমাদের সমাজে শিরক বিহীন ইমান নিয়ে বাচতে চাইলে অতটুকুই জানাই যথেষ্ট।

তবে এই পোষ্ট-এ একটা বিষয় আলোচনা করতে চাইছি , সেটা হল বিভিন্ন দল উপদল বা ভ্রান্ত মতের অনুসারীদের শিরক বিষয়ক বাড়াবাড়ি । ভ্রান্ত মতের অনুসারী দলগুলো এই শিরক নিয়ে অনেক বাজে কথা চালু করেছে সরল মুসলমানদের ধোকা দেবার জন্য । এদের মধ্যে প্রথম সারিতে আছে কথিত 'আহলে হাদীস' দলটি । এরা বলে বেড়ায় মাজহাব মানা শিরক ।

শরীয়তে কিছু বিষয় আছে যেগুলো খুবই স্পষ্ট , সেখানে কাউকে জিজ্ঞেস করার কিছু নেই । যেমন নামাজ পড়া , রোজা রাখা ইত্যাদী কাজ ফরজ হওয়া কিংবা চুরি করা বা মদ খাওয়া হারাম হওয়া । তবে শরীয়তের অনেক বিধি বিধান ব্যাক্ষা সাপেক্ষ । যেমন নামাজে কখন হাত উঠাবেন , কতবার উঠাবেন । এ বিষয়ে বিভিন্ন বর্ণনা এসেছে । সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত শুধু নামাজ শুরুর সময় হাত উঠাতে হবে । কোন কোন সাহাবী থেকে অন্য সময় হাত উঠানোর বর্ণনাও এসেছে । বিজ্ঞ আলেমরা বলেছেন অন্য সময়ে হাত উঠানোর বিষয়টা ইসলামের শরুর দিকের ঘটনা , কিন্তু শেষ জীবনে রসুল শুধু নামাজের শুরুতেই হাত উঠিয়েছেন । তাই শুরুতে হাত উঠান-ই সুন্নত অন্য সময় হাত উঠানো সুন্নত না। এবিষয়ে বেশ কিছু ব্যাক্ষা -বিশ্লষণ এবং মতপার্থক্য আছে । শরীয়তের ব্যাক্ষা বিশ্লষণ যদি আপনি কোন বিজ্ঞ আলেম থেকে জেনে নেন সেটাকে বলা হয় তাকলীদ, সোজা বাংলায় বলে ' মাঝহাব মানা ' । এতে শিরকের কি হল ?

মাজহাব মানা শিরক বলা যাবে তখনই যদি কোন ব্যক্তি বলে আমি নামাজ পড়ি এজন্য যে সেটা মাজ হাবে বলা আছে , তাই । এজন্য না যে আল্লাহর নির্দেশ । অথচ এমনটা কেউ বলেও না , করেও না । বরং মানুষ নামাজ পড়ে আল্লাহর নির্দেশ হিসেবে , আর নামাজ আদায়ের পদ্ধতি নিয়ে যে অসংখ্য বর্ণনা আছে তার মধ্যে কোনটা অনুসরণীয় তা বুঝার জন্য । বিষয়টা এমন যে আপনি দেশের নাগরিক হিসেবে সংবিধানের আনুগত্যই করেন, কিন্তু ম্যাজিস্ট্রেটের কথায় উঠেন বসেন বা উকিলের কাছ থেকে আইন শোনেন - তার কথামত কাজ করেন । কারণ একটাই তারা দেশের আইন সংবিধান ভাল বুঝেন , প্রফেশনাল । এটাকে কি কেউ রাষ্ট্রের আনুগত্য বাদ উকিল -ম্যজিষ্ট্রেটের আনুগত্য বলবেন ? রাস্ট্রদ্রোহ বলবেন ? রাস্ট্রের ভিতর রাষ্ট্রদ্রোহের আইন যেমন কঠিন, ইসলামের ভিতর -ও শিরকের আইন খুবই কঠিন ।

শিরক বিষয়ে ভ্রান্তি ছড়ানো আরেকটি দল 'জামাতে -ইসলামী' বা মউদুদীর চিন্তা-ভাবনার অনুসারীরা । তাদের একটা বক্তব্য হচ্ছে ' হুকুম একমাত্র আল্লাহর ' । তাই রাস্ট্র বা সরকারের আনুগত্য করা শিরক । কথাটা কখনও তারা সরাসরি বলে আবার কখনও ঘুরিয়ে ফিরিয়ে বলে । বক্তব্য একই । অথচ আল্লাহ পাকই পবিত্র কোরাণ শরীফেই বর্ণিত আছে আল্লাহকে মান , রসুলকে মান আর তোমাদের মধ্যে আদেশ দাতাকে মান । ইসলাম ধর্মের সমস্ত বিশষজ্ঞরা এ বিষয়ে একমত রাষ্ট্রের আনুগত্য করতে হবে যতক্ষন পর্যন্ত না রাস্ট্র বা রাজা প্রকাশ্য শরীয়ত বিরোধী কোন নির্দেশ না দেন । মউদুদীরা একথা মানে না । অথচ তাদের আমীর কোন শরীয়ত বিরিধী নির্দেশ দিলেও সেটা অবনত মস্তিষ্কে 'এবাদত হিসেবে' মেনে নেয় তবুও এতে তাদের শিরক হয় না !
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×