আমার প্রিয় পোস্ট

ডিজিটাল ক্যামেরা কিনতে সাহায্য করুন(পরামর্শ দিয়ে)

০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:১৯

শেয়ারঃ
0 0 0



আমি একটা ডিজিটাল ক্যামেরা কিনতে চাই। গরিব মানুষ তাই বাজেট বেশি না কমবেশি ৭০০০টাকা। যথাসম্ভব ম্যানুয়্যাল সুবিধা সম্পন্ন। যেহেতু এই টাকায় পয়েন্ট এন্ড শুট ক্যামেরা খুব একটা ভালো পাওয়া যাবেনা তাই আমি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ই কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
এখন সেলবাজার এবং ক্লিকবিডি সাইট ঘেটে ঘেটে অনেকগুলো ক্যামেরা বের করেছি। বেশির ভাগই সনি সাইবার শট। এর মধ্যে একটা ক্যামেরা আমার বেশ পছন্দ হয়েছে।

কোডাক এর Model- Z740 5MP

রিভিউ দেখলাম এখানে Click This Link

ক্যামেরা সম্বন্ধে জানা ভাই বোনরা কি হেল্প করবেন। এইটা ৭০০০ এর নিচে ছাড়বে না। আজ দেখতে যাবো ক্যামেরা টি। দুই বছর হয়েছে ব্যবহার করা হয়েছে। কি কি বিষয়গুলো দেখব যাতে বুঝবো যে ক্যামেরা সুস্হ আছে। এবং সর্বোপরি ক্যামেরা টি ভালো হবে কিনা প্রাইস পারফরমেনস বিচারে।

আরো একটা দেখেছি সেটার দাম অনেক কম। এইটা হৈলেও আমার চলে। ৫ মেগা পিক্সেল এর। Yashica EZ 5031।

দাম চায় ৪৩০০টাকা। এটার সম্বন্ধেও একটু বলবেন প্লিজ।

উল্লেখ্য আমি ফিল্ম বেসড এস এল আর এ ছবি তুলতাম অনেক আগে তাই অল্প স্বল্প ফটোগ্রাফি জানতাম। তাই ম্যানুয়াল সুবিধার ডিজিটাল খুজি। ডিএসএলআর এর যেই দাম তাতে ভিরমি খাওয়ার মতো অবস্হা। যদি আমার নরমাল এসএলআর টার খালি ডিজিটাল ব্যাক পাওয়া যেত তাহলে তো আর ক্যামেরা কিনা লাগতো না এবং ডিএসএলআর পেয়ে যেতাম সহজেই।

আজ সন্ধ্যায় দেখব কোডাক ক্যামেরাটি যদি পছন্দ হয় তাহলে কিনবো ভাবছি। আর না হলে শুক্রবার যাবো ইয়াশিকা টা দেখতে। এর মধ্যে পরামর্শ দিয়া হেল্পান প্লিজ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:২৪
সাঈফ শেরিফ বলেছেন: ক্যানন ৮৭০ আই এস, ৮৯০ আই এস, ১২০০ আই এস--- লিথিয়াম আয়ন ব্যাটারী দেখে কিনুন।
০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ শেরিফ ভাই

০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: দামটা কত সেইটা কি জানেন ভাই?

২. ০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:২৮
অন্তরা. বলেছেন: টাকার বাজেট বাড়ান নতুন এবং ভালো জিনিস কিনুন
০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: হুমমমমম......ধন্যবাদ

৩. ০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:২৯
যীশূ বলেছেন: পয়েন্ট এন্ড শুট ক্যামেরায় এস এল আরের কাজ করা সম্ভব না।
০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: সেইটা তো জানি ই রে ভাই। যতটুকু ম্যানুয়াল পারা যায় আরকি।
ধন্যবাদ

০৯ ই জুন, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: কি লিখলেন? বুঝলামনা তো :(

 

মোট সময় লেগেছে ০.৯৩১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তেমন কিছুই বলার নেই। একজন নিঃসঙ্গ মানুষ। যে মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ