যেমন কাটলো আমার জন্মদিন।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাতে ঘুমাতেই অনেক দেরী হয়ে গিয়েছিল। ভোর ৫টার দিকে ঘুমাতে গিয়েছি। সকাল ৭টার দিকে এক বন্ধু আসলো এবং আমার ঘুম ভাঙালো। অর্থাৎ মাত্র ২ ঘন্টার মতো ঘুমাতে পেরেছি। এবং সারাদিনে আর ঘুমানোর মতো কোন সুযোগ হয়নি। যাই হোক..সকালের রান্নার দায়িত্ব এক ফ্রেন্ডের..ও খিচুড়ী রান্না করলো। এরপরই দুঃসংবাদ শুনলাম যে পানি রিজার্ভ করে রাখতে হবে কারন সারাদিনে আর পানি দেয়া হবে না। বোঝেন কি অবস্থা। তাড়াহুড়ো করে পানি ধরে রাখলাম। দুপুরের রান্নার দায়িত্ব আমার তাই ভাবলাম রান্না শুরু করি। ভাল কিছু রান্না করার ইচ্ছে থাকলেও কিছু করার নাই কারন পানি সংকট। ভাত, ডাল আর ডিমভাজি। এই করতে করতে ২টা বেজে গেল। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড আসলো। গিফট আনলো একটা টি শার্ট। ধন্যবাদ জানালাম ওকে। তারপর টিএসপি(ট্রেনিং সার্ভিস প্রোভাইডার) এর দিকে রওয়ানা হলাম। ৩ টা থেকে ক্লাস। সন্ধ্যা ৭ টা পর্যন্ত। ওখানে গিয়ে সবাইকে সিংগারা আর কোক খাওয়ালাম। সবাই উইশ করলো। ওখানের একজন ফ্রেন্ড আরেকটা টি শার্ট গিফট করলো। তারপর বাসায় চলে আসলাম।
এই বুড়া

বয়সের বার্থডে টা ভালোই কাটলো। অনেক মানুষ ফোন, এস এম এস এ শুভেচ্ছা জানালো। সামহোয়্যার ইন ব্লগ এ লেখা দিয়েছিলাম আমার জন্মদিন নিয়ে। অনেক ব্লগার ভাই বোন আমাকে সেখানে উইশ করেছেন। এই জিনিসটা আমার জন্মদিনে নতুন সংযোজন। মোট কথা অসাধারন লেগেছে।
ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন