somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক দ্য টেলিগ্রাফ : ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে ইন্ধনদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ড. মুহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তোলার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে। গত ১২ তারিখ ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে। ড. ইউনুস এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে ক্ষুদ্র ঋণের ধারণা ও সাফল্যের জন্য নোবেল পাওয়ায় এবং ২০০৭ সালে রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার ফলে বাংলাদেশের রাজনীতিবিদরা তাকে প্রতিপক্ষ মনে করে আসছেন। এক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরভিসন্ধি রয়েছে। ড. মুহম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে তার পেছনে শেখ হাসিনা ইন্ধন দিয়ে চলেছেন। প্রতিবেদনে দারিদ্র্য বিমোচনের এই সামাজিক উদ্যোগটি গরীবের হাত থেকে ছিনিয়ে নেয়ার এক স্থূল প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর ইতিহাসে এমন ব্যক্তি অত্যন্ত বিরল যারা দারিদ্র্য দূর করতে এবং বিশ্বের দরিদ্রতমদের জন্য স্থায়ী পরিবর্তন আনতে ড. ইউনূসের চেয়ে বেশি কিছু করতে পেরেছেন। এই যুগান্তকারী কীর্তি সৃষ্টি করতে প্রয়োজন হয়েছে সারা জীবনের সাধনা। এই অর্জন মাত্র কয়েক মাসের মধ্যেই ধ্বংস করা সম্ভব। এজন্য বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা ড. ইউনূসের পাশে দাঁড়ানোকে কর্তব্য বলে মনে করছেন। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সাবেক মানবাধিকার কমিশনার মেরি রবিনসনের সভাপতিত্বে ‘ফ্রেন্ডস অব গ্রামীণ’ গঠিত হয়েছে। এরই মধ্যে এই সংগঠনের সঙ্গে বিশ্বের খ্যাতনামা সামাজিক উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কর্পোরেশন যুক্ত হয়েছে। তারা সবাই মিলে ড. মুহম্মদ ইউনূসের সমর্থনে কাজ করবে। একইসঙ্গে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করে বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে এই আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, ড. ইউনূসের সম্মান ভূলুণ্ঠিত না করা পর্যন্ত সরকার ক্ষান্ত হবে না। ইউনূসের প্রতি আক্রমণের কারণ ঈর্ষা, ব্যক্তিগত লাভ, ভীতি, ঘৃণা যাই হোক না কেন, তাকে যদি ফেলে দেয়া যায়, আর গ্রামীণ ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে বড় ক্ষতি হবে বাংলাদেশের গরীব মানুষের আর বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণ আন্দোলনের।

Source
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×