somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৪ সালে অনলাইনে সহজে(!) মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) করার উপায়

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে অরুণোদয় ভাইয়ের পোষ্ট এ মে মাসে পাসপোর্ট করার একদম ডিটেইল দেয়া আছে। তাই আমি বিস্তারিত লিখলাম না। সংক্ষেপে লিখছি-
১.ব্যাংকে টাকা জমা দিন
২. অনলাইনে ফর্ম পূরন করুন। লিংকে দেয়া পোষ্টের সাহায্য নিন।
৩. প্রিন্ট করুন এবং সত্যায়িত করুন।
৪. প্রিন্ট করা ফর্ম নিয়ে আগারগাও পাসপোর্ট অফিসে যান এবং ছবি তুলুন।
৫. বাসায় এবং স্হায়ী ঠিকানা তে এসবি পুলিশ যাবে।

এরপর সবকিছু শেষ হলে আপনি কনফার্মেশন মেসেজ পাবেন। মেসেজ পেলে আগারগাও অফিসে চলে যান। লাইনে দাড়ান। ডেলিভারি স্লিপ জমা দিন। আপনার নাম ডাকলে পাসপোর্ট নিতে যান। চেক করুন সব ইনফরমেশন ঠিক আছে কিন। ব্যাস।

আমি "সহজে" কথাটার পর একটি বিস্ময় চিহ্ন দিয়েছি কারণ আমার জমা দেয়ার সময় তেমন কোন ঝামেলা হয়নি কিন্তু তোলার সময় ৮ঘন্টা দাড়িয়ে থেকে পাসপোর্ট পেতে হয়েছে। জমা দেয়ার সময় দালালদের উৎপাত না থাকলেো তোলার সময় দেখলাম ঠিকই আছে। আপনার যদি মামা চাচা থাকে অথবা টাকা থাকে তাহলে তোলার সময়ও কোন ঝামেলা হবে না।

যাই হোক, আমার ভেরিফিকশনের পুলিশ দুই যায়গাতেই খুব ভালো পড়েছিলো কোন ঝামেলাই হয়নি ভেরিফিকেশনে।

টিপস:
১. পাসপোর্ট তোলার সময় মহিলাদের লাইন আলাদা এবং ছোট হয়, আপনার নিকট আত্মীয় (মহিলা) কাউকে অথোরাইজেশন লেটার দিয়ে পাঠাতে পারেন, অনেক কম সময়ে ডেলিভারি পেয়ে যাবেন। একই কথা বয়স্ক মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, বয়স্ক কেউ নিজে না গিয়ে অন্য নিকট আত্মীয় কে পাঠান অথোরাইজেশন লেটার দিয়ে।

২. অনলাইনে ফরম পূরনের সময় খুব সাবধানের করুন যাতে কোন ভুল না হয়, ভুল হলে সেটা শোধরানোর জন্য আপনাকে একই কষ্ট করতে হবে।

৩. অনলাইনে আপনাকে যে ইউজার আইডি এবং পার্সওয়ার্ড দিবে সেটা দিয়ে পাসপোর্ট সাইটে লগিন করে আপনি আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে দেখতে পাবেন যেমন-

In progress
Printing in progress
Completed
এবং নিয়ে আসার পর
Your passport (Enrol ID: xxxxx) has already been delivered on 02/06/2014

৪. খুব দরকার না হলো আর্জেন্ট পাসপোর্ট এর জন্য অ্যাপ্লাই করবেন না। আমি ২২তম দিনে পাসপোর্ট হাতে পেয়েছি কিন্তু আমার সাথে লাইনে দাড়ানো কয়েকজনকে পেয়েছি যারা আর্জেন্ট করেও ৩০/৩৫ দিনের বেশি হয়ে গেছে কিন্তু পাসপোর্ট পায়নি।

৫. সবশেষ টিপস, ধৈর্য্য ধারনের বিকল্প নাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারতের পর আমেরিকা-ইসরাইলকেও যেভাবে আমরা শায়েস্তা করতে পারি

লিখেছেন জ্যাক স্মিথ, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১০






ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস আজ দুঃখে ভরাক্রান্ত, আজ সকালে তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত আলহামদুলিল্লাহ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ চাই না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান... ...বাকিটুকু পড়ুন

আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ও শিয়া মতবাদে শহিদি আত্মত্যাগ

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা মার্চ, ২০২৬ সকাল ৯:৫২


"সীমার সজোরে হোসেনের গলায় খঞ্জর দাবাইয়া ধরিল। এবারেও কাটিল না। বারবার খঞ্জর-ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন। পুনরায় সীমারকে বলিতে লাগিলেন, "…সীমার! মাতামহ জীবিতাবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার এই... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাস

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা মার্চ, ২০২৬ সকাল ১১:১৯


একি চর্তুর পাশে সন্ত্রাস
মানুষ মারার কল্লা গ্রস-
কোন দিকে যাবে মানুষ
শেষ ঠিকানা আন্ডা পাস;
তবু কি বুঝে এ সন্ত্রাস?
সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস
ক্ষমতায় করে কল্লা বাশ-
আর অগ্নি ছাই বার মাস;
এভাবেই চলছে পৃথিবী
শুধু মানুষ... ...বাকিটুকু পড়ুন

IRGC এর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে | ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে

লিখেছেন জ্যাক স্মিথ, ০২ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৫



গণতন্ত্রের ধারক এবং বাহক মার্কিন যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে একযোগে হামলা চালিয়ে ইরানের প্রথম সারির ৫০ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, শতশত স্কুল ছাত্রছাত্রীদের হত্যা, অসংখ্য সিভিলিয়ানস নারীপুরুষ... ...বাকিটুকু পড়ুন

×